জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা !
নবজাতকের জন্ম সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু এই জন্ম যখন হয় অবাঞ্চিত ও অনাকাঙ্ক্ষিত, তখন আনন্দের পরিবর্তে তা ভোগান্তির কারণ হয়ে দাড়ায়। ডাস্টবিনে, রাস্তার পাশে এমনকি বাথরুমের পাইপের ভিতরে সদ্য জন্মানো নবজাতকের আর্ত চিৎকার বার বার সেই ভুল আর অসচেতনতার কথাই মনে করিয়ে দেয়। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক সচেতনতা না থাকার কারণে না চাইলেও লোক চক্ষুর অন্তরালে এরকম পাপ কাজে লিপ্ত হচ্ছে হাজার হাজার দম্পতি।
ঘরে বসে ফেসবুকে এসব সংবাদ দেখে “ইশ” বলে আফসোস করলেই কি সমস্যার সমাধান হবে? এই ক্রমবর্ধমান সমস্যা থেকে মুক্তি পেতে আপনার আমার সবার সচেতন হওয়া জরুরী। তাই আজ আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
জননক্ষম সময়
মাসিক হওয়ার ৫ দিন আগে থেকে মাসিকের দিন পর্যন্ত অর্থাৎ ৬ দিন মা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দিনগুলোতে যৌন সঙ্গম করা থেকে নিজেকে বিরত রাখুন। নিরাপত্তার খাতিরে দুই দিক ...













