abc, Author at Mati News - Page 4 of 488
Wednesday, July 29

Author: abc

চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

Default
  কুয়াংতং প্রদেশে ১২ নম্বর টাইফুন ‘নউল’-এর মারাত্মক প্রভাব মোকাবিলায়, জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন, আজ (রোববার) চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন এবং তাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য, দুর্যোগকবলিত এলাকায় একটি কার্যকরী দল পাঠানো হয়েছে। সূত্র: সিএমজি বাংলা...
সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

Agriculture Tips, China
জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার সামুদ্রিক খাবার এখন থেকে কোনো শুল্ক ছাড়াই চীনে রপ্তানি করা যাবে। এ লক্ষে সোমালিয়া ও চীনের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, বিনিয়োগ আকৃষ্ট হবে এবং সামগ্রিকভাবে মৎস্য খাত আরও শক্তিশালী হবে। মোগাদিশুতে সোমালিয়ার মৎস্য ও নীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহমেদ হাসান আদেন এবং সোমালিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ এই চুক্তি স্বাক্ষর করেন। বেইজিংয়ের জিরো-ট্যারিফ বা শুল্কমুক্ত নীতির আওতায় টুনা, লবস্টার এবং অন্যান্য বন্য সামুদ্রিক পণ্য সরাসরি চীনে রপ্তানির জন্য প্রয়োজনীয় শর্তগুলো এই চুক্তিতে নির্ধারণ করা হয়েছে। আফ্রিকার দীর্ঘতম উপকূলরেখা—যার দৈর্ঘ্য ৩ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি—তার অধিকারী সোমালিয়ার জন্য এই চুক্তিটিকে একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রী আহমেদ হাসান আদেন। তিনি জা...
ম্যানিলায় জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি ওয়াং ই’র

ম্যানিলায় জাপানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি ওয়াং ই’র

China
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠকের কোন আয়োজন ছিল না এবং তাদের সঙ্গে তার কোন আলাপ হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রোববার এ খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। সূত্র জানায়, ম্যানিলা সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি কর্মকর্তাদের বৈঠক নির্ধারিত ছিল না। সম্প্রতি ম্যানিলায় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে আলাপ এবং বৈঠক হয় ওয়াং ই’র। এর মধ্যেই এ খবর জানাল সিনহুয়া। সূত্র: সিএমজি বাংলা...
২০২৫ সালে চীনের ডিজিটাল শিল্পে আয় হয়েছে সাড়ে ৩৯ ট্রিলিয়ন ইউয়ান

২০২৫ সালে চীনের ডিজিটাল শিল্পে আয় হয়েছে সাড়ে ৩৯ ট্রিলিয়ন ইউয়ান

China
২০২৫ সালে চীনে ডিজিটাল শিল্পের আয় ছিল ৩৯.৬ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি, যা আগের বছরের চেয়ে ৮.৮ শতাংশ বেশি। চীনের জাতীয় সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চীনা বাসিন্দাদের ডিজিটাল পণ্যভোগ ৮.৭ শতাংশ বেড়ে ২৫.৩ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। পাশাপাশি, চীনের নেটওয়ার্ক অবকাঠামোর মানও অনেক উন্নত হয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ, চীনের ৫জি বেস স্টেশনের সংখ্যা ছিল ৪৮.৩৮ লাখ। সূত্র: সিএমজি...
সিজিটিএন-কে জার্মান শিক্ষাবিদ ওথেইন হারজোগের একান্ত সাক্ষাত্কার

সিজিটিএন-কে জার্মান শিক্ষাবিদ ওথেইন হারজোগের একান্ত সাক্ষাত্কার

China
সম্প্রতি বেইজিংয়ে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে একটা একান্ত সাক্ষাত্কার দেন, জার্মান জাতীয় প্রকৌশল একাডেমির শিক্ষাবিদ ও চীনা প্রকৌশল একাডেমির বিদেশি শিক্ষাবিদ ওথেইন হারজোগ। সম্প্রতি চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন অনুষ্ঠিত হয়। জার্মান বিজ্ঞানী হারজোগ ২০২৫ সালের চীন আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার লাভ করেন, যা বিদেশি বিজ্ঞানীদেরকে চীন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মাননা। হারজোগ কৃত্রিম বুদ্ধিমত্তার একজন জার্মান বিশেষজ্ঞ। ১৯৮৫ সালে তিনি জার্মানির প্রথম এআই গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং দেশটির প্রথম এআই দলের নেতৃত্ব দেন। ২০১৪ সালে তাকে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নগর পরিকল্পনার আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্রের উদ্ভাবনী উন্নয়নে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাত্কারে তিনি বলেন, উন্নয়নের জন্য প্র...
আন্তর্জাতিক সমাজকে জ্বালানি রূপান্তরের কাজ এগিয়ে নিতে চীনের আহ্বান

আন্তর্জাতিক সমাজকে জ্বালানি রূপান্তরের কাজ এগিয়ে নিতে চীনের আহ্বান

China
জ্বালানি রূপান্তর হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার কেন্দ্রীয় বিষয় ও প্রয়োজনীয় উপায়। আন্তর্জাতিক সমাজের উচিত, যৌথভাবে বিশ্বের জ্বালানি রূপান্তরের কাজ ত্বরান্বিত করা। জাতিসংঘে স্থায়ী চীনা প্রতিনিধি দলের শ্যাজে ডে'ফেয়ার্স সুন লেই, গতকাল (শুক্রবার) আয়োজিত বৈশ্বিক জ্বালানি রূপান্তর ত্বরান্বিতকরণ-বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের এক সংলাপে, এ সব কথা বলেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতে হবে; জ্বালানি প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক সহযোগিতায় আরও বেশি উন্নয়নশীল দেশের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে; শিল্পের সহযোগিতা উন্নিত করতে হবে; উন্নয়নশীল দেশগুলোকে স্থানীয় শিল্প-শৃঙ্খল গড়ে তোলায় সহায়তা করতে হবে; এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারকাজ এগিয়ে নিতে হবে। সূত্র: সিএমজি...
ইউ’র উন্নয়নে সি’র নির্দেশনা-সংশ্লিষ্ট তথ্যচিত্র সিসিটিভি-তে সম্প্রচারিত

ইউ’র উন্নয়নে সি’র নির্দেশনা-সংশ্লিষ্ট তথ্যচিত্র সিসিটিভি-তে সম্প্রচারিত

China
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চেচিয়াং প্রদেশের যৌথ প্রযোজনায় নির্মিত, ইউ’র উন্নয়নে সি চিন পিংয়ের নির্দেশনা-সংশ্লিষ্ট তিন পর্বের তথ্যচিত্র, চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-র এক নম্বর চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। আজ (শনিবার) সম্প্রচারিত হবে এ সিরিজের শেষ পর্ব। তথ্যচিত্রের মূল বিষয়বস্তু হলো, ইউ’র উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্বেগ ও নির্দেশনা। এতে বিগত ২০ বছরে ‘আট-আট কৌশল’ গভীরভাবে বাস্তবায়ন; কর্মক্ষমতার সঠিক দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও অনুশীলন; এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী, জেলা অর্থনীতির উচ্চমানের উন্নয়নে, ইউ-র বর্ণাঢ্য কর্মকাণ্ডকে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ‘আট-আট কৌশল’ হলো একটি প্রাদেশিক উন্নয়ন কৌশল, যা ২০০৩ সালের জুলাই মাসে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) একাদশ চেচিয়াং প্রাদেশিক কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে, প্রস্তাব আকারে উত্থাপিত হয়। এর মূল ...
হুয়াংইয়ান তাওয়ে ফিলিপাইনি নৌকায় জ্বালানি লিক, সামুদ্রিক নিরাপত্তায় জোর চীনের

হুয়াংইয়ান তাওয়ে ফিলিপাইনি নৌকায় জ্বালানি লিক, সামুদ্রিক নিরাপত্তায় জোর চীনের

