মিথিলা সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না : জন কবির
Sunday, May 24

মিথিলা ( Mithila ) সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না : জন কবির

মিথিলানতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইন্দালো ব্যান্ডের জন কবির ও অভিনেত্রী মিথিলা। গতকাল জন তার ফেসবুক একাউন্টে একটি ছবি প্রকাশের পর থেকেই এ আলোচনা তৈরি হয়। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন।

জন-মিথিলার ছবিটি ইতিমধ্যেই সতের হাজারেরও বেশি লাইক এবং তিন হাজারেরও বেশি শেয়ার হয়েছে। ছবির পেছনের রহস্য জানতে উৎসুক মানুষ নানা কথা বলে বেড়াচ্ছেন। আসল রহস্য কী? জানতে চাওয়া হলো জন কবিরের কাছে।

জন বলেন, ‘আসলে মানুষ আমাদের নিয়ে কী ভাবে, তা আমার জানা ছিল না। ছবিটি শেয়ার দেওয়ার পর মানুষের মন্তব্য দেখে, আমি আশ্চর্য হয়েছি। আমি-মিথিলা বেশ ভালো বন্ধু, এটা সবার জানা।’

তিনি আরও বলেন, ‘মিথিলা বাংলাভিশনের “আমার আমি’ অনুষ্ঠানের উপস্থাপক। ওই অনুষ্ঠানে অতিথি হয়েছি আমি ও ব্যান্ড তারকা তুহিন। গত শুক্রবার এর রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শেষে আমি-মিথিলা এই ছবিটি তুলেছি। আর মজা করেই ছবিটি ফেসবুকে শেয়ার করি।’

জন বলেন, ‘সুন্দর কিংবা শিক্ষণীয় কোনো ছবি ফেসবুকে প্রকাশ করলেও এত ভাইরাল হয় না। এ ছবিটা যতটা ভাইরাল হয়েছে। সবাইকে বলতে চাই, কোনো কিছু না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না।’

এদিকে, জন কবির বর্তমানে ব্যস্ত আছেন ব্যান্ডের নতুন অ্যালবামের কাজে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন বলে জানিয়েছেন। তাদের এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। অন্যদিকে, Mithila ব্যস্ত আছেন অভিনয়ের কাজে।

জানা গেছে, মিথিলার উপস্থাপনায় জন কবির ও তুহিনের ‘আমার আমি’ অনুষ্ঠানটি শিগগিরই প্রচার হবে।

স্তনের প্রতি কেন এত আগ্রহ ছেলেদের, জানুন গবেষণা কী বলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx