abc, Author at Mati News - Page 18 of 524
Monday, September 14

Author: abc

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

China
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান জানায় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইরানের ওপর মার্কিন চাপ সম্পর্কে এ কথা বলেন। তিনি আরও বলেন, চীন বরাবরই মনে করে, সামরিক উপায় ও নিষেধাজ্ঞা সমস্যার সমাধানে সাহায্য করবে না। এগুলো কেবল উত্তেজনা বাড়াবে ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, যা কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করবে না। সূত্র: সিএমজি বাংলা...
বর্ষার ভেজা বিকেল 

বর্ষার ভেজা বিকেল 

Stories
আসাদুজ্জামান খান মুকুল  আজ থেকে ২৫-২৬ বছর আগের কথা।অনিমাদের বাসার পাশে রাস্তার মোড়ে একটি টং দোকান ছিল। রহিম মিয়া সেখানে চা-পান বিক্রি করতেন। সবাই তাকে মামা বলে ডাকত।অনিমা রোজ এই দোকানের পাশ দিয়েই কলেজ আসা-যাওয়া করত।কলেজ থেকে ফেরার পথে মাঝেমধ্যেই ওখান থেকে বাবার জন্য কিনে নিত খিলিপান। বাবার প্রতি তার ছিল অন্যরকম টান। চয়ন ছিল ওই এলাকারই একটা মেসে থাকা ছেলে, প্রাইভেট কোম্পানিতে নতুন ঢুকেছে। প্রায়ই অফিস ফিরে ওখানটায় সেও চা খেতে আসত। একদিন অনিমা পান নিয়ে খুচরো টাকা ব্যাগে না পেয়ে কিছুটা ইতস্তত করে দাঁড়িয়ে রইল। দোকানদার মামা কিছুটা বিরক্ত হচ্ছিল বুঝে চয়ন চুপচাপ পাঁচটা টাকা দিয়ে বললেন- "মামা, উনার এটা রেখে দিন।" অনিমা অনেকটা অস্বস্তিতে পড়ে বলেছে-  "না না আপনি দিবেন কেন ?" চয়ন হাত নেড়ে বলে- "আরে কি যে বলেন, ও কোন সমস্যা না। না হয় কাল আমাকে দিয়ে দিবেন।" ...
কাঠবিড়ালির বন্ধুত্ব

কাঠবিড়ালির বন্ধুত্ব

Kidz, Stories, Stories for Kids
আব্দুস সাত্তার সুমন  ধামালকোট মাদ্রাসায় পড়ত চৌদ্দ বছরের কিশোর সুমন। পড়াশোনায় সে মোটামুটি ভালো হলেও তার মন ছিল প্রকৃতিপ্রেমী। পাখি, গাছ, ফুল আর ছোট ছোট প্রাণীর প্রতি ছিল তার অদ্ভুত এক টান। একদিন বিকেলে মাদ্রাসা ছুটি হওয়ার পর সে তার বন্ধু শাহজালালের বাড়িতে বেড়াতে গেল। গল্প করতে করতে হঠাৎ তার চোখ পড়ল বারান্দার এক কোণে রাখা ছোট্ট একটি খাঁচার দিকে। খাঁচার ভেতরে লেজ নাড়িয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর একটি প্রাণী। সুমন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এটা কী? শাহজালাল হেসে বলল, এটা কাঠবিড়ালি। আমার বড় ভাই এনেছে। সুমন আগে কখনো এত কাছ থেকে কাঠবিড়ালি দেখেনি। প্রাণীটিকে দেখে তার মন ভরে গেল। সে বলল, এটা কি আমাকে দেবে? আমার খুব ভালো লেগেছে। শাহজালাল মাথা নেড়ে বলল, এটা আমার নয়। বড় ভাই এলে তাকে জিজ্ঞেস করো। পরদিন সকালেই সুমন আবার শাহজালালদের বাড়িতে...
সায়েন্স টিচার

সায়েন্স টিচার

Kidz, Stories, Stories for Kids
কবির কাঞ্চন ক'দিন ধরে পৃথাদের মন ভালো নেই। ভালো থাকবেইবা কেমন করে। ওদের সবচে' প্রিয় সায়েন্স টীচার হঠাৎ করে গায়েব হয়ে গেছেন। স্যারের গায়েব হওয়ার বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। স্টপ গ্যাপ ক্লাসে যে স্যারই আসেন অমনি ওরা জিজ্ঞেস করে বসে, "স্যার, আমাদের বাবলু স্যার কোথায়? আমরা বাবলু স্যারের ক্লাস করব।" স্টপ গ্যাপ ক্লাস নিতে আসা শিক্ষক ওদের ধমক দিয়ে থামিয়ে দেন। জুম্মান স্যার তো বলেই ফেললেন, "কোন স্যার এলো-গেল সেটা তোমাদের দেখার বিষয় না। আগে মনোযোগ দিয়ে ক্লাস করো। যত্তসব! " এভাবে প্রায় পাঁচ দিন কেটে যায়। এ কয়দিনে ওদের সায়েন্স ক্লাসের অবস্থা অনেকটা যাচ্ছেতাই। বাবলু স্যারের মতো করে কেউ সায়েন্সের খুঁটিনাটি বোঝান না। তাছাড়া স্টপ গ্যাপ ক্লাস করতে আসা স্যারদের আচরণও অনেকটা সৎমায়ের মতো। মঙ্গলবার। পৃথার হঠাৎ মনে পড়ে ওদের সায়েন্স প্রজেক্টের কথা। বাবলু স্যার লাস্ট ক্লাসে ওদের একটি প্রজেক্ট ওয়ার্ক ...
বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন নেতৃত্ব। ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বিষয়টি নিশ্চিত করেন। আদেশ অনুযায়ী, নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। সহকারী প্রক্টর হিসেবে দা...
দেশের ছাগলে নতুন প্রজাতির রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্তের দাবি বাকৃবি গবেষকের

দেশের ছাগলে নতুন প্রজাতির রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্তের দাবি বাকৃবি গবেষকের

Agriculture Tips, জাতীয়
বাকৃবি প্রতিনিধি: মাটি, পানি, উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদেহে টিকে থাকতে সক্ষম ‘বারখোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স’ (Burkholderia cepacia complex) ব্যাকটেরিয়া বাংলাদেশের ছাগলের মধ্যে প্রথমবারের মতো শনাক্ত করার দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।  বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়া, কুকুর, বিড়াল, পাখি, ভেড়া ও অন্যান্য প্রাণীর মধ্যে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হলেও বাংলাদেশের ছাগলের মধ্যে এর উপস্থিতি আগে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘পিএলওএস ওয়ান’-এ প্রকাশিত বাকৃবির এ গবেষণায় দেশের ছাগলের মধ্যে ব্যাকটেরিয়াটির উপস্থিতির প্রথম বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। গবেষক দলের বরাতে জানা যায়, ব্যাকটেরিয়াটির কিছু প্রজাতি মানুষের শরীরে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা ও দীর্ঘমেয়াদি ফুসফুসের র...
পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

ক্যাম্পাস
ঐতিহ্যবাহী পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'এআই ম্যাটেরিও' উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান।  'ম্যাটেরিও' নামের এই অ্যাপটি পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই  প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। ব্যবহারকারী কাঙ্ক্ষিত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং ...
নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

ক্যাম্পাস
বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান  "ইডেন মহিলা কলেজ"। যুগ যুগ ধরে নারী শিক্ষার এক প্রজ্জ্বলিত প্রদ্বীপ জাগরণের ভূমিকা পালন করে এই কলেজ। যেখানে নারীদের কেবলমাত্র শিক্ষা-কার্যক্রম পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয় না বরং তাদের সফল জীবনযাপনের জন্য যাবতীয় সকল বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। তেমনই এক কর্মশালার আয়োজন নিয়ে আসে গ্রীন ভয়েসের অঙ্গ সংগঠন বহ্নিশিখা। বহ্নিশিখা নারীদের সুস্বাস্থ্য ও সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য আয়োজন করেন " পরসেবায় নারী "। যেখানে নারীদের আরও দক্ষ, উন্নত ও আলোকিত নারীতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা"। যেখানে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মাসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠা...
বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

ক্যাম্পাস
কিছু দিন থাকে, যেগুলো পরিকল্পনা করে সুন্দর হয় না, বরং হঠাৎ নেওয়া কিছু সিদ্ধান্তই দিনটিকে আজীবনের স্মৃতিতে পরিণত করে। আমাদের কাছে শ্রীরামপুর কাঠের ব্রিজে কাটানো দিনটিও ছিল ঠিক তেমনই— যেখানে ছিল বৃষ্টিভেজা ফুটবল, বন্ধুত্বের উচ্ছ্বাস, প্রকৃতির অপার সৌন্দর্য আর একঝাঁক অবিস্মরণীয় মুহূর্ত। দিনটির শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনা নিয়ে। বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে উপস্থিত হই। আকাশ তখন মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে, চারদিকে বইছে শীতল মৃদু বাতাস। এমন আবহাওয়ায় সাধারণত মানুষ ঘরে থাকতে চায়, কিন্তু আমাদের কাছে সেটিই যেন ছিল খেলার সবচেয়ে উপযুক্ত পরিবেশ। বৃষ্টির মধ্যে খেলা শুরু হলো। মাঠ কাদায় ভরে গেলেও আমাদের উদ্যমে কোনো ভাটা পড়েনি। একে একে সময় গড়িয়ে যেতে লাগল। আম...
শিকল ভাঙার গান

শিকল ভাঙার গান

Stories
আব্দুস সাত্তার সুমন আমরা তো যৌতুকের কথা বলিনি, করিম ভাই। কথাটা বলেই লোকটি একটু হাসলেন। তাঁর সামনে বসে থাকা আব্দুল করিম কিছু বললেন না। লোকটি আবার বললেন, এলাকার একটা রেওয়াজ আছে। মেয়ের বাবা সাধ্য অনুযায়ী কিছু উপঢৌকন দেন। একটা মোটরসাইকেল হলে ছেলের যাতায়াতে সুবিধা হয়, একটা ফ্রিজ থাকলে সংসারের কাজেও লাগে। আর দু-একটা আসবাবপত্র তো নতুন সংসারে দরকারই হয়। করিম সাহেব এবারও চুপ করে রইলেন। তাঁর শুকনো ঠোঁট দুটো নড়ল, কিন্তু কোনো কথা বের হলো না। পাশের ঘরে বসে সব কথা শুনছিল মারিয়াম। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে ঘরে এসে দাঁড়াল। চাচা, একটা কথা জিজ্ঞেস করব? লোকটি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বলো মা। আমার বাবা যদি এসব দিতে না পারেন, তাহলে কি আপনার ছেলে আমাকে বিয়ে করবে? প্রশ্নটি শুনে ঘরের পরিবেশ বদলে গেল। ছেলের বাবা একবার করিম সাহেবের দিকে, একবার মারিয়ামের দিকে তাকালেন। ...
টোকাই শিশু”

টোকাই শিশু”

Stories
ফারুক আহম্মেদ জীবন  ঢাকা গুলশান দুই নম্বর ব্লকের প্রথম গলির দুটি বাড়ির পরের পাঁচতলা বাড়িটা নাম করা বিশিষ্ট  শিল্পপতি আবিদ খানের। এতো বড় বাড়ি অথচ বাড়িতে কেউ নেই। শুধু মাত্র আবিদ খানের এক- মাত্র নেশাখোর বখাটে ছেলে রুদ্র ছাড়া। যে এম এ পাশ করে উচ্চ সমাজের কিছু নেশাখোর বখাটে বন্ধুদের সাথে মিশে আজ সেও নষ্ট হয়ে গেছে। রুদ্র এখনো বিয়ে করিনি। রুদ্রর মা-বাবা গতকাল এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর গেছে চিকিৎসা হতে। রুদ্র সচরাচর বাইরে বন্ধু-বান্ধবীদের সাথে বিভিন্ন পাট্টি ক্লাবে নেশা করলেও। তার মা-বাবার সামনে বাড়িতে সে কখনো নেশা করেনা। কিন্তু এখন বাড়ি পুরো ফাঁকা থাকায়।নেশার সকল সরঞ্জাম বাড়িতে এনে নিজের বেড রুমে বসে মনের আনন্দে স্বাধীন ভাবে ফিলিংসে নেশা করছে। এখন আষাঢ় মাস, আকাশেও ঘন-কালো মেঘ। সারাদিন বিরামহীন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রুদ্র নেশায় পুরো বুদ হয়ে গেছে। নেশার ঘোরে সে গুনগুন করে ...
তবে কি আমরা না খেয়ে মরবো

