ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং
‘বিশ্বের ছাদ’ খ্যাত চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জীবনধারা এখন আরও বদলে দিচ্ছে প্রযুক্তি। ডিজিটাল অবকাঠামো থেকে শুরু করে এখানকার প্রধান শিল্পগুলোর স্মার্ট আধুনিকীকরণ ও উদ্ভাবন এখন মিশে যাচ্ছে অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে।
চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকেই এই অঞ্চলের তথ্য ও যোগাযোগ খাত এবং পরিষেবার মান উন্নত করার ওপর অগ্রাধিকার দিয়েছে প্রশাসন।
২০২৫ সালের নভেম্বরের মধ্যে, এখানে স্থাপিত হয়েছে ৭২ হাজার মোবাইল বেস স্টেশন। দুই লাখ ৮০ হাজারেরও বেশি গ্রামীণ পরিবার সংযুক্ত হয়েছে ব্রডব্যান্ডের সাথে। ৯৪ শতাংশেরও বেশি প্রশাসনিক গ্রাম ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। এতে লাসা পরিণত হয়েছে ‘গিগাবিট সিটি’তে, পরিণত হয়েছে একটি ৫জি-উন্নত পরীক্ষামূলক অঞ্চলেও।
২০২৫ সালের সেপ্টেম্বরে নাকছু পিপলস হসপিটাল সাড়ে চার হাজার মিটারের বেশি উচ্চতায় বিশ্বের প্রথম ৫জি-সক্ষম রোবোটিক ইউ...












