নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও সুস্থ সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। দুই দেশের মধ্যে অর্থনীতি, কৃষি, পানি ব্যবস্থাপনা, পরিবেশ ও বিজ্ঞান-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বেইজিং। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াকুন এ কথা বলেন।
তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন ২৩ থেকে ২৫ নভেম্বর চীন সফর করছেন। এটি দায়িত্ব নেওয়ার পর বেরেন্ডসেনের প্রথম চীন সফর।
সফরটি নিয়ে চীনের প্রত্যাশা তুলে ধরে কুও চিয়াখুন বলেন, ‘চীন ও নেদারল্যান্ডস উভয়ই বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতি। দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার।‘
তিনি বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দিকনির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপর্যায়ে যোগাযোগ বেড়েছে। কৃষি, পানি ব্যবস্থাপনা, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতাও এগিয়েছে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও গভীর হয়েছে।‘
চীনের মুখপাত্র বলেন, ‘এবারের সফরে দুই দেশের সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করছে বেইজিং।
সিএমজি




















