abc, Author at Mati News - Page 17 of 480
Wednesday, July 22

Author: abc

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

China
চীনের বিভিন্ন অঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এএমসি। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াংতোং, কুয়াংসি, কুইচৌ, ইয়ুননান, ইনার মঙ্গোলিয়ার পাশাপাশি আরও কয়েক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বলা হয়েছে, কিছু জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এনএমসি। সিএমজি...
হাতে-কলমেই সুখের সন্ধান পাচ্ছে চীনা তরুণরা

হাতে-কলমেই সুখের সন্ধান পাচ্ছে চীনা তরুণরা

Career, China
ফয়সল আবদুল্লাহ বেইজিংয়ের সানলিতুন এলাকার একটি গয়না তৈরির স্টুডিওতে তরুণ-তরুণীরা নিজের হাতেই আংটিতে খোদাই করছেন। ফুটিয়ে তুলছেন চীনা রাশিচক্রের চিহ্ন, বিশেষ তারিখ কিংবা ভালোবাসার প্রতীক। শুধু গয়না নয়, মৃৎশিল্প, সুগন্ধি তৈরি, সিলমোহর খোদাইসহ নানা ধরনের হস্তশিল্পের কার্যক্রম এখন চীনের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের তরুণরা এখন পণ্যের সঙ্গে অভিজ্ঞতাও চান। এ কারণে তৈরি হয়েছে নতুন এক প্রবণতা, যাকে বলা হচ্ছে ‘অভিজ্ঞতাভিত্তিক ভোগ’। বাজার থেকে তৈরি পণ্য কেনার বদলে নিজের হাতে কিছু তৈরি করার মধ্যেই তারা খুঁজে পাচ্ছেন আনন্দ, সৃজনশীলতা এবং ব্যক্তিগত সংযোগের অনুভূতি। বেইজিংয়ের বাসিন্দা শি ইয়ু বললেন, ‘নিজের হাতে কিছু বানানোর মূল্য দোকান থেকে কেনা জিনিসের চেয়ে বেশি। এতে আবেগ ও আন্তরিকতার ছাপ থাকে।’ তিনি শুধু স্টুডিওতেই নয়, অনলাইনেও ডিআইওয়াই কিট কিনেও বন্ধু ও পরিবারের জন্য উপহার তৈরি করেন। চীনের স...
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছে থিয়েনচিন ২০২৬ বৈশ্বিক ব্যবসায়িক নেতাদের গোলটেবিল বৈঠক। সেখানে পাকিস্তানের শিল্পপতি ও এনগ্রো করপোরেশনের চেয়ারম্যান হুসাইন দাউদ থেকে যান ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের জন্য অবস্থান করেন। তার স্ত্রী দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন। শতবর্ষী চীনা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তা রেন থাং-এর বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নিয়েছিলেন তিনি। দাউদের মতে, রোগের উপসর্গ নয়, বরং মূল কারণ বিশ্লেষণ করে চিকিৎসা দেয় টিসিএম। অন্যদিকে পশ্চিমা চিকিৎসা সাধারণত একই রোগে আক্রান্ত রোগীদের জন্য একই ধরনের ওষুধ প্রয়োগ করে। থিয়েনচিন ফার্মাসিউটিক্যালস তা রেন থাং গ্রুপের চেয়ারম্যান ওয়াং লেই বলেন টিসিএম-এর মূল শক্তি হলো এর ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। একই সর্দি-কাশির ক্ষেত্রেও রোগীর শারীরিক গঠন, পরিবেশ ও উপসর্গ অনুযায়ী ভিন্ন ভিন্ন চিকি...
ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন

ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের সিছুয়ান প্রদেশের চিয়াং’আন কাউন্টিতে ইয়াংজি নদীর উজান অংশে ইয়াংজি স্টার্জন মাছকে ঘিরে রচিত হচ্ছে আশাব্যঞ্জক নতুন অধ্যায়। সেখানে এখন বুনো পরিবেশেই এ মাছের প্রজনন ঘটে চলেছে। ইয়াংজি স্টার্জন হলো পৃথিবীর প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণীগুলোর একটি। ডাইনোসরদের যুগেও এরা ছিল। এখন শুধু ইয়াংজি নদী অববাহিকায় পাওয়া এই মাছ চীনের প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষাপ্রাপ্ত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত। ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক প্রকৃতি সুরক্ষা ইউনিয়ন ইয়াংজি স্টার্জনকে প্রকৃতিতে বিলুপ্ত ঘোষণা করেছিল। এরপর থেকে চীন এই বিরল প্রজাতি রক্ষায় ব্যাপক উদ্যোগ নেয়। এরপরই এ মাছটি ধরায় নিষেধাজ্ঞা, আইনগত সুরক্ষা, কৃত্রিম প্রজনন, নদীতে মাছ অবমুক্তকরণ এবং প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক প্রজনন উৎসাহিত করার কর্মসূচি শুরু হয় জোরেসোরে। ২০২২ সালের শেষ দিকে একাধিক গবেষণা প্রতিষ্ঠান ইয়াংজি স্টার্জনের ...
মহাকাশ শিল্পে ব্যবহার উপযোগী ‘সুপার ফাইবার’ উৎপাদনে চীনের সাফল্য

মহাকাশ শিল্পে ব্যবহার উপযোগী ‘সুপার ফাইবার’ উৎপাদনে চীনের সাফল্য

China
ফয়সল আবদুল্লাহ চীনে উদ্ভাবিত নতুন প্রজন্মের উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবার পরীক্ষাগার থেকে বেরিয়ে এবার শিল্প পর্যায়ে ব্যাপক উৎপাদনে প্রবেশ করেছে। দেশটির উন্নত উপকরণ প্রযুক্তি খাতে এটাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যালের তৈরি টি-১০০০ গ্রেডের ১২কে স্মল-টো কার্বন ফাইবার এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। এই নতুন উপাদান মহাকাশ, নিম্ন-আকাশ অর্থনীতি এবং মানবসদৃশ রোবটসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রতিটি কার্বন ফাইবার বান্ডেলে ১২ হাজার অতি সূক্ষ্ম ফিলামেন্ট থাকে। প্রতিটি ফিলামেন্টের ব্যাস পাঁচ মাইক্রোমিটারেরও কম, যা মানুষের চুলের পুরুত্বের প্রায় এক-দশমাংশ। সূক্ষ্ম হলেও এর টেনসাইল শক্তি ৬.৫ গিগাপাস্কালের বেশি, যা প্রায় ১০ টন ওজনের একটি ট্রাক টানতে সক্ষম। ইস্পাতের তুলনায় এর ঘনত্ব এক-চতুর্থাংশেরও কম, কিন্তু শক্তি সাত থেকে নয় গুণ বেশি...
চীনে পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার

চীনে পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার

China
ফয়সল আবদুল্লাহ চীনের লিয়াওনিং প্রদেশে প্রায় ১২ কোটি বছরের পুরনো একটি নতুন পালকযুক্ত ডাইনোসর প্রজাতির জীবাশ্ম শনাক্ত করেছেন গবেষকরা। জীবাশ্মটি ভালোভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে এবং এতে ডাইনোসরের কঙ্কালের চারপাশে বিস্তৃত পালকের স্পষ্ট ছাপও রয়েছে। চীনা বিজ্ঞানীদের গবেষণাটি বৈজ্ঞানিক জার্নাল ভার্টিব্রাটা প্যালএশিয়াটিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, নতুন প্রজাতিটি পেনার‌্যাপটোরান গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যা আধুনিক পাখির নিকটাত্মীয় হিসেবে বিবেচিত। এটি একমাত্র পরিচিত ডাইনোসর, যেখানে একসঙ্গে বড় আকারের পায়ের পালক, লম্বা পাখার মতো লেজের পালক এবং সামনের অঙ্গে ডানার মতো পালকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষকদের মতে, ডাইনোসরটির লেজে প্রায় ১৬টি পালক ছিল, যা ময়ূরের মতো ছড়ানো আকৃতি তৈরি করত। প্রজাতিটি ড্রোমিওসরিড পরিবারভুক্ত, যার মধ্যে ভেলোসির‌্যাপ্টর ও মাইক্রোর‌্যাপ্টরের মতো ডাইনোসর রয়েছে...
চীনের এনইভি শিল্পে বহুজাতিক কোম্পানির আগ্রহ বাড়ছে

