বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া ভাটের মা অভিনেত্রী ও চিত্র পরিচালক সোনি রাজদানকে ছবির শুটিংয়ে সেটে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছিল! তবে কোথায়, কবে, ছবির নাম কিংবা কে এই চেষ্টা করেছিলেন, তা তিনি প্রকাশ করেননি। এবার ‘দ্য কুইন্ট’কে দেওয়া সাক্ষাৎকারে সোনি রাজদান বলেন, ‘আমি অভিযুক্তের নাম ফাঁস করলে ওই ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে খুব সমস্যার মধ্যে পড়বেন। তাঁর একটা পরিবার আছে; স্ত্রী আছে, মেয়ে আছে। তাঁর পরিবার ট্রমার মধ্যে পড়ে যাবে। আর আমার পরিবারও ঝামেলায় জড়িয়ে যাক, সেটা চাইনি। এসব কিছু ভেবে ওই সময় নিজেকে সংযত রেখেছিলাম।’
সোনি রাজদান ও আলিয়া ভাটসোনি রাজদান এ পর্যন্ত ২৩টি চলচ্চিত্র অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনাও করেছেন। অভিনয় করেছেন ছোট পর্দায়েও। তিনি চিত্র পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের স্ত্রী। সোনি রাজদান আরও বলেন, ‘একটি ছবির শুটিং চলার সময় কেউ আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল। তবে ...
অফিসে সারা দিন হয়তো বসেই কাজ করেছেন, তেমন কোনো কায়িক শ্রম হয়নি। তবু দিন শেষে ক্লান্তি ভর করে শরীরে। এই ক্লান্তি ও অবসাদ দূর করার উপায় কী? আপনার জন্য চারটি পরামর্শ
১. মাঝে মাঝে হাঁটাচলা
একই ভাবে ও ভঙ্গিতে বসে কাজ করা ভালো নয়। মাঝে মাঝে বিরতি নিন। উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন। একটু হাঁটাচলা করুন। কোনো কাজ (যেমন ফোনে কথা বলা বা অন্য সহকর্মীর সঙ্গে পরামর্শ) হেঁটে হেঁটেই সেরে ফেলতে পারেন।
২.মাথা ও ঘাড়ের অবস্থান
দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষেত্রে মাথা ও ঘাড়ের অবস্থান খেয়াল করুন। মাথা, ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে ক্লান্তি কম ভর করবে। মাথা, ঘাড় সোজা রেখে কাজ করার সুবিধার্থে প্রয়োজনে কম্পিউটারের মনিটরের উচ্চতা পরিবর্তন করে নিন। কলসেন্টারের কর্মীরা হেডসেট ব্যবহার করবেন।
৩. চোখকে বিশ্রাম দিন
চোখকে বিশ্রাম দিতে ২০-২০-২০ নিয়ম পালন করতে বলা হয়। প্রতি বিশ মিনিট অন্তত বিশ সেকেন্ডের জন্য দৃষ্টি মনিটর ...
আমার বাসর রাত। বিছানার ঠিক মাঝখানে নববধূ বসে আছে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া। আমি বিছানার এক কোণায় বসে আছি। রুমে এসি চলছে তবু ঘামছি। বুকের ভেতর হৃৎপিণ্ড এমন ভাবে লাফাচ্ছে, মনে হচ্ছে ড্রাম বাজছে। চেষ্টা করছি কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে সব কথাই ভুলে গেছি। সে এক অস্বস্তিকর অবস্থা। অথচ এমন হওয়ার কথা না। আমি যথেষ্ট সাহসী ও স্মার্ট একটি ছেলে। তা ছাড়া, এই বাসর রাতের জন্য যথেষ্ট প্রস্তুতিও নিয়েছি। বাংলা সিনেমার বাসর ঘরের সিনগুলো বারবার দেখেছি এবং বিভিন্নজনের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি। সবচেয়ে বেশি পরামর্শ পেয়েছি আমার ভাবির কাছ থেকে। তবে তিনি একজন বোকা টাইপের সহজ সরল মহিলা। আর তার অধিকাংশ পরামর্শই ছিল উদ্ভট ও ভয়ংকর।
: শোন বাসর রাতেই কিন্তু বউকে ঠিকমতো টাইট দিবি।
: তুমি যখন বলেছ, অবশ্যই দেব। কোনো ছাড়াছাড়ি নাই। কিন্তু কী দিয়ে টাইট দেব? প্লাস, স্ক্রু ড্রাইভার, নাকি রেঞ্জ দিয়ে...
