সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার - Mati News
Monday, August 24

সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার

সাঈদা মুনাযুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম, যিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সাঈদা মুনা তাসনিম নতুন দায়িত্বে নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা তাসনিম এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯৩ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *