এ সময়ের সেরা আবেদনময়ী
শোবিজ মানেই সুন্দরীদের মেলা। আর অভিনয় মাধ্যম হলে তো কথাই নেই। তবে এ মাধ্যমের সব সুন্দরী আবেদনময়ী হয় না। দেশের অভিনয় অঙ্গনের আবেদনময়ীদের তালিকা দীর্ঘ নয়। বর্তমান সময়ের সেরা আবেদনময়ী অভিনেত্রীদের শীর্ষে রয়েছেন জয়া আহসান। টিভি নাটক এবং মডেলিং মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা মুঠোবন্দি করার পর তিনি এখন চলচ্চিত্রের দাপুটে নায়িকা। দেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন। জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর।
প্রায় দুই যুগ ধরে স্টেজ, অ্যালবাম ও চলচ্চিত্রের গানে অনবদ্য এ শিল্পী। বিশেষ করে স্টেজে তার তুলনা কেবল তিনিই। গানের পাশাপাশি তার গ্ল্যামারাস উপস্থিতি এখনো ঝড় তুলে দর্শক হৃদয়ে। নুসরাত ফারিয়া মাজহার নায়িকা হওয়ার আগে ছিলেন টিভি উপস্থাপিকা, রেডিও জকি ও বিজ্ঞাপনের মডেল। এখনো উপস্থাপনা করেন। আর দেশের পাশাপাশি ওপার বাংলার বেশ কয়েকজন হিরোর সঙ্গে দারুণ জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সুন্দরী মডেল ও নায়িকা ...














