ঘুরে আসুন ভারতের হৃদয় মধ্যপ্রদেশ থেকে
বন-জঙ্গল, ইতিহাস, স্থাপত্য, লোকশিল্প— এমন নানা আকর্ষণে ভরপুর ভারতবর্ষের হৃদয় মধ্যপ্রদেশ । চলুন না দিন কয়েকের জন্য ঘুরে আসি সেই মধ্যপ্রদেশের স্বল্প চেনা সঞ্জয় ডুবরি জাতীয় উদ্যান থেকে বহু পরিচিত খাজুরাহো। মোটামুটি দিন সাতেক লাগবে এই পথ ঘুরতে। প্রথমেই যাওয়া যাক সঞ্জয় ডুবরি জাতীয় উদ্যান।
অনেকেই হয়তো সাদা বাঘ ‘মোহন’-এর কথা শুনে থাকবেন। ১৯৫১ সালে রেওয়ার মহারাজা যাকে জঙ্গল থেকে এনে গোবিন্দগড়ে রেখেছিলেন। এই মোহনের সঙ্গিনী বাঘিনী রাধা সাদা শাবকের জন্ম দেওয়ায় সাড়া পরে যায় চার দিকে। এখন মনে করা হয় যে, বিশ্বজুড়ে চিড়িয়াখানায় যত সাদা বাঘ আছে তারা এদেরই উত্তরসূরী। তার পর অনেক কাল কেটে গিয়েছে। মোহনের বাসভূমি ব্যাঘ্র প্রকল্পের আওতায় এসেছে। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের তকমা পেয়েছে ১৯৭৫ সালে। জঙ্গলের পোশাকি নাম হয়েছে ‘সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্ক’। বনবিভাগের ওয়েবসাইট থেকে আগাম বুকিং করে নেওয়া আবশ্যিক। জ...













