abc, Author at Mati News - Page 16 of 580
Tuesday, November 10

Author: abc

তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে সিম্পোজিয়াম

তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে সিম্পোজিয়াম

China
চীনের তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী উপলক্ষে চীনের ফুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সিম্পোজিয়াম । রোববার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের এ আয়োজনে তাইওয়ান প্রণালির দুই পারের বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে ইতিহাস সংরক্ষণ, তরুণ প্রজন্মকে অতীত সম্পর্কে জানানো এবং দুই পারের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই দিন পালিত হয় দ্বিতীয় ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সিম্পোজিয়ামে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ানবিষয়ক কার্যালয় এবং রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক দপ্তরের প্রধান সং থাও। তিনি বলেন, তাইওয়ান পুনরুদ্ধার দিবস চালুর মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে। তিনি ...
মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশনের পরিচর্যায় ব্যস্ত চীনের ‘শেনচৌ-২৩’ নভোচারীরা

মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশনের পরিচর্যায় ব্যস্ত চীনের ‘শেনচৌ-২৩’ নভোচারীরা

China
গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের মহাকাশ স্টেশন 'থিয়ানকং'-এ অবস্থানরত 'শেনচৌ-২৩' মিশনের নভোচারীরা। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বরাতে এ তথ্য জানা গেছে। মহাকাশ অভিযানের পাঁচ মাস অতিক্রম করে তিন নভোচারী মহাকাশে বিজ্ঞান ও গবেষণার কাজ অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে এই নভোচারী দলটি জীববিজ্ঞান এবং মানবদেহের ওপর মহাকাশের প্রভাব সম্পর্কিত বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। গ্রাউন্ড কন্ট্রোল রুমের সহযোগিতা ও সমন্বয়ে নভোচারী দলটি মহাকাশ মডিউলের বাইরে 'মেটেরিয়াল এক্সপোজার এক্সপেরিমেন্ট অ্যাপারেটাস'-এর পঞ্চম ধাপের স্থাপন কাজও সম্পন্ন করেছেন। বর্তমানে মহাকাশ স্টেশনে বহিঃমডিউল উন্মুক্তকরণ পরীক্ষার চতুর্থ পর্যায় চলছে, যার অধীনে ৮টি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প এবং ২৬টি নমুনা ইউনিট...
চীনের ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্বে পরিবেশবান্ধব ও আধুনিক গৃহসামগ্রীতে গুরুত্ব

চীনের ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্বে পরিবেশবান্ধব ও আধুনিক গৃহসামগ্রীতে গুরুত্ব

China
চীনের ১৪০তম চীনের আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্বে আধুনিক ও পরিবেশবান্ধব গৃহসামগ্রী প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্য ও পরিবেশবান্ধব পণ্যের অংশগ্রহণের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ‘কোয়ালিটি হোম লাইফ’ বা মানসম্মত গৃহজীবন প্রতিপাদ্যে আয়োজিত এ পর্বটি ৫ লাখ ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫ হাজারের বেশি প্রদর্শনী স্টলে প্রায় ১১ হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্য তুলে ধরছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ৩ হাজার ৬০০টিরও বেশি উচ্চমানের প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে প্রদর্শনীতে ২০ লাখের বেশি পণ্য উপস্থাপন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্যের অংশ ২৩ দশমিক ২ শতাংশ এবং পরিবেশবান্ধব পণ্যের অংশ ২৬ শতাংশ। উভয় ক্ষেত্রেই এ হার নতুন রেকর্ড গড়েছে। বছরে দুবার আয়োজিত ক্যান্টন ফেয়ার চীনের বৃহত্তম ও ...
বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

China
ভালো ঘুমের প্রত্যাশা বিশ্বজুড়ে তৈরি করছে নতুন এক বিশাল বাজার। ম্যাট্রেস থেকে শুরু করে কৃত্তিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস—সবকিছুতেই এখন স্থান পাচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের দ্রুত বিস্তার করছে চীনা 'স্লিপ টেকনোলজি' কোম্পানিগুলো। গত সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফার্নিচার এক্সপোতে স্মার্ট ম্যাট্রেস তৈরি করে ব্যাপক নজর কেড়েছে চীনা ব্র্যান্ড 'তে রুচি'। তাদের তৈরি এ বিশেষ ম্যাট্রেস ব্যবহারকারীর ঘুমানোর ভঙ্গির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে মানানসই করে নেয়। সিইও ডেভিড উ জানান, তারা পশ্চিমা ও এশীয় ক্রেতাদের রুচি ও অভ্যাসের পার্থক্য বিবেচনা করে স্থানীয় চাহিদানুযায়ী পণ্য তৈরি করছেন। ২০২৫ সালে কোম্পানিটির বৈশ্বিক আয় পৌঁছেছে ২৬০ মিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় ৬৭ দশমিক ৩৭ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যবাহী বিছানার বাজার ...
উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

