কচুরিপানা, খামারজাত ও কুইক কম্পোস্ট সার প্রস্তুত
কৃষিপ্রধান বাংলাদেশের মাটিকে চাষাবাদের উপযোগী করে তুলতে প্রয়োজন সার। চাষিরা মাটির প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে নানা ধরনের সার তৈরি করে জমিতে ব্যবহার করেন। এতে যেমন ফসল ভালো হয়, তেমনি লাভবান হয় কৃষক। তাই তিন ধরনের সার সম্পর্কে জেনে নিতে পারেন
কচুরিপানা সার: খাল-বিল, পুকুর-নদী প্রভৃতি জলাশয়ে কচুরিপানা পাওয়া যায়। একেই অনেক কৃষক সার হিসেবে ব্যবহার করেন। বলা যায় কচুরিপানার বিশেষ কদর রয়েছে। ভালো ফলনের জন্য মাটিতে তিন ধরনের পুষ্টি প্রয়োজন: নাটট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস। এ তিন উপাদন কচুরিপানায় বিদ্যমান। তাই চাষি মাটির গুণাগুণ বজায় রাখার জন্য সার হিসেবে এটি ব্যবহার করছে। কচুরিপানা, মাটি ও ছাই দিয়ে তারা এক ধরনের কমপোস্ট তৈরি করেন। দুই মাসের মধ্যে এ কমপোস্ট উচ্চমানের সারে পরিণত হয়। কচুরিপানা সার মাটির জন্য বেশ উপকারী। এ সার মাটিতে বিদ্যমান ক্ষুদ্র জীব বাঁচিয়ে রাখে। এসব জীব সাধারণত...