আফরিন জাহান, ক্যালগেরি, কানাডা
‘আজকাল আর বিদেশ বলে কিছু নেই। ইন্টারনেটের কল্যাণে পৃথিবী এখন সবার কাছে সুপরিচিত। এক জায়গার জীবনাচরণ, পরিবেশ অন্য জায়গার মানুষ চাইলেই জানতে বুঝতে পারে। অনেকটা উপলব্ধিও করতে পারে।’ বেশ কয়েকজনের মুখে এই কথা শুনে শুনে রুনি খুব আশ্বস্ত হয়েছিল, যাক দেশের মানুষ এখন অনেক বেশিই জানে।
তারপরও সবাই একটু সাবধানেই থাকতে বলেছিল। কেননা রুনিরা বাস করে বাংলাদেশের একেবারে বিপরীত গোলার্ধে। যেখানে মাইনাস ৪০ ডিগ্রির তীব্র শীত পড়ে, আর বাংলাদেশে পজিটিভ ৩৭-৩৮ ডিগ্রির গরম। আর এই গরমের দিনেই রুনি গিয়েছিল দেশে। তার ওপর ট্রপিক্যাল ডিসিজ বলে বেশ কিছু রোগ বালাই আছে। যার সঙ্গে এই ঠান্ডা অঞ্চলের মানুষের শরীর পরিচিত নয়। আবার ঢাকায় আছে বিশুদ্ধ পানির অভাব। দেশের মানুষ এই সব কিছুর মধ্যে থাকতে থাকতে তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই। তেমনি এসব থেকে দূরে থেকে থেকে রুনি ও তার...
“বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” প্রাচীনকাল থেকেই সভ্যতা বিকাশে নারীর ভূমিকা অপরিসীম। নারী কখনো নদী, কখনো প্রকৃতি, কখনো কোমলতার প্রতীক, কখনো সৌন্দর্যের। সমাজের উন্নয়নে নারীরা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন।
সমাজ-সভ্যতাকে গতিশীল করে তুলতে যুগে যুগে নারী পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বপ্ন আর কাজের মাধ্যমেই তৈরি হয় মেধা। ধৈর্য, ইচ্ছা আর কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তৈরি হয় যোগ্যতা। সেই যোগ্যতাই জীবনের পরিবর্তন ঘটায়। জীবনকে আলোকিত করে। এ সত্য জানান অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু ।
যেখানে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়, সেখানেই নারীর জীবন হয় সার্থক। এ সত্যকে সামনে রেখেই এই পরিবেশ বিজ্ঞানী কাজ করে যাচ্ছেন। এগার ভাইবোনের মধ্যে ষষ্ঠ ড. নার্গিস বানু কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন হাইস্কুলের প্রধা...
জামিরা হাজিয়েভার স্বামী জাহাঙ্গীর হাজিয়েভ ইন্টারন্যাশনাল ব্যাংক অফ আজারবাইজানের কর্মকর্তা ছিলেন। ২০১৬ সালে রাষ্ট্রীয় ওই ব্যাংকের অর্থ জালিয়াতির দায়ে তার ১৫ বছরের জেল হয়েছিলো। এবার তার স্ত্রী জামিরা হাজিয়েভার বিরুদ্ধেও শুরু হয়েছে তদন্ত। কারণ গত এক দশকে লন্ডনের বিখ্যাত বিলাসবহুল দোকান হ্যারডসে দুই কোটি দশ লাখ ডলারের কেনাকাটা করেছেন জামিরা। এমনকি তিনি ওই দোকান ও বার্কশায়ারের একটি গলফ ক্লাবও কিনে নিয়েছিলেন।
যুক্তরাজ্যে দুর্নীতি বিরোধী নতুন একটি আইনের কারণে বিপদে পড়েছেন ৫৫ বছরে জামিরা। তার এতো অর্থ কিভাবে হলো সেটি ব্যাখ্যা করতে না পারলে সম্পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন তিনি। এখন তিনি লড়াই করছেন লন্ডনে তার দেড় কোটি ডলারের বাড়ি রক্ষার জন্য। এর মধ্যেই তার নাম গোপন থাকবে কি-না সে বিষয়ে লড়াইয়ে তিনি হেরে গেছেন। একই সাথে তাকে প্রায় চার কোটি ডলার ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। স...
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম, যিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সাঈদা মুনা তাসনিম নতুন দায়িত্বে নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা তাসনিম এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯৩ সালে।...
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এগারোতম আসর। প্রতিবারের মতো ৬ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুজহু’র এবারের আয়োজন। এ উপেক্ষে গতকাল বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি। তিনি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০১৮ সালের এই প্রকাশনায় বরবারের মতো স্থান পেয়েছে রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল বৃটিশ বাংলাদেশীরা।
তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাব...
টরেন্টো স্কুল বোর্ড ট্রাস্টি নির্বাচনে ১৮ নং ওয়ার্ডে একমাত্র বাঙালি প্রার্থী হিসেবে লড়ছেন ফেরদৌস বারী। আগামী ২২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঙালী কমিউনিটিসহ আরও ১২টি কমিউনিটির প্রত্যক্ষ সমর্থন নিয়ে এডভান্স ভোটে এগিয়ে আছেন ফেরদৌস বারী। তার নির্বাচনী প্রচারণায় প্রতিদিন যোগ দিচ্ছে নতুন নতুন কমিউনিটির প্রতিনিধিরা। টরন্টো স্কুল বোর্ড এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনায় মুগ্ধ হয়েছে বিভিন্ন দেশের বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকরা।
জানা যায়, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, ফিলিপাইন, নেপাল, আরব দেশসমূহ, ক্যারিবিয়ান কমিউনিটি, ইথিওপিয়া, উগান্ডাসহ স্থানীয় কানাডিয়ানরাও তাকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছেন। ইতিমধ্যে এসস কমিউনিটির নেতারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমর্থন দিয়ে আসছেন। এমনকি তার ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো গতিশীল করতে এবং পালেরমো আওয়ামী লীগের অভিষেক নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পালোরমোর একটি হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পালোরমো আওয়ামী লীগের সভাপতি মো. সেকান্দার মিয়া। সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন পালোরমো আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক, সিনিয়র সহ সভাপতি জাহিদ আহমেদ রুবেল, খোকন দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পালেরমো যুবলীগের আহবায়ক এম এ হালিম, যুগ্ম আহবায়ক সোহেল রানা চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের সময় নিজ নিজ এলাকায় সকল দ্বিধা দন্দ্ব ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।...
'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা' এই বই দুটি গণতান্ত্রিক রাষ্ট্রপরিচালনা এবং সামাজিক বিধিব্যবস্থার ক্ষেত্রে নির্দেশনামূলক গ্রন্থ পাঠ রাজনীতিক ও সাধারণ মানুষের মননকেও পরিশীলিত করবে।
রবিবার সন্ধ্যায় ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে কানাডা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বই দুটির উপর আলোচনা সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন।
মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানুর সভাপতিত্বে অসমাপ্ত আত্মজীবনী বইটি নিয়ে আলোচনা করেন লেখক, নাট্যকার আকতার হোসেন এবং কারাগারের রোজনামচা বইটি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ফায়জুল করিম এবং সাংবাদিক শওগাত আলী সাগর।
আলোচনায় সভায় আরও অংশ নেন কথা সাহিত্যিক সৈয়দা ফরিদা রহমান, লেখক ও গবেষক হাসান মাহমুদ, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ গফফার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদ। অনুষ্ঠানটি সঞ্চা...
