abc, Author at Mati News - Page 379 of 446
Tuesday, April 21

Author: abc

ছেলের বিয়ে দিলেন কুদ্দুস বয়াতি

ছেলের বিয়ে দিলেন কুদ্দুস বয়াতি

Entertainment
ছেলে ইলিয়াস কুদ্দুসের বিয়ে দিলেন 'ফোক সুপারস্টার' কুদ্দুস বয়াতি। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই বিয়ে সম্পন্ন হয়। কনের নাম সুমাইয়া আক্তার। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্বদ্যালয় কলেজে পড়েন। কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াসও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্বদ্যালয় কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। কুদ্দুস বয়াতির পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে ইলিয়াস কুদ্দুসের দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়ে যায়। কিছুদিন আগে পারিবারিকভাবেই ইলিয়াস কুদ্দুস ও সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। ইলিয়াস কুদ্দুস বলেন, সুমাইয়াদের গ্রামের বাড়ি পাবনা জেলায়। তবে তারা ঢাকাতেই থাকেন। ঢাকাতেই ওদের ব্যবসা। সুমাইয়ার সাথে আমার তিন বছরের পরিচয়। সে ভালো মনের একটা মেয়ে। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। উল্লেখ্য, কুদ্দুস বয়াতির ৭ সন্তান। চার ছেলে তিন মেয়ে। ছেলেদের মধ্যে ইলিয়াস কুদ্দুস বড়। ইলিয়াস প...
বাড়লে বয়স কী হয় তাতে!

বাড়লে বয়স কী হয় তাতে!

Entertainment
বয়স নিয়ে কিছু বললে তেলে-বেগুনে জ্বলে ওঠেন জুলিয়া রবার্টস। বয়স বেড়েছে, তাতে কী? মেধা কিছুই নয়? ২৮ অক্টোবর ছিল হলিউড তারকা জুলিয়া রবার্টসের জন্মদিন। ৫১ বছরে পা রেখেছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সহকর্মী ও বন্ধুদের। কিন্তু কত বছর হলো, বললেই রেগে যান তিনি। যাবেন নাই–বা কেন! হলিউডে যে বয়সবৈষম্য প্রকট। বয়স বাড়লে সিনেমায় ভালো চরিত্র দেওয়া হয় না নায়িকাদের। খোদ হলিউডে যখন এই অবস্থা, তখন ৫০ পেরোনো জুলিয়া খেপবেন না কেন? জুলিরবার্টসতবে এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন জুলিয়া রবার্টস। তিনি বলেন, ‘বয়স বেড়েছে, তাতে কী! মেধার কোনো দাম নেই? তিন দশক ধরে মেধার জোরেই তো টিকে ছিলাম। আজ যে এখানে এসে দাঁড়িয়েছি, মেধা না থাকলে সেটা হতো?’ পেছনে ফিরলে দেখা যায় ‘প্রিটি ওম্যান’, ‘ইরিন ব্রোকোভিচ’, ‘স্লিপিং উইথ দ্য এনিমি’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘নটিং হিল’, ‘ওন্ডার’, ‘রানঅ্যাওয়ে ব্রাইড’, ‘ভ্যালেন...
স্বাস্থ্য সচেতনতায় ইসলাম

স্বাস্থ্য সচেতনতায় ইসলাম

Health and Lifestyle, Islam
চলে গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। ‘সুস্বাস্থ্যই সকল সুখের মূল’ সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি নিরোগ ও সতেজ দেহ। এটি পার্থিব উন্নতির জন্য যেমন প্রয়োজন, তেমনি কল্যাণময় পরকালের জন্যও। আর সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগমুক্ত থাকা। মানুষের রোগ সৃষ্টির ব্যাপারে ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা কী, সে সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। রোগের ব্যাপারে বিজ্ঞানের ব্যাখ্যা হলো, পরিবেশগত কারণেই মানুষের রোগ হয়। মানুষের আশপাশের পরিবেশ যখন ভারসাম্যহীন হয়ে পড়ে এবং শরীরে যখন ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ে, তখনই মানুষ নানামুখী সমস্যায় পড়ে; অর্থাৎ রোগে আক্রান্ত হয়। স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক স্বাস্থ্যের থেকে মানসিক স্বাস্থ্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এতটাই গুরুত্বপূর...

ইসলামে নারীর অধিকার ও মর্যাদা

Cover Story, Islam
নারী ও পুরুষের যৌথ উদ্যোগেই স্থাপিত হয়েছে মানব সমাজের ভিত্তি। সমাজ গঠনে এ দুটি অংশই একটি অপরটির অনিবার্য পরিপূরক। শুধু পুরুষকে দিয়ে যেমন কোনো মানবীয় সমাজের কল্পনা করা যায় না, ঠিক তেমনি শুধু নারীকে দিয়েও পরিকল্পনা গ্রহণ করা যায় না কোনো মানবীয় সমাজের। নারী ও পুরুষের মিলনের মাধ্যমেই গঠিত হয় সমাজ জীবনের ভিত্তি। সেই সাথে এ কথাটিও সত্য যে, মানব সমাজে উভয়ের পারস্পরিক সম্পর্ক যতক্ষণ না সঠিক ভিত্তির উপর স্থাপিত হবে এবং পরস্পরের সঠিক মর্যাদা ও অধিকার তারা প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ব্যবস্থাই দুনিয়ার বুকে সুন্দর ও কল্যাণকর রূপে গড়ে উঠতে পারে না। বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার দিকে তাকালে দেখা যায়, প্রতিদিনই কোথাও না কোথাও অহরহ ঘটে চলেছে নারী প্রতি অমানুষিক নির্যাতন। অথচ ইসলাম নারীকে দিয়েছে যথাযথ মর্যাদা ও সম্মান। মা, স্ত্রী, বোন ও কন্যার পরিচয়ে সংরক্ষণ করেছে সব অধিকার। ইসলামে নারী নির্যাতন অত্য...

আত্মহত্যা : জীবনের সমাধান মিলবে?

Cover Story, Islam
ইসলাম নৈরাশ্যকে হারাম ঘোষণা করেছে। মানব সাধ্যতীত এমন কোনো বিষয় মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়নি মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে। একমাত্র সাধনার মাধ্যমে অর্জিত হবে মানুষের সফলতা। আত্মহত্যা মানেই হলো আল্লাহর এ অতিবাস্তব আমোঘ বিধানকে অস্বীকার করা। এ অপরাধ মানুষকে সম্ভাবনার সব দুয়ার বন্ধ করে দেয়। মানুষকে এ পৃথিবীতে পাঠানো হয়েছে সাধনা করে অর্জনের জন্য। আত্মহত্যা এ উদ্দেশ্যের সবচেয়ে বড় প্রতিবন্ধক। সামাজিক বেড়াজালে পড়ে মানুষ না বুঝে নিজে নিজেকে হত্যা করে থাকে। ইসলামে যেমন নিরপরাধ মানুষ হত্যা নিষিদ্ধ, আত্মহত্যাও তেমন নিষিদ্ধ। মানুষ নিজের প্রাণের মালিক নিজে নয়। প্রত্যেক প্রাণের মালিক মহান রাব্বুল আলামিন। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তিনি সব মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন। আত্মহত্যার কারণ   আত্মহত্যার বিভিন্ন কারণ রয়েছে। যেমন, মানসিক রোগ, শারীরিক রোগ, আঘাতের যন্ত্রণা, জুয়া খেলা বা নেশা পান, অভ...
ইলমের ফজিলত ও গুরুত্ব

ইলমের ফজিলত ও গুরুত্ব

Cover Story, Islam
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ। প্রতিটি মুসলিম আনুগত্য করবে, কীভাবে আনুগত্য করবে এবং কী কী কাজ থেকে বিরত থাকবে তা জানার জন্য ইলম বা জ্ঞানের প্রয়োজন। এ জন্যই আল্লাহপাক নবুওয়াতের সূচনাতেই সর্বপ্রথম যে আয়াতগুলো হেরা গুহায় নাজিল করেন, তাতে ইলমের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন- ১. (হে নবী), তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন। ২. জমাটবাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ৩. পড়ো, এবং তোমার রব বড় মেহেরবান। ৪. যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। (সুরা আলাক, আয়াত ১-৪) এই আয়াতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ক. মহান আল্লাহপাকের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে ‘পড়ো’। খ. কলমের সাহায্যে তিনি মানবজাতিকে জ্ঞানদান করেছেন। এই আয়াতের প্রথম আদেশ থেকেই ইলমের ফজিলত সুস্পষ্ট। অন্য একটি আয়াতে আল্লাহপাক আরো ইরশাদ করেছেন- বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? (সুরা ...
অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

Cover Story, Health and Lifestyle
অফিসে সারা দিন হয়তো বসেই কাজ করেছেন, তেমন কোনো কায়িক শ্রম হয়নি। তবু দিন শেষে ক্লান্তি ভর করে শরীরে। এই ক্লান্তি ও অবসাদ দূর করার উপায় কী? আপনার জন্য চারটি পরামর্শ ১. মাঝে মাঝে হাঁটাচলা একই ভাবে ও ভঙ্গিতে বসে কাজ করা ভালো নয়। মাঝে মাঝে বিরতি নিন। উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন। একটু হাঁটাচলা করুন। কোনো কাজ (যেমন ফোনে কথা বলা বা অন্য সহকর্মীর সঙ্গে পরামর্শ) হেঁটে হেঁটেই সেরে ফেলতে পারেন। ২.মাথা ও ঘাড়ের অবস্থান দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষেত্রে মাথা ও ঘাড়ের অবস্থান খেয়াল করুন। মাথা, ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে ক্লান্তি কম ভর করবে। মাথা, ঘাড় সোজা রেখে কাজ করার সুবিধার্থে প্রয়োজনে কম্পিউটারের মনিটরের উচ্চতা পরিবর্তন করে নিন। কলসেন্টারের কর্মীরা হেডসেট ব্যবহার করবেন। ৩. চোখকে বিশ্রাম দিন চোখকে বিশ্রাম দিতে ২০-২০-২০ নিয়ম পালন করতে বলা হয়। প্রতি বিশ মিনিট অন্তত বিশ সেকেন্ডের জন্য দৃষ্টি মনিটর ব...
শিশুকে পোকার কামড় দিলে কী করবেন?

শিশুকে পোকার কামড় দিলে কী করবেন?

Cover Story, Health and Lifestyle
শিশুকে প্রায়ই পোকায় কামড়ে থাকে। শিশু বয়সে যেসব কীটপতঙ্গ কামড় দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিঁপড়া, বোলতা, ভিমরুল, মৌমাছি, মশা, মাকড়সা, তেলাপোকা প্রভৃতি। কোনো কোনো কীটপতঙ্গের কামড় সাপের চেয়ে তিন-চার গুণ বেশি বিষাক্ত এবং প্রাণসংশয়ও হতে পারে। বোলতা চোখের পলকে ঘুরে ঘুরে এসে বাচ্চাকে কামড়াতে থাকে এবং স্বল্প সময়ে অসংখ্য কামড় দিয়ে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে। আবার কোনো কোনো পোকা কামড়ালে তেমন কিছু হয় না, কিন্তু শিশুদের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কীভাবে বুঝবেন পোকা কামড়েছে ■ কামড়ের স্থানে দাগ, ব্যথা, ফোলা, কখনো ফুসকুড়ি, ফোসকা পড়ে। এসব উপসর্গ সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সেরে যায়। তবে ত্বকের প্রদাহ বেশি হলে সেলুলাইটিস হতে পারে। ■ র‌্যাশ, বমিভাব, বমি, ঢোক গিলতে অসুবিধা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। ■ কোনো কোনো শিশুর পোকামাকড়ের কামড়ে অ্যাজমা হয়ে শ্বাসকষ্ট...
গাগার অন্য ক্যারিয়ার

গাগার অন্য ক্যারিয়ার

Cover Story, Entertainment
লেডি গাগার খ্যাতি মার্কিন গায়িকা হিসেবে। ডিজাইনার হিসেবেও বেশ সুনাম আছে তাঁর। মাঝে মাঝে ‘অদ্ভুত’ পোশাক নকশা করে খবরের শিরোনাম হয়েছেন। এই যেমন, কাঁচা মাংসের পোশাক, বুদ্বুদের পোশাক, খেলনা দিয়ে তৈরি পোশাক ইত্যাদি। তাঁর ‘উদ্ভট’ কর্মকাণ্ডের সঙ্গে সাজের কথা না হয় বাদ দেওয়া যাক। আমেরিকান হরর স্টোরি সিরিজে অভিনয় করেও নাম কামিয়েছেন। এবার আস্ত একটা চলচ্চিত্রেই অভিনয় করে ফেললেন। তাও একজন গায়িকার চরিত্রে। আর কী লাগে! হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার তাঁর প্রথম পরিচালনার জন্য ভেবেচিন্তে লেডি গাগাকে উপযুক্ত মনে করলেন। চলচ্চিত্র মুক্তির সঙ্গে প্রকাশ পেয়েছে তাঁর গানের অ্যালবাম। প্রায় আড়াই সপ্তাহ ধরে আ স্টার ইজ বর্ন চলচ্চিত্রের গান শীর্ষ তালিকা থেকে নিচে নামছে না। অ্যালবামটি একেবারে প্রথম স্থান দখল করে বসে আছে। বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ ২০০ অ্যালবামের তালিকায়। আর গাগা ও কুপারের গাওয়া শ্যালো আছে শীর্ষ ১০০ তাল...
আইয়ুব বাচ্চুকে ছাড়া কনসার্টে এলআরবি

