abc, Author at Mati News - Page 329 of 436
Sunday, March 15

Author: abc

এ সপ্তাহের আপনার রাশি

এ সপ্তাহের আপনার রাশি

Health and Lifestyle
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬ বিশ্বের বড় বড় পণ্ডিত নতমাথায় স্বীকার করেছেন যে মার্লোন ব্র্যান্ডো ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। মেষ রাশির ব্র্যান্ডো ছিলেন মানুষ হিসেবেও মহৎ। ব্র্যান্ডোর চলচ্চিত্র ও তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র আপনি ইউটিউবে দেখতে পাবেন। ভিসিডি তো আছেই। তিনি যে কত বড় অভিনেতা ছিলেন, তা বুঝতে হলে আপনাকে তাঁর ছবি দেখতে হবে। এমন কোনো চরিত্র নেই যাতে ব্র্যান্ডো অভিনয় করেননি। প্রতিটি চরিত্রে মিশে যাওয়ার পরও তাঁর অভিনয় ছিল স্বকীয়তায় উজ্জ্বল। তিনি আটবার অস্কার মনোনয়ন লাভ করেছেন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনবার। এর মধ্যে একটি অস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন আমেরিকার রেড ইন্ডিয়ানদের প্রতি শ্বেতাঙ্গদের নিপীড়নের কারণে। মার্লোন ব্র্যান্ডোকে জানুন, মেষ হিসেবে নিজেকে জানতে পারবেন। বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১ আপনি বৃষ? আপনি সৌভাগ্যবান। আপনার রাশিতে আছেন পৃথিবীর বহু মহান...
লেহেঙ্গা তৈরির জন্য ৩৭২০ ঘণ্টা!

লেহেঙ্গা তৈরির জন্য ৩৭২০ ঘণ্টা!

Health and Lifestyle
১ ও ২ ডিসেম্বর ঘটা করে বিয়ে করেছেন হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। প্রথমে খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে করে এই তারকা জুটি, এরপর হিন্দুমতে বিয়ে করেছেন তাঁরা। পাশ্চাত্যমতে বিয়ের দিন প্রিয়াঙ্কার পরনে ছিল র‌্যালফ আর লরেনের সাদা রঙের হাতে এমব্রয়ডারি করা এক লেহেঙ্গা । এমব্রয়ডারি করা এই গাউনের সঙ্গে মানানসই ৭৫ ফুট লম্বা ভেল ছিল। প্রিয়াঙ্কা যখন তাঁর মায়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান, তখন ছয়জন লোক সেই ভেল তুলে ধরেছিলেন। এই সময় সাবেক এই বিশ্বসুন্দরীর হাতে ছিল তাঁর প্রিয় টিউব রোজ। বিয়ের মঞ্চে যাওয়ার সময় প্রিয়াঙ্কা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, পাশ্চাত্য রীতি অনুযায়ী এই সময় কনের পাশে তাঁর বাবা থাকেন। কিন্তু প্রিয়াঙ্কার বাবা ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাই বলিউডের দেশি গার্লের সঙ্গে বাবার পরিবর্তে ছিলেন মা মধু চোপড়া। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা হিন...

ঐশী কি মিস ওয়ার্ল্ড হতে পারবেন?

Cover Story, Entertainment, Glamour
বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার একেবারে শেষ প্রান্তে প্রতিযোগীরা। স্বপ্ন তাঁদের আকাশ ছোঁয়ার। প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে নিজেদের প্রমাণ করছেন আর এখন অপেক্ষা শুধু স্বীকৃতির। শেষ মুহূর্তে সবার প্রশ্ন—কে হবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এবারের আসরের সেরা সুন্দরী। গ্র্যান্ডফিনালে বিশ্বসেরা ত্রিশ প্রতিযোগী লড়ছে। আছেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীও। বাংলাদেশের অনেকের মনে প্রশ্ন, ঐশীকে কি ছুঁতে পারবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেরা মুকুট? তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে টানটান উত্তেজনা। আর প্রতিযোগীরা পার করছেন রোমাঞ্চকর সময়। অপেক্ষা মাত্র আট ঘণ্টার। এরপর বিশ্ববাসী জেনে যাবেন, কে হচ্ছেন এবারের আসরের বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন ঐশীপ্রতিযোগ...
চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া

চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া

Cover Story, Entertainment, Glamour
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর বিশ্ববাসী জেনে যাবে, এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট। এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী, তাই তাঁর দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সবাই। গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম। ঐশীর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময়, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেওয়ায় ঐশীর জন্য গর্বিত জেসিয়া। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী। গত বাছর সেরা চল্লিশে জায়গা করে নিয়েছিলেন জেসিয়া। এরপর হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে ছিটকে যান। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঐশী...

জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

Cover Story, Entertainment
জয়া আহসান প্রথমবার সিনেমা প্রযোজনা করে বাজিমাত করেছেন অভিনয়শিল্পী জয়া আহসান। মুক্তির আগে থেকে তাঁর অভিনীত ও প্রযোজিত ছবি ‘দেবী’-এর প্রচারণা আর বিপণনে নতুন এক ভেলকি দেখেছেন দর্শকেরা। মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে ছবিটি, ব্যবসায়িক সফলতাও পেয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘দেবী’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির নাম ঘোষণা করলেন জয়া আহসান। গুণী এই অভিনয়শিল্পীর প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে এবার নির্মিত হবে ‘ফুড়ুৎ’।  আজ শনিবার তেমনটাই জানালেন জয়া আহসান। প্রথম ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে বানিয়েছিলেন জয়া। তবে এবার তিনি একেবারে মৌলিক গল্পের পথে হাঁটছেন। ‘ফুড়ুৎ’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পী, গল্প, পরিচালক, কলাকুশলীসহ অনেক কিছু নির্ধারণ হয়ে গেলেও এসবের কিছুই এখন ব...
তালেবান হুমকিতে ফের বাড়ি ছেড়েছে আফগান মেসি

তালেবান হুমকিতে ফের বাড়ি ছেড়েছে আফগান মেসি

Cover Story
ফুটবল তারকা লিওনেল মেসি ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল এক আফগান বালক। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তান নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে সাত বছর বয়সী এইআফগান মেসি । খবর বিবিসি’র প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পরিধান করে মুরতাজা আহমাদীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ২০১৬ সালে। পরে কাতারে তার স্বপ্নের নায়কের সঙ্গে সাক্ষাত্ও হয়েছিল, যে ঘটনায় রীতিমত তারকা বনে গিয়েছিল ছোটো মুরতাজা নিজেও। কিন্তু এখন তার পরিবারের সদস্যরা বলছেন তালেবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিল মুরতাজার পরিবার। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিল। কিন্তু পরে অর্থ শেষ হয়ে পড়ায় দেশে...
প্রেমিককে নিয়ে গান, রাতারাতি রেকর্ড

প্রেমিককে নিয়ে গান, রাতারাতি রেকর্ড

Cover Story, Entertainment
নতুন করে আবারো আলোচনায় এলেন দুঃখ নিয়ে! তবে এবার কনসার্টে বোমা হামলার মতো কোনো দুঃখজনক খবর নিয়ে নয়! মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড ‘থ্যাংক ইউ, নেক্সট’ শিরোনামের একটি বিচ্ছেদের গান নিয়ে হাজির হয়েছেন। রাতারাতি রেকর্ড গড়েছেন এই গায়িকা। দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা মিউজিক ভিডিওর তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি। গত ৩০ নভেম্বর প্রকাশের পর মাত্র ৪ দিনে এই গান ছুঁয়ে ফেলেছে ১০ কোটির রেকর্ড । আমেরিকান ভিডিও হোস্টিং সেবাদানকারী প্লাটফর্ম ভেভো তথ্যটি জানিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১৩৪ মিলিয়ন বার ইউটিউবে দেখা হয়েছে। এ প্রসঙ্গে আরিয়ানা গ্র্যান্ড এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি সত্যিই সবার কাছে কৃতজ্ঞ। দুঃখের গানেও যে সবাই এতটা সাড়া দেবে ভাবতে পারিনি। তোমাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছু নেই আমার কাছে!’ গানটি মূলত আরিয়ানার সাবেক প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে ছাড়াছাড়ির পরিপ্রেক্ষিতে সাজানো...
ক্যান্সারের ঝুঁকি কমে বাসমতি চালের ভাত খেলে

ক্যান্সারের ঝুঁকি কমে বাসমতি চালের ভাত খেলে

Cover Story, Health and Lifestyle
কথাটা শুনতে আবাক লাগলেও সত্যি।বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাসমতি চালের ভাত খাওয়া শুরু করলে শরীরে ক্যালরির প্রবেশের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে এমন অনেক উপকারি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফলে অল্প সময়ই ওজন নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। তবে এই বিশেষ ধরনের চাল দিয়ে তৈরি ভাত খাওয়া শুরু করলে যে কেবল ওজনই কমে, এমন নয়। সেই সঙ্গে ক্যান্সারের মতো দুরাগ্য ব্যাধীর ঝুঁকি কমায়। এছাড়া বাসমতি চালে উপস্থিত ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল এবং নানাবিধ ভিটামিন শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে একাধিক শারীরিক সমস্যা ধারে কাছেও ঘেঁষতে পারে না। এগুলো সম্পর্কে জানিয়েছে জীবনধারা বিষয়ক সাময়িকী বোল্ডস্কাই। যেমন ধরুন...ক্যান্সারের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না বাসমতি চালে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম শরীরে প্রবেশের...
মিকা সিং কিশোরীকে যৌন হেনস্থায় গ্রেপ্তার

মিকা সিং কিশোরীকে যৌন হেনস্থায় গ্রেপ্তার

Cover Story, Entertainment
যৌন হেনস্থার দায়ে এবার আবু ধাবিতে গ্রেপ্তার হলেন ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং । গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টায় তাকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমির শাহির পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোরীকে যৌন হেনস্থা করার অভিযোগে প্লেব্যাক গায়ক মিকাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলিয়ান ওই কিশোরীর অভিযোগ, মিকা সিংয়ের সঙ্গে তার পরিচয় হয় দুবাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কিন্তু পরিচয়ের কয়েকদিন না যেতেই মিকা তার ফোনে আপত্তিকর ছবি পাঠানো শুরু করেন। এমন অভিযোগ নিয়ে দুবাই পুলিশের শরনাপন্ন হলে গ্রেপ্তার করা হয় মিকা সিংকে । বর্তমানে তিনি আবু ধাবিতে জেল হেফাজতে রয়েছেন।...
দীপিকা ফেরালেন আমির খানের প্রস্তাব

দীপিকা ফেরালেন আমির খানের প্রস্তাব

Cover Story, Entertainment
সবে মাত্র রণবীর সিং'র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। প্রায় ৬ বছর সম্পর্কের পর অবশেষে ভবনানি পরিবারের বউমা হলেন দীপিকা পাডুকন। যা নিয়ে বলিউডে জল্পনার অন্ত নেই। শোনা যাচ্ছে, বিয়ের পর এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না দীপিকা-রণবীর। বিয়ের পর শ্বশুরবাড়িতে কিছুটা ঘর গুছিয়ে নিয়েই জানুয়ারির মধ্য সপ্তাহ থেকেই শুটিং শুরু করে দেবেন এই অভিনেত্রী। পরিচালক মেঘনা গুলজারের সিনেমা দিয়েই বিয়ের পর দ্বিতীয় ইনিংস শুরু করছেন দীপিকা। এই সিনেমায় একজন এসিড হামলার ভুক্তভোগীর চরিত্রে দেখা যাবে তাকে। মেঘনা গুলজারের সিনেমার পাশাপাশি দীপিকাকে নাকি 'দ্রৌপদী'র চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। জানা গেছে, আমির খানের 'মহাভারতে' দীপিকা যাতে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেন, সেই প্রস্তাব দিয়েছিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'। কিন্তু আমিরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর পত্নী। কী কারণে 'মহাভারতে' দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে দী...
গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে , ঝুঁকিতে বাংলাদেশ

গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে , ঝুঁকিতে বাংলাদেশ

Cover Story
আর্কটিক ও অ্যাটলান্টিকের মাঝে নিঃসঙ্গ এক বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। সেখানে বরফের প্রাচুর্যের মাঝে বসতি গড়েছে মানুষ। গ্রিনল্যান্ডের ৮০ ভাগ অঞ্চলই বরফে ঢাকা। এই ভূখন্ডের পরিবেশের প্রভাব আছে সারাবিশ্বে। বৈশ্বিক উষ্ণতার কারণে বরফ যে গলছে, তা সবারই জানা। এখন প্রতিবছর প্রায় আধ ইঞ্চি করে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। গবেষকরা এই বিষয়টির ওপর কয়েক বছর ধরে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। ডয়েচে ভেলে জানিয়েছে, গ্রিনল্যান্ডের বরফ গলা নিয়ে পরিবেশ গবেষণা বিষয়ক জার্নাল নেচারে নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গত ৩৫০ বছর ধরে বরফ কী মাত্রায় গলছে, তা দেখানো হয়েছে। দেখা গেছে, গত কয়েক দশকে বরফ গলার মাত্রা বেড়েছে ঝুঁকিপূর্ণ গতিতে। প্রাক-শিল্পযুগের চেয়ে বর্তমানে বরফ গলার হার ৫০ ভাগ বেশি। গ্রিনল্যান্ডে ড্রিল ব্যবহার করে আইসকোরের নমুনা সংগ্রহ হয়েছিল। এসব নমুনা বিশ্লেষণ করে গবেষকরা ১৬৫০ সালের বরফ গলার হারও...
প্রভা ইন্দোনেশিয়া থেকে ফিরলেন ভিন্নরূপে

প্রভা ইন্দোনেশিয়া থেকে ফিরলেন ভিন্নরূপে

Cover Story, Entertainment
ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রভা। এই সময়ে টিভি নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন। দেশে-বিদেশে নিয়মিত নাটক-টেলিছবিতে অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল ইন্দোনেশিয়া থেকে ফিরলেন পাঁচটি একক নাটকের শুটিং শেষ করে। নাটকগুলো নির্মাণ করেছেন সকাল আহমেদ ও রোমান রুনি। সকাল আহমেদের নাটকগুলো হলো ‘আমার দেশের লাগি’, ‘বালি ও বেলা’, ‘ফিফটি মিলিয়নস’। রোমান রুনির ‘ফরটি মিনিট’ শিরোনামের নাটকটি ছাড়াও আরো একটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রভাকে বৈচিত্র্যময় চরিত্রে এই নাটকগুলোতে উপস্থাপনা করা হয়েছে বলে জানান তিনি। ইন্দোনেশিয়ার বালিসহ বিভিন্ন স্পটে প্রায় ১২ দিন এই নাটকগুলোর দৃশ্য ধারণ করা হয়। প্রভা ছাড়াও এই নাটকগুলোতে আরো দেখা যাবে সজল, স্বাগতা ও মুনতাসা মীমকে। ছোট পর্দার বাইরে একটি চলচ্চিত্রেও দেখা যাবে এই অভিনেত্রীকে। চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে ‘রূপবতীর’র শিরোনামের একটি চলচ্চি...
‘সেলাই দিদিমনি’ টেলিছবি নিয়ে আমি দারুণ আশাবাদী : সারিকা

‘সেলাই দিদিমনি’ টেলিছবি নিয়ে আমি দারুণ আশাবাদী : সারিকা

Cover Story, Entertainment
পোশাক কারখানায় কাজ নিয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা । গেল কদিন তিনি নিয়মিত একটি পোশাক কারখানায় কাজ করছেন। তবে কী অভিনয় ছেড়ে এই পেশায় নিয়োজিত হয়েছেন তিনি? জানতে চাওয়া হলো জনপ্রিয় এই অভিনেত্রীর কাছে। সারিকা বলেন, গার্মেন্টসকর্মী হয়ে পর্দায় আসছি। তাই নিয়মিত কয়েকদিন গার্মেন্টে কাজ করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে পোশাক কারখানায় কাজ করেছি। চরিত্রটি অনেক সিরিয়াস। পোশাক কারখানার শ্রমিকদের নানা বিষয় দেখা যাবে। বর্তমান সময়ে গার্মেন্টসে যে অস্থিরতা চলছে বা একজন নারীকে গার্মেন্টসে কাজ করতে গেলে যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় টেলিছবির গল্পে মূলত সে বিষয়টাই তুলে ধরা হয়েছে। গল্পে দারুণ একটা মেসেজ আছে। গল্পটি নিয়ে আমি দারুণ আশাবাদী। গার্মেন্টকর্মী সারিকাকে দেখা যাবে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘সেলাই দিদিমনি’ টেলিছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এবারই প্রথম একসঙ্গে কাজ ক...
ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ নিয়োগ

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ নিয়োগ

Education
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রভাতী শাখার প্রধান পদে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক। বেইলি রোডে প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন মহসিন তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভিকারুননিসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার গতকাল শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান। নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী গত সোমবার আত্মহত্যা করার পর থেকে উত্তেজনা চলছে রাজধানীর নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে।...
জ্বালাও–পোড়াও রাজনীতির সিনেমা দহন এর বাড়ছে দর্শক

জ্বালাও–পোড়াও রাজনীতির সিনেমা দহন এর বাড়ছে দর্শক

Cover Story, Entertainment
জ্বালা–পোড়াও রাজনীতি নিয়ে নির্মিত ‘দহন’ ছবিটি নিয়ে দর্শক আগ্রহ বাড়ছে। আর তাই তো দ্বিতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে গেছে। প্রথম সপ্তাহে ছবিটি অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও দ্বিতীয় সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৭৬–এ। দর্শক চাহিদা ও প্রেক্ষাগৃহের মালিকের আগ্রহে এমনটা হয়েছে বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। গত ৩০ নভেম্বর মাত্র ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সময়ের আলোচিত জুটি সিয়াম ও পূজার দহন ছবিটি। পরিচালক রায়হান রাফির এটি দ্বিতীয় সিনেমা। এর আগে এই পরিচালকই সিয়াম ও পূজাকে জুটি করে বানিয়েছিলেন ‘পোড়ামন ২’ ছবিটি। মুক্তির প্রথম দিন থেকে দর্শক ছবিটি লুফে নিয়েছে—এমনটাই মনে করছেন প্রযোজক, পরিচালক এবং নায়ক–নায়িকারা। প্রতিষ্ঠানটির কর্ণধার ও দহনের প্রযোজক আবদুল আজিজ জানান, প্রথম সপ্তাহে ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ায় প্রেক্ষাগৃহ বাড়ছে। দেশের আরও অনেক...