China
  উত্তর কোরিয়ায় চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটির বিভিন্ন খাতের ৮০ জনের বেশি প্রতিনিধি চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ পিয়ংআন প্রদেশের একটি শহীদ সমাধিস্থলে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ এবং কোরিয়াকে সহায়তা করার যুদ্ধে অংশ নিতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর উত্তর কোরিয়ায় প্রবেশের ৭৬তম বার্ষিকী সামনে রেখে এ আয়োজন করা হয়। সমাধিস্থলটি দক্ষিণ পিয়ংআন প্রদেশের সিনিয়াং কাউন্টির সিনিয়াং শহরের কাছের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ি পথ পেরিয়ে সমাধিস্থলে পৌঁছে অংশগ্রহণকারীরা ‘চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের সমাধি’ লেখা স্মৃতিফলকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর স্মৃতিসৌধে ফুলের ঝুড়ি অর্পণ করেন, মাথা নত করে শ্রদ্ধা জানান। কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তা করতে চীন প্রায় ২৯ লাখ সেনাসদস্যকে চীনের ...
জাপান ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনে ভিন্নমুখী প্রচার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

জাপান ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনে ভিন্নমুখী প্রচার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

China
জাপানের কিয়োদো নিউজ গতকাল (শনিবার) জানিয়েছে যে, জাপান সরকার চলতি বছরের মধ্যে ‘নিরাপত্তা তিন নথি’ সংশোধনের জন্য অক্টোবরের শেষ থেকে নিরাপত্তা নীতি সম্পর্কিত প্রচার জোরদার করার পরিকল্পনা করছে এবং বিভিন্ন বয়সের জনগোষ্ঠীর জন্য ভিন্নমুখী প্রচার গ্রহণ করবে। এই পদক্ষেপ জাপানে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের লক্ষ্য করে জাপান সরকার ইন্টারনেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সহযোগিতার ভিডিও প্রকাশ করার, টোকিও মেট্রো এবং টোকিওর শিবুয়া ক্রসিংয়ে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে, যাতে নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দেওয়া যায়; মধ্যবয়সী ও প্রবীণদের লক্ষ্য করে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন ছাড়াও শপিং মলে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে, যাতে নিরাপত্তা ও পরিবার এবং জীবনের নিরাপত্তার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা সম্ভব হয়। জাপান সরকার চলতি বছরের মধ্যে ‘নিরাপত্ত...
জাতিসংঘে চীনের আসন পুনর্বহালের ৫৫ বছর: ২৭৫৮ নম্বর প্রস্তাবে অটল থাকার প্রতিশ্রুতি

জাতিসংঘে চীনের আসন পুনর্বহালের ৫৫ বছর: ২৭৫৮ নম্বর প্রস্তাবে অটল থাকার প্রতিশ্রুতি

China
জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি অবিচল সমর্থন ও আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। রোববার জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনর্বহালের ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অবস্থান তুলে ধরেন। ‘২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম’-এর ফাঁকে সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের পলিসি বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল গাই রাইডার বলেন, জাতিসংঘ এই প্রস্তাবের নীতি মেনেই কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সামঞ্জস্যপূর্ণভাবে তা বজায় রাখবে। চীনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী স্টিফেন জ্যাকসন চীন-জাতিসংঘ সম্পর্কের ৫৫তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাধারণ পরিষদের সিদ্ধান্তের প্রতি জাতিসংঘ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে স্টিফেন জ্যাকসন বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ তখনকার...
পর্দা নামল এশিয়ান প্যারা গেমসের, ২০৭ স্বর্ণ জয়ে টানা পঞ্চমবার শীর্ষে চীন

