স্পর্শ করেননি তবে... : #মিটু বিতর্কে অহনা কুমরা
Saturday, July 4

স্পর্শ করেননি তবে… : #মিটু বিতর্কে অহনা কুমরা

অহনা কুমরা

#মিটু বিতর্ক নিয়ে উত্তাল এখন বলিউড পাড়া। একে একে মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রীরা। আর সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ খ্যাত অভিনেত্রী অহনা কুমরা ।

অভিনেত্রী অভিযোগ করেন, নির্মাতা সাজিদ খান তাকে অন্ধকার ঘরে নিয়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা বলেন, এক বছর আগে সাজিদ খানের সঙ্গে দেখা করি আমি। সাজিদ আমাকে স্পর্শ করেননি, তবে তার বাড়িতে ডেকে নিয়ে আপত্তিকর প্রশ্ন করেছিলেন। একটি অন্ধকার ঘরে নিয়ে সাজিদ প্রশ্ন করেন, ‘যদি আমি(সাজিদ) তোমাকে ১০০ কোটি রুপি দিই, তবে কি তুমি কুকুরের সঙ্গে সঙ্গম করতে পারবে?’

অহনা আরো জানান, সাজিদ একবার তাকে মেসেজ দিয়েছিলেন, তোমাকে তো বিকিনিতেও হট দেখাবে!

উল্লেখ্য, হেনস্তার অভিযোগ ওঠার পর সাজিদ খান হাউসফুল-৪ থেকে নিজেকে গুটিয়ে নেন। নানা পাটেকরও এ ছবি থেকে সরে যান, যার বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ উঠেছে।

পরীমনি ‘শুভ্রা’ নন, তিনি এবার ‘প্রীতি’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx