আঞ্চলিক ভাষার উচ্চারণে কুরআন পড়ার বিধান
কুরআন মাজিদ নাযির হয়েছে সবচেয়ে বিশুদ্ধ আরবী ভাষায়। আরবী ভাষার বর্ণমালার উচ্চারণ অন্য ভাষায় প্রতিউচ্চারণ সম্ভব নয়। যেমন, আরবী ভাষার হা অক্ষরটি। একটির উচ্চারণ স্বাভাবিক হা’ এর মতো। আরেকটি হা’ এর উচ্চারণ স্বাভাবিক নয়। কণ্ঠনালীর ভিতর থেকে। আর এটি অনুশীলন ছাড়া সম্ভব নয়। এজন্য এর প্রতিবর্ণায়নও সম্ভব নয়। আরবি দ্বাদ-এর উচ্চারণ পৃথিবীর কোনো ভাষায় সম্ভব নয়। আরবি ‘কাফ’ হরফের উচ্চারণ দুই জায়গা থেকে হয়।
এজন্য আরবি ছাড়া অন্য ভাষায় কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। তাই কোরআন শরিফকে অন্য ভাষায় লেখা বা পড়া সব যুগের ও সব দেশের উলামায়ে কেরামের ঐকমত্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই কোনো আলেমের তত্ত্বাবধানে কোরআন শিখে নিতে হবে। (আল ইতক্বান : ৮৩০-৮৩১, ইমদাদুল আহকাম : ১/২৪০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১/৪৩)
এমনকি আরবি ভাষা ঠিক রেখেও কোরআন শরিফের বিশেষ রসমূল খত তথা লেখারীতির বি...