আইয়ুব বাচ্চুকে ছাড়া কনসার্টে এলআরবি

Cover Story, Entertainment
আইয়ুব বাচ্চু প্রয়াত হওয়ার মাত্র ১৩ দিন পর তাঁকে ছাড়া প্রথম কনসার্টে গান করবে এলআরবি। আগামীকাল বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত ‘শেকড়ের সন্ধানে’ কনসার্টে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দেশের জনপ্রিয় এই ব্যান্ডকে। এরই মধ্যে এলআরবির সদস্যরা চট্টগ্রামে পৌঁছে গেছেন। এখন ব্যান্ডে আছেন ম্যানেজার শামীম আহমেদ, মাসুদ-গিটার, স্বপন-বেস আর রোমেল-ড্রামস। সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরে শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বসকে ছাড়া কখনো গান করতে হবে, ভাবতেই পারিনি। এবার চট্টগ্রামে এসে বিশাল শূন্যতা আমাদের গ্রাস করেছে। মনে হচ্ছে চিৎকার করে যদি একটু কাঁদতে পারতাম। অনেক কষ্ট করে কান্না চেপে রেখেছি।’ শামীম আহমেদ জানিয়েছেন, ‘শেকড়ের সন্ধানে’ শিরোনামের আটটি কনসার্টে গান গাওয়ার কথা ছিল এলআরবির। এর মধ্যে ১৬ অক্টোবর রাতে রংপুরের কনসার্টে জীবনের শেষ গান গেয়েছেন আইয়ুব বাচ্চু। সেখান থেকে পরদিন দুপুরে ঢা...
জ্বিন ভূতের আড্ডা হয় যেখানে!

জ্বিন ভূতের আড্ডা হয় যেখানে!

Cover Story, Stories
ভূত বিষয়ে মানুষের কৌতূহলের কমতি নেই! বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি অস্বীকার করছে সেখানে মানুষের ভূত-প্রেতের ওপর আগ্রহ বাড়ছে। অনেকের জীবনেই ভৌতিক কোনো না কোনো ঘটনার অভিজ্ঞতা রয়েছে! পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে রয়েছে ভূতুরে স্থান। আর ভূতুড়ে জায়গা বলতে 'ক্লাব ৯৯' বা 'কিউবান হাউজ' এর কথাই সবারই মনে পরে। কিন্তু আমাদের দেশের বেশ কিছু স্থান রয়েছে যেগুলো লোকমুখে ভৌতিক স্থানের তকমা পেয়েছে। যেসব স্থান সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। নিচে এমনই কিছু স্থানের কথা উল্লেখ করা হলো- ১. ঝালকাঠির জমিদার বাড়ি: বরিশালের ঝালকাঠি জেলার কৃত্তিপাশা নামক স্থানে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। এর সঠিক সময়কাল সম্পর্কে কেউ অবগত নয়। শত বছরের পুরানো এ রাজবাড়িতে দিনের বেলাও গা ছমছমে। এ জমিদার বাড়ি নিয়ে অনেক রটনা রয়েছে। বিশেষ করে এর "বায়জি কক্ষ" নিয়ে। রাতে রাজবাড়ি থেকে নাচের শব্দ শোনার দাবি করেন অনেকে। বলা হয়...
১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

Cover Story, Tech news, Teen
১৪ বছরের আগে শিশুর হাতে কোনও ভাবেই মোবাইল ফোন নয়। বলছেন খোদ তথ্য-প্রযুক্তির সম্রাট বিল গেটস! তাঁর মতে, ‘‘বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন এক জন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন সেলফোন তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের।’’ নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪। এঁদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল।  শিশু কাঁদছে। তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল। বাবা-মা ব্যস্ত জরুরি কাজে, শিশুর দৌরাত্ম্য ঠেকাতে হাতে গুঁজে দিচ্ছেন গেম। আমাদের চারপাশে এ ছবি নতুন নয়। যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন। ২০১৬-য় ‘‘কিডস অ্যান্ড টেক: দ্য ইভলিউশন অব টুডে’জ ডিজিটাল ...
মিস আয়ারল্যান্ড বঙ্গতনয়ার পোস্টে তোলপাড়, #মিটু আছড়ে পড়ল বাংলাদেশেও

মিস আয়ারল্যান্ড বঙ্গতনয়ার পোস্টে তোলপাড়, #মিটু আছড়ে পড়ল বাংলাদেশেও

Cover Story, Entertainment
মিটু ঝড় এ বার বাংলাদেশে। মুখ খুললেন প্রাক্তন মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি। অভিযোগ করলেন, যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এই মুহূর্তে আয়ারল্যান্ডে রয়েছেন প্রিয়তি। সেখান থেকেই ফেসবুক পেজে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।তাঁর অভিযোগের তির রফিকুল ইসলাম রফিক নামে এক ব্যবসায়ীর দিকে। ওই ব্যক্তি একটি নামী ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। ওই ব্যক্তিকে প্রচণ্ড ক্ষমতাশালী উল্লেখ করে প্রিয়তি লিখেছেন, ‘লোকটির নাম রফিকুল ইসলাম... এই পোস্টের পর হয়তো আমার নামে মানহানির মামলা হবে, না হয় বলবে অসৎ উদ্দেশ্য আছে আমার... ইত্যাদি ইত্যাদি।’’ বছর তিনেক আগে রফিকুলের কোম্পানির একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করার পর নিজের পারিশ্রমিক আনতে গিয়েছিলেন প্রিয়তি। সেই সময় রফিকুলের অফিসেই তাঁর যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ফেসবুক স...
তাজপুরের সমুদ্রে দর্শনা …সঙ্গে কে?

তাজপুরের সমুদ্রে দর্শনা …সঙ্গে কে?

Cover Story, Entertainment
খোলামেলা লাল গাউনে সমুদ্রে এক পুরুষের সঙ্গে দর্শনা। দু’জনের নৈকট্য নিয়ে গুজব ছড়ালেও একটা মিউজিক অ্যালবামের জন্য এই প্রথম কাজ করলেন দর্শনা। আর কাজ করেই বাজিমাৎ। এক সপ্তাহের মধ্যে মিউজিক ভিডিয়োর এক মিলিয়ন থুরি দশ লক্ষ ভিউয়ারশিপ। ও পার বাংলার ইমরান মহমদুলের গানের ভিডিয়ো মানেই নানা চমক। লোকেশনে বৈচিত্র ও রোমান্টিক ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশের পরেই দর্শকের তা মন কেড়েছে।  গানটি দেখে হাজারও প্রশংসামূলক মন্তব্য করেছেন দর্শক। এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন মধুমন্তী বাগচী। দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি এর আগে কলকাতার নায়িকা কৌশানী, মৌমিতা হারিকে নিয়ে মিউজিক ভিডিয়ো করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা গায়ক ইমরান। এ বার ইমরানের গানের মডেল হলেন কলকাতার সু-পরিচিত মডেল অভিনেত্রী দর্শনা বণিক। ‘‘এত গ্ল্যামারাস মজার রোম্য...
‘মদ খাই, সিগারেটও খাই, তার মানে তো আমি খারাপ মা নই’ : শ্বেতা সালভে

‘মদ খাই, সিগারেটও খাই, তার মানে তো আমি খারাপ মা নই’ : শ্বেতা সালভে

Cover Story, Entertainment
এক হাতে সিগারেট। আর এক হাতে ওয়াইনের গ্লাস। আর পরনে বিকিনি। পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে এমনই এক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্বেতা সালভে । আর তাতেই তীব্র ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। তবে চুপচাপ শুনে হজম করলেন না শ্বেতা। ট্রোলড হওয়ার পরক্ষণেই যোগ্য জবাবটিও দিলেন অভিনেত্রী। শ্বেতার এই ছবিটির কমেন্ট বক্স জুড়ে শুধুই আক্রমণ আর আক্রমণ। তীব্র সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ সোজা কমেন্টবক্সে ‘ছি ছি’ লিখে দিয়েছেন। কেউ লিখেছেন, এ ছবি তাঁর কন্যার জন্য একটি জঘন্য উদাহরণ। কেউ আবার তাঁকে ব্যক্তিগত ভাবে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন যে, তিনি খারাপ মা।  নির্লজ্জ মহিলাও লিখেছেন কেউ কেউ। তবে সচরাচর এই বিষয়গুলিকে পাত্তা দেন না শ্বেতা। কিন্তু একটি বিশেষ কারণে এর জবাব দেওয়াটা জরুরি বলে লিখেছেন অভিনেত্রী। ছবিটি আর এক বার পোস্ট করে অভিনে...