একেই বলে যোগাযোগ! কোথায় কানাডাক কুইবেক আর কোথায় বর্ধমানের কালনা আশ্রমপাড়া।তবে এই সাত সাগরের দূরত্ব আদৌ বাধা হল না টিঙ্কু আর ক্যাথরিনের চার হাত এক করতে। মাঝখানে অনুঘটকের কাজ করল যোগ শিক্ষা।
ষষ্ঠীর দিন, পরনে লাল পাড় শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর— খাঁটি হিন্দু-বাঙালি রীতি মেনে আশ্রমপাড়ায় টিঙ্কুর বাড়ির উঠোনে বিয়ে হল 'মেম' ক্যাথরিনের।
যে কোনও বলিউড ছবির চিত্রনাট্যকে ফিকে করে দিতে পারে ক্যাথরিন আর টিঙ্কুর কাহিনী। কালনার আশ্রম পাড়ায় ছোটখাট ব্যবসা শিবানন্দ রায়ের। করোগেটেড টিনের ছাউনি দেওয়া, কিছুটা মাটি, বাকিটা দরমার বেড়া দেওয়া বাড়িতেই চার ছেলেকে নিয়ে বসবাস শিবানন্দ এবং দীপ্তির।
বড় দুই ছেলের সে রকম পড়াশোনা না হলেও, বেশ কষ্টেসৃষ্টে সেজ ছেলে টিঙ্কুকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছিলেন শিবানন্দ। ২০১১ সালে দুবাইয়ের একটি হোটেলে চাকরিও পান টিঙ্কু। কিন্তু কয়েক মাস পরেই সেই চাকরি ছেড়...
কানাডা একটি উন্নত দেশ। দেশটির প্রায় ৯৯ ভাগ মানুষই শিক্ষিত। বিশ্বে কোয়ালিটি এডুকেশন বললেই সবার প্রথমে আসে কানাডার নাম। দেশটিকে শিক্ষার ক্ষেত্রে সুপার পাওয়ার বলা হয়। বিশ্বে প্রায় ২৬ হাজারের বেশি ইউনিভার্সিটি আছে। বিশ্বে টপ এক হাজার ইউনিভার্সিটির মধ্যে কানাডাতে আছে ২৬টি। আজকে আমরা জানবো কানাডার শিক্ষা পদ্ধতি সম্পর্কে-
কানাডিয়ানরা জন্মগতভাবে অনেকটাই মার্জিত ও শান্তিপ্রিয়। কানাডিয়ান শিশুদের শিক্ষা জীবন শুরু হয় কিন্ডারগার্টেন থেকে, যখন তাদের বয়স সাধারণত ৪-৫ বছর থাকে। আর গ্রেড-১ শুরু হয় যখন তাদের বয়স থাকে ৬ বছর, যা বাধ্যতামূলক। গ্রেড-১ পাস করার পর তারা চলে যায় গ্রেড-১২ তে, যেটা মোটামুটি ১৭ বা ১৮ বছর। যাকে বলা হয় সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বা হাইস্কুল ডিপ্লোমা। আবার অনেকে গ্রাজুয়েশন সার্টিফিকেটও বলে থাকে।
সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা সফলভাবে শেষ করার পর চলে যায় পোস্ট সেকেন্ডারি এডুকেশনে। কানাডাত...
বিদেশে উচ্চশিক্ষার আগে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা আইইএলটিএস-এ অংশ নিতে হয়। আইইএলটিএসের ২টি মড্যুল (module) আছে- একাডেমিক ও জেনারেল। এর মধ্যে প্রার্থীদের একটি মডিউলের পরীক্ষায় অংশ নিতে হয়। শিক্ষার্থীদের বেলায় একাডেমিক মডিউলটি প্রযোজ্য। এ পরীক্ষা হয় চারটি অংশে- লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির জন্য শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক মড্যুল’ পরীক্ষার একটি নমুনা (sample) প্রশ্ন কাঠামো দেওয়া হলো-
Sample Question of IELTS (Academic Module)
1. Listening test
Section 1. A person was inquiring about having an event at a hotel. The questions were about the date, number of participants, menu, room price, and types of tables.
Section 2. About a work-related seminar.
Questions: short-answer questions about the kind of information th...