রোহিঙ্গা গণহত্যার খলনায়ক মং মং সো
রোহিঙ্গা গণহত্যার খলনায়ক মং মং সো
যুক্তরাষ্ট্র মিয়ানমারের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মং মং সোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মেজর জেনারেল মং মং সোর নেতৃত্বেই মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালানো হয়েছে।
মং মং সোর নেতৃত্বেই রাখাইনে গণহত্যা
তিনি যে হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণও যুক্তরাষ্ট্রের কাছে আছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে ও এখতিয়ারভুক্ত অঞ্চলে মেজর জেনারেল মং মং সোর সব সম্পদ (যদি থাকে) বাজেয়াপ্ত করা হবে। সেগুলো অন্যত্র স্থানান্তরও করা যাবে না। মেজর জেনারেল মং মং সোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কেউ কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। মং মং সো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণাল...