চীনের এনইভি শিল্পে বহুজাতিক কোম্পানির আগ্রহ বাড়ছে

China
ফয়সল আবদুল্লাহ চীনের নতুন জ্বালানিচালিত যানবাহন বা এনইভি খাত দ্রুত বাড়ছে। এতে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগও তৈরি হচ্ছে। পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাওয়ে অনুষ্ঠিত সপ্তম ছিংতাও বহুজাতিক কোম্পানি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অভিমত ব্যক্ত করেছেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে সরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং ব্যবসায়িক সংগঠনের সাত শতাধিক প্রতিনিধি অংশ নেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পেটেন্ট লাইসেন্সিং প্রতিষ্ঠান আভানসির বৈশ্বিক প্রশাসন বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট উটা স্নাইডার বলেন, ‘চীন বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি উৎপাদনকারী দেশ এবং বৈদ্যুতিক ও সংযুক্ত যানবাহনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। চীন ছাড়া আমাদের বৈশ্বিক লাইসেন্সিং সহজীকরণের লক্ষ্য পূর্ণতা পেত না।’ তিনি আরও বলেন, মান-নির্ধারিত অপরিহার্য পেটেন্ট উদ্ভাবনেও চীন শক্তিশ...
সিজিটিএন জরিপ: ‘এপিক ফিউরি’ কেন হরমুজ প্রণালী দখলে নিতে পারল না?

সিজিটিএন জরিপ: ‘এপিক ফিউরি’ কেন হরমুজ প্রণালী দখলে নিতে পারল না?

China
জুন ১৮: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতাস্মারক স্বাক্ষরের মাধ্যমে, তিন মাসেরও বেশি সময় ধরে চলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত প্রশমনের প্রাথমিক আশা দেখা দিয়েছে। তবে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী এই সংঘাত ও কৌশলগত প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত লাভ এনে দিতে পারেনি। চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন পরিচালিত বৈশ্বিক জনমত জরিপে দেখা গেছে, ৯০.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, মার্কিন সরকার তার প্রত্যাশিত কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে; দেশটির কৌশলগত প্রভাব ক্রমাগত হ্রাস পাওয়ার বাস্তবতাই আরও স্পষ্ট হয়ে উঠেছে। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র সীমিত ব্যয়ে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখতে এবং সামরিক ভীতি প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক শৃঙ্খলা পুনর্গঠনের চেষ্টা করে। কিন্তু স্বল্প সময়ে ইরানে সরকার পরিবর্তনের মৌলিক লক্ষ্য ব্যর্থ হওয়ার পর, সংঘাত দীর্ঘায়িত ও বিস্তৃত হওয়ায়, যুক্...
নারীর অধিকার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিল চীন

নারীর অধিকার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিল চীন

China
বিশ্বজুড়ে নারীর অধিকার উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দিতে গিয়ে ফু বলেন, নারীরা ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি’। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে। দারিদ্র্য ও সহিংসতা থেকে নারীদের পুরোপুরি মুক্তকরণ, শান্তি প্রক্রিয়ায় তাদের গভীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের পথ এখনও দীর্ঘ। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। ফু বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে ৬৭ কোটি ৬০ লাখ নারী ও কিশোরী সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে আটকে ...
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাস্মারককে স্বাগত জানায় চীন: মুখপাত্র

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাস্মারককে স্বাগত জানায় চীন: মুখপাত্র

China
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতিসম্প্রতি যে সমঝোতাস্বারক স্বাক্ষরিত হয়েছে, চীন তাকে স্বাগত জানায়। আশা করা যায়, এ সমঝোতা যুদ্ধ বন্ধ ও বিদ্যমান উত্তেজনা হ্রাস করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সমঝোতাস্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন করবে বলে চীন আশা করে। বল প্রয়োগে সমস্যার সমাধান হয় না। সমান আলোচনা একমাত্র সঠিক পথ। আশা করা যায়, যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে যুক্তিবাদী ও বাস্তবসম্মত মনোভাব নিয়ে গ্রহণ করবে; তাল মিলিয়ে একসাথে প্রচেষ্টা চালাবে; এবং পরবর্তী পর্যায়ের আলোচনায় ইতিবাচক ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালাবে। (শিশির/আলিম/আকাশ) সিএমজি...
সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

China
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথান শহরে ২০২৬ সিনচিয়াং সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল দেশি-বিদেশি আরও বেশি পর্যটককে সিনচিয়াং অঞ্চলে আকৃষ্ট করা। সম্মেলনে সিনচিয়াংয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা হয়। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সহজীকরণে গৃহীত বিভিন্ন নীতি ও সুবিধা উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এই সম্মেলন সংস্কৃতি ও পর্যটন খাতে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিনিময় ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে পর্যটন পণ্যের উদ্ভাবন, আধুনিকায়ন এবং শিল্পের মানোন্নয়নেও এটি ভূমিকা রাখবে। সিনচিয়াং আঞ্চলিক সরকার এবং সিনচিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সিনচিয়াংকে সহায়তাকারী চীনের ১৯টি প্রদেশ ও পৌর এলা...
মিশরে পোল্ট্রি খামার প্রশিক্ষণ কর্মসূচির নতুন ধাপ চালু করল চীন

মিশরে পোল্ট্রি খামার প্রশিক্ষণ কর্মসূচির নতুন ধাপ চালু করল চীন

Agriculture Tips, China
মিশরের গ্রামীণ নারীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পারিবারিক আয় বাড়াতে চীনা দূতাবাস ও স্থানীয় অংশীদারদের সহযোগিতায় মঙ্গলবার গিজা গভর্নরেটে চীন-মিশর "নিউ হোপ" পোল্ট্রি খামার প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ উদ্বোধন করা হয়েছে। মিশরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিয়াও লিছিয়াং বলেন, এ বছর চীন ও মিশরের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের সম্পর্ক নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যৎভিত্তিক চীন-মিশর সম্প্রদায় গঠনের লক্ষ্যে আরও এগিয়ে যাচ্ছে। তিনি জানান, গত বছর কর্মসূচিটির প্রথম ধাপে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ বছর কর্মসূচিটি আরও সম্প্রসারণ করা হবে, যাতে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হয়, নারীর ক্ষমতায়ন জোরদার হয় এবং দারিদ্র্য হ্রাসে সক্ষমতা বৃদ্ধি পায়। মিশরে নিউ হোপ গ্রুপের মহাব্যবস্থাপক শাও ওয়েন বলেন, কর্মসূচির প্রথম ধাপ অংশগ্রহণকারী খামারিদের শুধু অতিরিক্ত আয়ই দেয়নি, বর...
বৈশ্বিক শাসনে চীনের ভূমিকা অত্যন্ত গঠনমূলক ও গুরুত্বপূর্ণ: জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী

বৈশ্বিক শাসনে চীনের ভূমিকা অত্যন্ত গঠনমূলক ও গুরুত্বপূর্ণ: জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী

China
বৈশ্বিক শাসন ব্যবস্থায় চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বজুড়ে ‘মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের সমাজ’ গঠনের যে দর্শন দেশটি প্রচার করছে, তা জাতিসংঘের উদ্দেশ্য ও নীতিমালার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন চীনে নিযুক্ত জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী স্টেফান জ্যাকসন। গত এপ্রিলে দায়িত্ব গ্রহণের পর চীন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক ও কর্মতৎপরতা প্রত্যক্ষ করে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। সাক্ষাৎকারে স্টেফান জ্যাকসন বলেন, ‘এটি একটি জটিল সময়। এ সময়ে চীনের সম্পৃক্ততা অত্যন্ত দৃশ্যমান, গঠনমূলক এবং বহুপক্ষীয়। বিশ্বমঞ্চে চীন একটি গঠনমূলক কণ্ঠস্বর হিসেবে কাজ করছে, যা সংঘাতের চেয়ে সংলাপকেই গুরুত্ব দিচ্ছে। বিশ্বের স্বার্থেই বহুপক্ষীয়তাকে এগিয়ে নেওয়া প্রয়োজন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচ...
২০২৬-৩০ মেয়াদে কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন

২০২৬-৩০ মেয়াদে কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন

China
 চীনের মন্ত্রিসভা স্টেট কাউন্সিল বুধবার প্রকাশিত নতুন পরিকল্পনায় জানিয়েছে, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-৩০) মেয়াদে দেশটি সামগ্রিক কর্মসংস্থান স্থিতিশীল রাখবে। সেইসঙ্গে আরও বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আরও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করবে। পাঁচ বছরের কর্মসংস্থান-অগ্রাধিকার কৌশল বাস্তবায়নের এই পরিকল্পনায় কর্মসংস্থানের কাঠামো আরও উন্নতকরণ, চাকরি ও কর্মীর মধ্যে আরও কার্যকর সামঞ্জস্য নিশ্চিতকরণ, শ্রম সম্পর্ককে আরও সুসংহত করা এবং উচ্চমানসম্পন্ন ও পূর্ণ কর্মসংস্থানে নতুন অগ্রগতি অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে। পরিকল্পনায় মানবসম্পদ বাজারে চাহিদা ও সরবরাহের অমিলজনিত প্রধান সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এতে কর্মসংস্থান-অগ্রাধিকার কৌশল বাস্তবায়ন, কাঠামোগত কর্মসংস্থান বৈষম্য মোকাবিলা, কর্মসংস্থান ব্যবস্থার সংস্কার গভীরতর করা এবং ব্যাপক বেকারত্বের ঝুঁকি প্রতিরোধের ওপর গুরু...
বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারে চীনের প্রস্তাব: শ্বেতপত্রে প্রধান দেশগুলোর দায়িত্বে জোর

বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারে চীনের প্রস্তাব: শ্বেতপত্রে প্রধান দেশগুলোর দায়িত্বে জোর

China, Op-ed
খোং চিয়া চিয়া প্রেমা, সংবাদকর্মী, সিএমজি বাংলা     বিশ্ব শাসনব্যবস্থা মানবজাতির অভিন্ন কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আরও ন্যায়সঙ্গত ও যৌক্তিক একটি বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা বিশ্বের বিভিন্ন দেশের জনগণের এখন অভিন্ন প্রত্যাশা। ১৭ জুন চীন সরকার ‘আরও ন্যায়সঙ্গত ও যৌক্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা: চীনের ধারণা, উদ্যোগ ও কার্যক্রম’ শীর্ষক একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। বর্তমানে বিশ্ব নানা জটিল সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষাপটে আরও কার্যকর বৈশ্বিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বৈশ্বিক শাসন উদ্যোগ’ উত্থাপন করেন। ‘কেমন বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলা উচিত’ এবং ‘কীভাবে বৈশ্বিক শাসনব্যবস্থাকে সংস্কার ও উন্নত করা যায়’—এসব যুগোপযোগী প্রশ্নের উত্তর খুঁজতে সেটাকে একটি চীনা প্রস্তাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ...