তিউনিসিয়ায় চীনা-সহায়তায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাবেসে চীনা-সহায়তায় একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়ালিদ নাইজা বলেন, তিউনিসিয়া ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এবং দুই দেশ উচ্চমাত্রার পারস্পরিক আস্থা বজায় রেখে চলেছে।
তিনি বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে গতিশীল ও ক্রমবর্ধমান সহযোগিতারই প্রমাণ। তিনি আরও বলেন, কেন্দ্রটি সম্পন্ন হলে দক্ষিণ-পূর্ব তিউনিসিয়ার মানুষ আরও সহজে উন্নতমানের ক্যান্সার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
তিউনিসিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর লিয়াং ক্যাং বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা জোরদারের একটি সুস্পষ্ট পদক্ষেপ এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের বহিঃপ্রক...