তবে কি আমরা না খেয়ে মরবো

Op-ed
একটা খারাপ খবর দিয়ে শুরু করি। মোটামুটি কিছুদিনের মধ্যেই বাংলাদেশের ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের মজুদ বড় ধরনের সংকটে পড়তে পারে। তখন শিল্পকারখানা, রান্নাবান্না কিংবা যানবাহনের জ্বালানি—কোনো ক্ষেত্রেই দেশীয় গ্যাসের ওপর আগের মতো ভরসা করা যাবে না। অর্থাৎ, আমাদের আরও বেশি নির্ভর করতে হবে আমদানি করা গ্যাসের ওপর। কিন্তু বিশ্বজুড়ে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সেই আমদানিও কতটা নিরবচ্ছিন্ন থাকবে, তা নিয়ে প্রশ্ন আছে। সামনে বৈশ্বিক অস্থিরতা কমার চেয়ে বাড়ার সম্ভাবনাই যদি বেশি হয়, তাহলে গ্যাসের সংকটও দিন দিন তীব্র হতে পারে। এর আঁচ আমরা ইতিমধ্যেই পাচ্ছি। আমি কিছুদিন আমেরিকান তেল ও গ্যাস কোম্পানি শেভরনে হেলথ স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। বাংলাদেশের গ্যাস খাতের বাস্তবতা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। শেভরনের বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্রগুলোর একটি হবিগঞ্...
অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের বড় সাফল্য

অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের বড় সাফল্য

China, Tech news
অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি এস৪০০০ এয়ারবর্ন উইন্ড পাওয়ার সিস্টেম উত্তর-পশ্চিম চীনের একটি পরীক্ষাকেন্দ্রে সফলভাবে পূর্ণাঙ্গ ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে চীনের অধিক-উচ্চতার বায়ু-বিদ্যুৎ প্রযুক্তি গবেষণার পর্যায় পেরিয়ে বাস্তব প্রয়োগের দিকে আরও এক ধাপ এগিয়েছে। পরীক্ষায় সিস্টেমটির উড্ডয়ন, নির্দিষ্ট উচ্চতায় অবস্থান, বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদে ফিরে আসাসহ পুরো প্রক্রিয়া যাচাই করা হয়। সবগুলো পরীক্ষায় নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে। এতে জটিল ও কঠিন উচ্চ-উচ্চতার পরিবেশেও সিস্টেমটির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে। এস৪০০০ হলো এস২০০০ মডেলের উন্নত সংস্করণ। নতুন নকশা ও প্রযুক্তির মাধ্যমে এর সামগ্রিক সক্ষমতা বাড়ানো হয়েছে। সিস্টেমটি সর্বোচ্চ ৪ হাজার মিটার উচ্চতায় কাজ করতে পারে এবং চীনের অধিকাংশ অঞ্চলে ব্যবহারের ...
খাদ্য বাণিজ্য ও শুল্ক সহযোগিতা বিষয়ে চীন-এপেক ৬ চুক্তি

খাদ্য বাণিজ্য ও শুল্ক সহযোগিতা বিষয়ে চীন-এপেক ৬ চুক্তি

China
চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত 'এপেক কাস্টমস বিজনেস ডায়ালগ ২০২৬'-এর সময়, চীনের সাধারণ শুল্ক প্রশাসন চিলি এবং অন্যান্য এপেক অর্থনীতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কৃষি ও খাদ্য পণ্যের বাণিজ্য এবং শুল্ক সহযোগিতা বিষয়ক ছয়টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলোর লক্ষ্য হলো শুল্ক পরিদর্শন সহযোগিতা জোরদার করা, মাংসযুক্ত ইনস্ট্যান্ট নুডলস ও তাজা ফলের মতো কৃষি ও খাদ্য পণ্য ব্যবসায়ীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজতর করা এবং জলজ পণ্যের ইলেকট্রনিক সনদের বিষয়ে সহযোগিতার প্রসার ঘটিয়ে একটি 'স্মার্ট' বা বুদ্ধিদীপ্ত শুল্ক অংশীদারিত্ব গড়ে তোলা। শুক্রবার সমাপ্ত দুদিনব্যাপী এই আয়োজনে এপেকভুক্ত বিভিন্ন অর্থনীতির শুল্ক কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী মহল এবং শিক্ষাবিদদের মধ্য থেকে ২৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। তাঁরা সরবরাহ শৃ...
বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

China, Tech news
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার সন্ধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে। বেইজিং পৌর সরকার ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যৌথভাবে এ আয়োজন করছে। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল, যা ‘আইস রিবন’ নামে পরিচিত, সেখানে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের গেমসে নতুন কিছু কঠিন ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লং জাম্প, ভারোত্তোলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিস। এসব প্রতিযোগিতার মাধ্যমে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হবে। শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, গেমসে বাস্তব জীবনের বিভিন্ন কাজভিত্তিক প্রতিযোগিতাও থাকছে। বাড়ির কাজ, হোটেল ও অতিথিসেবা এবং পণ্য পরিবহনসহ ৯টি ক্ষেত্রে এসব প্রতিযোগিতা হবে। এর মাধ্যমে দৈনন্দিন জীবন...