China
দক্ষিণ চীন সাগরে চীনের হুয়াংইয়ান তাওয়ের কাছে ফিলিপাইনের একটি মাছ ধরার নৌকা থেকে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি জানিয়েছে, এই তেল ছড়িয়ে পড়ায় সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সিসিজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার জ্বালানি নেওয়ার সময় ওই নৌকা থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ফিলিপাইনের মাছ ধরার নৌকা হুয়াংইয়ান তাওয়ের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। চীনের অভিযোগ, এসব নৌকা চীনের জলসীমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং টহলরত চীনা কোস্ট গার্ডের জাহাজের খুব কাছে চলে আসে। চীনের কোস্ট গার্ড জানিয়েছে, জুলাই মাস থেকে হুয়াংইয়ান তাওয়ের আশপাশের এলাকায় নিয়মিত টহল, নজরদারি, উদ্ধার ও আইন প্রয়োগের কাজ চলছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকার সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা। চীন ২০২৫ সালের সেপ্টেম্বরে হুয়াংইয়ান ত...
’কোন চাপের কাছে এক-চীন নীতি থেকে সরবে না থাইল্যান্ড’

’কোন চাপের কাছে এক-চীন নীতি থেকে সরবে না থাইল্যান্ড’

China
চীনের সঙ্গে কৌশলগত সমন্বয় ও পারস্পরিক আস্থা আরও গভীর এবং সামরিক বাহিনীর বিনিময় ও সহযোগিতা জোরদারে থাইল্যান্ড আগ্রহী। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় আনুতিন বলেন, ‘থাইল্যান্ড দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং বাইরের চাপ ও হস্তক্ষেপের কারণে এ অবস্থান পরিবর্তন করবে না।’ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত নিরসনে চীনের ইতিবাচক ও গঠনমূলক মধ্যস্থতার জন্যও চীনকে ধন্যবাদ জানান থাই প্রধানমন্ত্রী। দু’দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার কথা স্মরণ করে চীনা প্রতিরক্ষামন্ত্রী তোং চুন বলেন, ‘আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে থাইল্যান্ডকে চীন সবসময় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে।’ এ বাস্তবতায় চীন ক্রমবর্ধমান কৌশলগত সমন্বয় গড়ে তুলতে থাইল্যান্ডের স...
মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়

মাদক ও সাইবার অপরাধ দমনে চীন-যুক্তরাষ্ট্রের সহযোগিতা সফল: চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়

China
মাদক পাচার, টেলিকম ও অনলাইন প্রতারণা এবং পলাতক আসামি ধরার মতো বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা সফল হয়েছে বলে জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। মাদকবিরোধী অভিযানে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মাদক চোরাচালান, পাচার এবং নতুন ধরনের মাদক উপাদানের অবৈধ পরিবহনের সঙ্গে জড়িত কয়েকটি মামলার তদন্ত করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সক্রিয় কিছু মাদক পাচারের পথ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযানের মাধ্যমে দুবাইয়ে টেলিকম ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ২৭৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানের ...
মধ্যপ্রাচ্যে শান্তি চায় চীন, ইরানের প্রতি পূর্ণ সমর্থন: ওয়াং ই

মধ্যপ্রাচ্যে শান্তি চায় চীন, ইরানের প্রতি পূর্ণ সমর্থন: ওয়াং ই

China
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অঞ্চলটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য তীব্র লড়াইয়ের কমার কোন লক্ষণ নেই এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক হলো ওয়াং ই’র। বৈঠকটি শুক্রবার শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পার্শ্ববৈঠকে চলমান পরিস্থিতি কীভাবে নিরসনে সামনে এগুনো যায় সে বিষয়ে আলোচনা হয়। এ সময় ওয়াং ই বলেন, ‘এক মাসেরও বেশি আগে ওয়াশিংটন-তেহরান স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল বিভিন্ন পক্ষের মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ফল। সংলাপের মাধ্যমে অর্জিত অগ্রগতি পরিত্যাগ করা উচিত নয়। আলোচনার দরজা একবার খুললে তা বন্ধ করা উচিত নয় এবং শান্তির আশা থাকলে তা কখনো ছেড়ে দেওয়া যাবে না।’ তবে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা বৈঠকে তুল...
২০২৭ থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশ কর চালু করছে চীন

২০২৭ থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশ কর চালু করছে চীন

China
বায়ু দূষণ নিয়ন্ত্রণ জোরদার করা এবং সবুজ কর ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশগত কর পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রীয় রাজস্ব মন্ত্রণালয় এবং বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এক যৌথ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। আটটি প্রধান শিল্প খাতে এই পরীক্ষামূলক কর্মসূচিটি চালু করা হবে এবং এর আওতায় সব ধরনের ভিওসিকে পরিবেশগত করের পরিধির মধ্যে আনা হবে। এই আটটি খাত হলো— মুদ্রণ; পেট্রোলিয়াম, কয়লা ও অন্যান্য জ্বালানি প্রক্রিয়াজাতকরণ; রাসায়নিক কাঁচামাল ও রাসায়নিক পণ্য উৎপাদন; ওষুধ উৎপাদন; লোহা ও ইস্পাত গলানো; সাধারণ সরঞ্জাম উৎপাদন; বিশেষ সরঞ্জাম উৎপাদন এবং অটোমোবাইল উৎপাদন। সম্মিলিতভাবে এই খাতগুলো শিল্প উৎস থেকে মোট ভিওসি নির্গমনের ৭০ শতাংশেরও বেশি অবদান রাখে। সূত্র: সিএমজি...
ব্রুনাইয়ে চীনের নৌবহর

ব্রুনাইয়ে চীনের নৌবহর

China
বন্ধুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে চীনের নৌবহর শুক্রবার ব্রুনাইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। ব্রুনাই রয়্যাল নেভির আমন্ত্রণে চার দিনের এই সফরে পৌঁছায় চীনের গণ্মুক্তি ফৌজ নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ। শুক্রবার সকাল ১০টায় ব্রুনাইয়ের বৃহত্তম বন্দরে জাহাজ দুটি নোঙর করে। বহরে রয়েছে প্রশিক্ষণ জাহাজ ছিচিকুয়াং (হাল নম্বর ৮৩) এবং উভচর ডক ল্যান্ডিং জাহাজ খুনলুনশান (হাল নম্বর ৯৯৮)। জাহাজ দুটিকে স্বাগত জানান, দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী চীনা সম্প্রদায়ের প্রতিনিধি, চীনা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য, শিক্ষার্থী, ব্রুনাই নৌবাহিনীসহ চার শতাধিক মানুষ। স্বাগত অনুষ্ঠানের পর চীনা নৌবহরের পক্ষ থেকে ‘ওপেন শিপ’ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অতিথিরা জাহাজ ঘুরে দেখেন। সফরকালে চীনা ও ব্রুনাই নৌবাহিনীর মধ্যে একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পারস্পরিক জাহাজ পরিদর্শন, মতবিনিময়, পেশাগত আলোচ...
বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে

বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে

China
চলতি বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৫ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। মূলত বিশ্ববাজারে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের শক্তিশালী চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। সাধারণ প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে চীনের তৈরি যানবাহন বিশ্বের ২১০টিরও বেশি দেশ এবং অঞ্চলে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই সময়ে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের রপ্তানি গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬০ দশমিক ৬৮ বিলিয়ন ইউয়ানে। সূত্র: সিএমজি...
চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক

চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক

China
চীনের বায়োটেক ও স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানিভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান মার্ক। দেশটির দ্রুত উন্নয়নশীল বায়োটেক খাত, বড় বাজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্ক চীনের ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে মুস্তো বলেন, গবেষণা, ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষা, অনুমোদন এবং বাজারজাতকরণ সব ক্ষেত্রেই চীনের অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি বলেন, চীনের উদ্ভাবনের গতি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীন ৭৬টি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে। একই সময়ে দেশটির ওষুধ কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাজারে লাইসেন্সিং চুক্তির মূল্য ১৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৩০ শতাংশ বায়োফার্মা গবেষণা ও উন্নয়ন পাইপলাইনের সঙ্গে চীনের প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে, যা এক দশক আগে ...