abc, Author at Mati News - Page 416 of 430
Sunday, February 15

Author: abc

দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের আবাসনে ভয়াবহ আগুন!

দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের আবাসনে ভয়াবহ আগুন!

Cover Story, Entertainment
ফের মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন। ওরলি এলাকার ওই আবাসনেই থাকেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। যদিও অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আবাসনের ৯৫ জন বাসিন্দাকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ ওরলির বিউমন্ডি আবাসনের ৩৩ তলায় ধোঁয়া দেখে দমকলে খবর দেন বাসিন্দারা। তার মিনিট দশেকের মধ্যেই একাধিক ইঞ্জিন-সহ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। একইসঙ্গে চলতে থাকে আবাসনের বিভিন্ন তলা থেকে বাসিন্দাদের নীচে নামিয়ে আনার কাজ। একে একে ৯৫ জনকে নামিয়ে আনা হয় নীচে। এখনও সেখানে ছ’টি দমকলের ইঞ্জিন, পাঁচটি জলের ট্যাঙ্ক, একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম কাজ করছে। আবাসনের কাছেই তৈরি রাখা হয়েছে একটি অ্যাম্বুল্যান্স। দমকল কর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষ...
এটিই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ! দাম শুনলে চমকে যাবেন

এটিই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ! দাম শুনলে চমকে যাবেন

Cover Story
ভিন্টেজ কারের শখ রয়েছে বিশ্বে এমন মানুষের সংখ্যা কম নেই। তেমনই এক জন ডেভিড ম্যাকনিল। গাড়ির ফ্লোর ম্যাট এবং বিভিন্ন অ্যাকসেসরিজ প্রস্তুতকারক সংস্থা ওয়েদারটেক-এর সিইও ডেভিড। এই ডেভিডই এখন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক। আর সেই সঙ্গে তিনি ‘জিটিও ক্লাব’-এর তালিকায় ঢুকে গিয়েছেন। এই এলিট ক্লাবে রয়েছেন বিখ্যাত মার্কিন শিল্পপতি রাল্ফ লরেন এবং ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটনের মতো ব্যক্তিত্বরা। ম্যাকনিলের সংগ্রহে রয়েছে ১৯৬০ ফেরারি ২৫০ জিটি বার্লিনেট্টা এসডব্লিউবি, ২৫০ জিটি লুসো, ২৭৫ জিবিটি, ৩৬৫ জিবিটি, এফ ৪০ এবং এফ ৫০-র মতো বহু মূল্যবান গাড়ি। ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও তাঁর সংগ্রহের নবতম সংযোজন। সম্প্রতি নিলামে উঠেছিল ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও গাড়িটি। গাড়িটির চেসিস নম্বর ৪১৫৩ জিটি। নিলামে গাড়িটির দাম উঠেছে ৭০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬৯ কোটি টাকা। আর এই দামের কারণেই ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও...
‘শালার রগটা ভালোভাবে কাটে নাই, ঠিকমত বসা!’

‘শালার রগটা ভালোভাবে কাটে নাই, ঠিকমত বসা!’

Default
হুজুর যখন বলছিলেন ‘‌হে আল্লাহ আমাদের সকলের মধ্যে হানাহানি বন্ধ করে দাও’ ঠিক তখনই প্রথম কোপটা মারা হয়। একদম দক্ষ হাতের নিপুন আঘাত। একজন বললো 'শালার রগটা ভালোভাবে কাটে নাই, ঠিকমত বসা।' এবার আর ভুল হলো না গলার আর চিবুকের সন্ধিস্থলে বসানো হলো আরেকটা কোপ। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এল। এরপরও এলোপাথারি আরও কতগুলি কোপ মারা হল। রক্ত যখন ছিটকে গিয়ে সাত্তারের মুখে লাগল, সে একটা তৃপ্তির নিশ্বাস নিল। অস্ফুষ্ট ভাষায় বললো ‘শুয়োরের বাচ্চা শ্যাষ’। তখনও দেহটা কয়েকবার ঝাঁকি দেবার চেষ্টা করলো। নিষ্ফল প্রচেষ্টা। ৫/৬ জন তাগড়া জোয়ানের সাথে পেরে উঠলো না ১৮ বছরের তরুণ আলীম। ভোর রাতে আজান হল আসসালাতু খাইরুম মিনান নাওম। মাহফিল শেষে লোকজন নামাজের জন্য প্রস্তুত হচ্ছিল। বাচ্চা ছেলে মেয়েরা ঘুম জড়ানো চোখ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কেউ একজন চিৎকার করে বললো ‘খুন, খুন, খুন’। ভোরের নিস্তব্ধতা ভেঙ্গে শত শত লোক ছুটে গ...
দেখুন আশ্চর্য পায়রা মাছের ছবি!

দেখুন আশ্চর্য পায়রা মাছের ছবি!

Default
সম্প্রতি চীনে একটি বিরল ঘটনা ঘটেছে। দেশটির এক সৌখিন মৎস্য শিকারির হাতে ধরা পড়েছে একটি অদ্ভূত ধরনের মাছ। মাছটির মাথা দেখতে ঠিক পায়রার মতো। চীনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে গত ৫ জুন এই মাছ শিকারের ঘটনা ঘটেছে। ব্রিটেনের সংবাদ মাধ্যম মিরর-এ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অস্বাভাবিক প্রাণিগুলোর মধ্যে এটি একটি। মাছটি ধরা পড়ার পর অনেকেই ছবি তুলেছেন। আবার কেউ কেউ ভিডিও করেছেন, ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনে করা হচ্ছে, এটি স্বচ্ছ পানির রুই প্রজাতির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়। যে সৌখিন মৎস্য শিকারি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন। প্রসঙ্গত, চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে গত মাসে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। প্রাণীগুলোর একটি ছিল র‌্যাটফিস। এই র...
যে দশটি রেকর্ড ভেঙ্গে যেতে পারে রাশিয়া বিশ্বকাপে

যে দশটি রেকর্ড ভেঙ্গে যেতে পারে রাশিয়া বিশ্বকাপে

Cover Story
যেকোনো টুর্নামেন্ট মানেই রেকর্ড। তেমনি ফিফা বিশ্বকাপ এও রয়েছে বেশকিছু রেকর্ড যা দীর্ঘদিন যাবত অক্ষত আছে। তবে আগামীকাল বৃহস্পতিবার শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপে ভেঙ্গে যেতে পারে কিছু রেকর্ড। আসুন দেখে নেওয়া যাক এমন কিছু রেকর্ড; যা ভাঙার অপেক্ষায় আছে: ১৩৫ আসন্ন বিশ্বকাপে যদি শেষ ষোলর লড়াইয়ে উরুগুয়ে ও পর্তুগাল মুখোমুখি হয় তাহলে সেটি হবে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী দুই কোচের মধ্যকাল লড়াই। যাদের সমন্বিত বয়স ১৩৫ বছর। কারণ, এ সময় দুই দলের কোচের দায়িত্বে আছেন যথাক্রমে অস্কার তাবারেজ ও ফার্নেন্দো ফেরমান্ডো। এর আগে বিশ্বকাপে সর্বাধিক বয়সী কোচের খেলার রেকর্ডটি হচ্ছে ১৩৩ বছর ৯ মাস। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রিসের অট্টো রেহাগেল ও নাইজেরিয়ার লার্স লাগেরব্যাকের সমন্বিত বয়স ছিল এটি। ৪৫ মিসর যখন গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে তখন দলটির সিনিয়র সদস্য ইসাম আল হাদারির বয়স হবে ৪৫ বছর ৫ মাস। সে...
যে কারণে ঈদের আগে ছাড়া পেলেন না খালেদা জিয়া

যে কারণে ঈদের আগে ছাড়া পেলেন না খালেদা জিয়া

Cover Story
নিজের আইনজীবীদের ভুল ও অবহেলার কারণেই ঈদুল ফিতরের আগে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেসব মামলায় এখন খালেদা জিয়ার জামিন নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, সেসব মামলার আগের ঘটনাবলি থেকেই বেরিয়ে আসছে আইনজীবীদের এই ভুল আর অবহেলার চিত্র। যদিও নিজেদের ভুল বা অবহেলার কথা স্বীকার করতে রাজি নন খালেদা জিয়ার আইনজীবীরা। তাঁরা বলছেন, সরকার রাজনৈতিক কারণে উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়ার কারামুক্তি বিলম্বিত করছে। তবে সরকারপক্ষের আইনজীবীদের দাবি, এ ক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। নিজের আইনজীবীদের ভুলেই খালেদা জিয়া এখন কারাগারে। একাধিক মন্ত্রীও বিভিন্ন সময়ে খালেদা জিয়ার আইনজীবীদের ভুলের কথা বলেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হলেও হাইকোর্ট জামিন দেওয়ার পর সেটি বহাল রেখে গত ১৬ মে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের কপি সোমবার দুপুরে প্রকাশিত হয়েছে। আর কোনো মামল...
তিনি টিকেট কেটে যাচ্ছেন ভেতরের মানুষগুলোকে দেয়ার জন্যে

তিনি টিকেট কেটে যাচ্ছেন ভেতরের মানুষগুলোকে দেয়ার জন্যে

Default
কমলাপুর স্টেশনের ৫ নম্বর কাউন্টারের ঘটনা। আজকে (গত রবিবার) দুপুরে কমলাপুর স্টেশনে গিয়েছিলাম ১৮ বা ১৯ তারিখের রিটার্ন টিকেট কাটতে। শুনলাম ৫ নম্বর কাউন্টারে রিটার্ন টিকেট দিচ্ছে। লাইন বেশি বড় ছিলো না কাউন্টারে। আমার সামনে মাত্র ৮/৯ জন। কিন্তু এই লাইন আর আগায় না। ১ ঘণ্টার ওপরে দাঁড়িয়েই আছি কিন্তু লাইনের সবার সামনের জন তখনো টিকেটই পায় না। উঁকি দিয়ে দেখি কাউন্টারের ভিতরে এই জানোয়ার ১ ঘণ্টারও বেশি সময় ধরে কানে ফোন লাগিয়েই রাখছে আর ফোনের নির্দেশ মতো সমানে টিকেট বানিয়ে বানিয়ে আলাদা সরিয়ে রাখছে। আর ওদিকে কাউন্টারের ভিতরে প্রায় ৫/৬ জন মানুষ হাতে রেফারেন্স নিয়ে দাঁড়ায় আছে টিকেটের জন্য। কোথায় নিয়ম আছে জানি না যে কাউন্টারের ভিতরে ঢুকে টিকেট নেওয়া যায়! ফোনের দফা একটু শেষ হলেই ভিডিও'র এই জানোয়ার ভিতরের মানুষগুলোকে টিকেট দেওয়া শুরু করলো। এদিকে আমরা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েই আছি ১ ঘণ্টার ওপর ধরে...
স্বাস্থ্য পরামর্শ : রিফাইন্ড চিনি খেলে কী ক্ষতি হয় জেনে নিন

স্বাস্থ্য পরামর্শ : রিফাইন্ড চিনি খেলে কী ক্ষতি হয় জেনে নিন

Cover Story, Health and Lifestyle
স্বাস্থ্য পরামর্শ  : চকচক করলেই সোনা হয় না। রিফাইন্ড করা চকচকে সাদা চিনি প্রত্যেকটি দানা এতই স্বচ্ছ যে এর ক্ষতির দিকটা চিন্তাই করা হয়না। রিফাইন্ড করা এই সাদা চিনিতে কোন প্রাকৃতিক উপাদান নেই। এই চিনি সারফার ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ও অ্যাক্টিভেডেট কার্বন দিয়ে রাসায়নিক ভাবে তৈরি করা হয়। ফলে শরীরের ক্ষতি অনিবার্য। এরকম দাবি করেছে চিকিৎসকেরা এবং অনেক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট। রিফাইন্ড চিনি খেলে যা ক্ষতি হচ্ছে: ১. রিফাইন্ড সুগার খেলে, গুড কোলেস্টেরল কমে যায়, যা ‘ব্যাড’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, যার ফলে বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা। ২. চিনি খলে ব্রেনের ‘ফিল গুড’ সেরোটোনিন-এর মাত্রা বেড়ে যায়। এবং শরীর থেকে চিনি বেরিয়ে গেলে অবসাদগ্রস্থ হয়ে যায় মানুষ। ৩. রিফাইন্ড সুগার খেলে, ত্বকের ‘ইলাস্টিসিটি’র ক্ষতি হয়। যে...
২০ তরুণ ঝুঁকি নিয়ে বাঁচাল ৮ প্রাণ

২০ তরুণ ঝুঁকি নিয়ে বাঁচাল ৮ প্রাণ

Cover Story
সোমবার সন্ধ্যা। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন কুমার রায় ফোনে জানতে পারলেন ধুরং খালের একটি ছোট্ট দ্বীপের মতো জায়গায় বৃষ্টি-পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন নারী শিশুসহ আটজন। তাঁদের এখনই উদ্ধার করা প্রয়োজন। না হলে স্রোতে ভেসে নিশ্চিত সলিল সমাধি। এমন তথ্য জেনেই তিনি ফোন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনকে। জেলা প্রশাসক তাত্ক্ষণিক তাঁদের উদ্ধারের নির্দেশ দেন। এরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী নিয়ে ধুরং খালের তীরে হাজির হন ইউএনও দীপন কুমার রায়। কিন্তু বিধি বাম। ঘটনাস্থলে যাওয়ার উপায় তো নেই, খরস্রোতা খালটিই যেন উল্টো মৃত্যু ভয় দেখাচ্ছিল উদ্ধারকারী দলকে। এরই মধ্যে সময় রাত ১০টা পেরিয়েছে। এবার ইলিয়াস হোসেন ফোন করেন সেনাবাহিনীর জিওসি, নৌবাহিনীর কর্মকর্তা, কোস্টগার্ড কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সঙ্গে। ওই ঘরে বন্দি হয়ে পড়া মানুষদের উদ্ধারের অনুরোধ জানালেন। জ...
ঈদে যত ভেজাল পণ্য

ঈদে যত ভেজাল পণ্য

Cover Story
নগরীর আনাচে-কানাচে তৈরি এবং বিক্রি হচ্ছে ভেজাল পণ্য। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএসটিআই অভিযান অব্যাহত রাখলেও ভেজাল পণ্য উৎপাদন এবং বিক্রি বন্ধ হচ্ছে না। জেল-জরিমানা ও পণ্য আটক করার পরও বেপরোয়া হয়ে উঠছে নগরীর ভেজাল চক্র। নগরীর বেকারী, হোটেল, মুড়ি এবং মিষ্টির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি হচ্ছে খাদ্য পণ্য। বাড়তি মুনাফা লাভের আশায় রমজান মাস এবং ঈদকে কেন্দ্র করে বাড়ছে ব্যবসায়ীদের ভেজালের কারবার। ফলে প্রতিনিয়ত হচ্ছে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান এবং জরিমানা। ঈদে বাড়তি আয়ের জন্য বেকারীর মধ্যে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। দফায় দফায় প্রশাসনের অভিযানের ফলে কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি প্রশাসনের। নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার, মূল্য তালিকা না থাকা, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থ...
হাজার মাসের চেয়ে উত্তম রজনী শবে কদর

হাজার মাসের চেয়ে উত্তম রজনী শবে কদর

Cover Story
মুফতি আহমদ আবদুল্লাহ: ফার্সি ‘শবে কদর’, আরবি ‘লাইলাতুল কদর’ অর্থ মহিমান্বিত রাত। এ রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম। পবিত্র কোরআনে ‘কদর’ নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল হয়েছে। ৫ আয়াত বিশিষ্ট এ সুরায় লাইলাতুল কদরের মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ফলে ইসলামি শরীয়তে এর বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আরবি মাসগুলোর মধ্যে রমজান যেমন শ্রেষ্ঠতম মাস, তেমনি রমজানের একটি রাত লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। মহান রাব্বুল আলামিন বলেন, ‘আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি। কদরের রাত সম্পর্কে তুমি কী জান? কদরের রাত হাজার মাস থেকে উত্তম মাস। এ রাতে জিবরাইলসহ সকল ফেরেশতারা অবতীর্ণ হয়, প্রত্যেক কাজে তাদের প্রভুর অনুমতিক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। (সুরা কদর)। কোরআনের বর্ণনা দ্বারা পবিত্র এ রাতের মর্যাদা সম্পর্কে জানা যায়। হজরত আবু হুরায়রা (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা ...

ডায়াবেটিস রোগীর করণীয় ১০টি কাজ

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস রোগিদের সারা বছরই সাবধানে থাকতে হয়। আর রমজান মাস এলেতো নিতে হয় বাড়তি সতর্কতা। এটি এমন একটি রোগ, যার সঙ্গে খাদ্যাভাস ও লাইফস্টাইলের গভীর সম্পর্ক রয়েছে। রোজা রাখলে দীর্ঘ সময় অনাহারে থাকতে হয়। আবার অনেকেই ইফতার ও সেহরিতে এমন খাবার গ্রহণ করেন, যা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। এসব কারণে শারীরিক নানা সমস্যা হতে পারে। এসব সমস্যা এড়াতে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন। ১. সেহরির শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে সেহরি খেতে হবে। ২. ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। ৩. ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানিশূন্যতায় না ভোগেন। খেজুর খেলে মাত্র একটা খেতে পারেন। ৪. ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই খাদ্য তালিকায় রাখতে পারেন। ডাবের পানি পান করতে পারেন। পিঁয়াজু, বেগুনি, পুরি, পরোটা কাবাবের মতো খাবার অল্প পরিমাণে খেতে পারেন। ...
সত্যি হরর কাহিনী : মতি কাকুর ছায়াটা কি কোনো আত্মা ছিলো?

সত্যি হরর কাহিনী : মতি কাকুর ছায়াটা কি কোনো আত্মা ছিলো?

Stories
আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। বিভিন্ন সময় গ্রামের মানুষকে ভূত, প্রেত, জিনে বা আত্মায় ধরার ঘটনা শুনেছি অনেক। তবে আমার সঙ্গেও যে ভূত-প্রেতের সাক্ষাৎ হয়নি, তা কিন্তু নয়। তাদের সঙ্গে বহুবারই আমার সাক্ষাৎ হয়েছে। যাদের সঙ্গে কোনো দিন ভূত-প্রেতের সঙ্গে সাক্ষাৎ হয়নি তারা হয়তো ভাবছেন আপনার বন্ধু-বান্ধবের মতোই তারা সাক্ষাৎ করে- তাই তো? কিন্তু না, ভূত-প্রেত বেশিরভাগ মানুষের সঙ্গেই ভয়াবহ ঘটনা নিয়ে হাজির হয়। আবার অনেকের সঙ্গে ভূত-প্রেত বা আত্মারা বহুসময় থাকলেও মানুষের কোনো প্রকার ক্ষতি তারা করে না- এটা অবশ্য আমারই অভিমত, অন্যরা সঙ্গে একমত না হতেই পারেন। আজ থেকে প্রায় সাত-আট বছর আগের কথা। ওইদিন সকাল শিফটে অফিস শেষ করে দুইটার দিকে অফিস থেকে বের হলাম গ্রামের বাড়ি বরগুনায় যাওয়ার জন্য। তবে বরগুনার কোন গ্রামে আমার বাড়ি সেটা একটা বিশেষ কারণে আমি বলতে পারবো না। প্রায় চার মাস পরে বাড়ি যাচ্ছি মায়ের কা...
‘বাবাকে কারা যেন দুইটা গুলি করে মেরে ফেলেছে’

‘বাবাকে কারা যেন দুইটা গুলি করে মেরে ফেলেছে’

Cover Story
মুক্তমনা ব্লগার, কবি, প্রকাশক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সীগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে নিজ এলাকা সিরাজদিখানের কাকলদী গ্রামে সাবেক এই সিপিবি নেতাকে হত্যা করা হয়। শাহজাহান বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। নিহত শাহজাহান বাচ্চুর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দূর্বা তার ফেসবুকে জানান, তার বাবাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছেন। তিনি লিখেন, ‘আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।’ মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান, কাকালদী মোড়ে দুইটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত মুক্তমনা এ লেখককে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ...

ডায়াবেটিস এ আক্রান্তদের সুগার ফ্রি আইটেম

Cover Story, Health and Lifestyle
ঝালজাতীয় খাবারের অধিক্য থাকলেও শরবতসহ মিষ্টিজাতীয় আইটেমও কম থাকে না ইফতারির পসরায়। চিনি ছাড়া লেবুর শরবতেও মজা পান না অনেকে। বাসা-বাড়ি কিংবা রেস্তোরাঁয় ফলের জুস, ফালুদা, চিঁড়ার গুঁড়ার শরবত, দই, পিঠা, পায়েস, জিলাপি, সেমাই, হালুয়াসহ নানা রকম মিষ্টিজাতীয় আইটেম দেখা যায় ইফতারির পসরায়। তবে ডায়াবেটিস এ আক্রান্তদের অনেককে বিপাকে পড়তে হয় ইফতারের সময়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা রোজা রাখেন তাঁদের অবশ্য এখন আর মন খারাপ করার কারণ নেই। ঘরে কিংবা দোকানে চাইলেই এখন পাওয়া যায় ‘সুগার ফ্রি’ বিভিন্ন পণ্য। ডায়াবেটিক রোগীদের জন্য এবার ঢাকার অনেক রেস্তোরাঁয় ইফতারি পণ্যের পসরায় থাকছে সুগার ফ্রি জিলাপি, সুগার ফ্রি দই, দইবড়া, সন্দেশ, বুড়িন্দা, পায়েস, পিঠা, হালুয়া, জুসসহ নানা আইটেম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের কাছেই সুগার ফ্রি জিলাপি কেনার ভিড় দেখা যায় একটি অস্থায়ী ...