পর্দা নামল এশিয়ান প্যারা গেমসের, ২০৭ স্বর্ণ জয়ে টানা পঞ্চমবার শীর্ষে চীন

China
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসের পর্দা নেমেছে শনিবার। এবারের আসরে ২০৭টি স্বর্ণসহ মোট ৪৩৫টি পদক জিতে টানা পঞ্চমবারের মতো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১৮টি খেলায় প্রায় ৫০০টি ইভেন্টে অংশ নেন। চীনের ৩১২ সদস্যের দল ২০৭টি স্বর্ণ, ১১৭টি রৌপ্য ও ১১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। চীনের বাইরে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে এটিই দেশটির সর্বোচ্চ পদকসংখ্যা। প্রতিযোগিতায় চীনা ক্রীড়াবিদরা ১১টি বিশ্ব রেকর্ড ও ১৮টি এশীয় রেকর্ড গড়েছেন। পদক তালিকায় স্বাগতিক জাপান দ্বিতীয় এবং উজবেকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের পতাকাবাহকেরা মাঠে প্রবেশ করেন। ছয়টি স্বর্ণপদকজয়ী চীনা প্যারা ফেন্সার চং সাইছুন দেশটির জাতীয় পতাকা বহন করেন। আয়োজক কমিটির ...
চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

Default
চীনজুড়ে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর ও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী কর্মকর্তা লি সি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা সংক্রান্ত পরিদর্শন বিষয়ক কেন্দ্রীয় শীর্ষ সমন্বয় দলের প্রধান লি সি সম্প্রতি আয়োজিত জাতীয় শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সভায় এই আহ্বান জানান। উক্ত সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির অষ্টম দফার বিশেষ শৃঙ্খলা পরিদর্শনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। এই দফায় মোট ৩২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি দফতরকে পরিদর্শনের আওতায় রাখা হয়েছে। তালিকায় চীনের শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। সম্মেলনে লি সি জোর দিয়ে বলেন...
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

China
নতুন করে একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে ‘লং মার্চ-৮এ’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৮তম বহর। সূত্র: সিএমজি...
সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনে ৫০০টি অস্থায়ী প্রিফ্যাব্রিকেটেড ঘর পৌঁছেছে। শনিবার ভোরে মারু শহরে এসব ঘর পৌঁছানোর পরপরই সেগুলো স্থাপনের কাজ শুরু করেন নির্মাণকর্মীরা। বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি মারু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেন ও নির্মাণকর্মীদের সমন্বয়ে প্রতিটি অস্থায়ী ঘর মাত্র তিন থেকে পাঁচ মিনিটে স্থাপন করা সম্ভব হচ্ছে। ঘরগুলো অগ্নিরোধী ও পানিরোধী উপকরণে তৈরি। দেয়ালের ভেতরে বিশেষ স্পঞ্জের স্তর থাকায় তাপ নিরোধক সুবিধার পাশাপাশি আগুনের ঝুঁকি কমাতেও সহায়তা করবে। প্রতিটি ঘরে বৈদ্যুতিক আলো ও আগাম সংযুক্ত তারের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেই আলো জ্বালানো যাবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দ্...
যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

China
চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ওয়াশিংটনের এ উদ্যোগ বৈষম্যমূলক এবং জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত প্রয়োগের একটি উদাহরণ। মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশে বিনিয়োগসংক্রান্ত নিরাপত্তা কর্মসূচির প্রস্তাবিত সংশোধনী নিয়ে গণমতামত আহ্বানের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান। মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের পরিপন্থী। এটি চীন ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ব্যাহত করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, চীনে বিনিয়োগের ওপর মার্কিন বিধিনিষেধ শুধু দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষতি করবে না, বরং মার্কিন কোম্পা...
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

China
চোখের চিকিৎসায় চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এর আওতায় চীনে যাওয়ার আগেই চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ফলোআপের সুযোগ পাবেন রোগীরা। শনিবার চীনের খুনমিংয়ে খুনমিং হুয়াসিয়া আই হাসপাতালে এ সেবার উদ্বোধন করা হয়। খুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াসিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট চাং চিইয়ং উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশ...
চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

China
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোংয়ে একটি গাড়ি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সফরকালে কিম জং উন ও ওয়াং হুনিং কারখানার উৎপাদনকেন্দ্র ঘুরে দেখেন। তারা উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। দিনের কর্মসূচি শেষে তানতোং ত্যাগ করেন কিম জং উন। এ সময় নতুন চীন-উত্তর কোরিয়া ইয়েলো নদীর সেতুতে তাকে বিদায় জানান ওয়াং হুনিং। কিমের এই সফরে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, রাজনৈতিক আস্থা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। সূত্র: সিএম...
চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

China
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের পক্ষ থেকে কিম জং উনকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। শনিবার সকালে তানতোংয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা যুদ্ধের স্মৃতিসৌধে কিম জং উনকে স্বাগত জানান ওয়াং হুনিং। পরে তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পুষ্পস্তবকে লেখা ছিল, ‘চীনের গণ স্বেচ্ছাসেবক বাহিনীর (সিপিভি) শহীদদের চিরকাল স্মরণ...