China Archives - Page 16 of 107 - Mati News
Monday, September 14

China

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

China
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান জানায় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইরানের ওপর মার্কিন চাপ সম্পর্কে এ কথা বলেন। তিনি আরও বলেন, চীন বরাবরই মনে করে, সামরিক উপায় ও নিষেধাজ্ঞা সমস্যার সমাধানে সাহায্য করবে না। এগুলো কেবল উত্তেজনা বাড়াবে ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, যা কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করবে না। সূত্র: সিএমজি বাংলা...
অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের বড় সাফল্য

অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের বড় সাফল্য

China, Tech news
অধিক উচ্চতায় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি এস৪০০০ এয়ারবর্ন উইন্ড পাওয়ার সিস্টেম উত্তর-পশ্চিম চীনের একটি পরীক্ষাকেন্দ্রে সফলভাবে পূর্ণাঙ্গ ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে চীনের অধিক-উচ্চতার বায়ু-বিদ্যুৎ প্রযুক্তি গবেষণার পর্যায় পেরিয়ে বাস্তব প্রয়োগের দিকে আরও এক ধাপ এগিয়েছে। পরীক্ষায় সিস্টেমটির উড্ডয়ন, নির্দিষ্ট উচ্চতায় অবস্থান, বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদে ফিরে আসাসহ পুরো প্রক্রিয়া যাচাই করা হয়। সবগুলো পরীক্ষায় নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে। এতে জটিল ও কঠিন উচ্চ-উচ্চতার পরিবেশেও সিস্টেমটির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে। এস৪০০০ হলো এস২০০০ মডেলের উন্নত সংস্করণ। নতুন নকশা ও প্রযুক্তির মাধ্যমে এর সামগ্রিক সক্ষমতা বাড়ানো হয়েছে। সিস্টেমটি সর্বোচ্চ ৪ হাজার মিটার উচ্চতায় কাজ করতে পারে এবং চীনের অধিকাংশ অঞ্চলে ব্যবহারের ...
খাদ্য বাণিজ্য ও শুল্ক সহযোগিতা বিষয়ে চীন-এপেক ৬ চুক্তি

খাদ্য বাণিজ্য ও শুল্ক সহযোগিতা বিষয়ে চীন-এপেক ৬ চুক্তি

China
চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত 'এপেক কাস্টমস বিজনেস ডায়ালগ ২০২৬'-এর সময়, চীনের সাধারণ শুল্ক প্রশাসন চিলি এবং অন্যান্য এপেক অর্থনীতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কৃষি ও খাদ্য পণ্যের বাণিজ্য এবং শুল্ক সহযোগিতা বিষয়ক ছয়টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলোর লক্ষ্য হলো শুল্ক পরিদর্শন সহযোগিতা জোরদার করা, মাংসযুক্ত ইনস্ট্যান্ট নুডলস ও তাজা ফলের মতো কৃষি ও খাদ্য পণ্য ব্যবসায়ীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজতর করা এবং জলজ পণ্যের ইলেকট্রনিক সনদের বিষয়ে সহযোগিতার প্রসার ঘটিয়ে একটি 'স্মার্ট' বা বুদ্ধিদীপ্ত শুল্ক অংশীদারিত্ব গড়ে তোলা। শুক্রবার সমাপ্ত দুদিনব্যাপী এই আয়োজনে এপেকভুক্ত বিভিন্ন অর্থনীতির শুল্ক কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী মহল এবং শিক্ষাবিদদের মধ্য থেকে ২৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। তাঁরা সরবরাহ শৃ...
বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

China, Tech news
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার সন্ধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে। বেইজিং পৌর সরকার ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যৌথভাবে এ আয়োজন করছে। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল, যা ‘আইস রিবন’ নামে পরিচিত, সেখানে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের গেমসে নতুন কিছু কঠিন ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লং জাম্প, ভারোত্তোলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিস। এসব প্রতিযোগিতার মাধ্যমে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হবে। শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, গেমসে বাস্তব জীবনের বিভিন্ন কাজভিত্তিক প্রতিযোগিতাও থাকছে। বাড়ির কাজ, হোটেল ও অতিথিসেবা এবং পণ্য পরিবহনসহ ৯টি ক্ষেত্রে এসব প্রতিযোগিতা হবে। এর মাধ্যমে দৈনন্দিন জীবন...
দক্ষিণ আমেরিকায় প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণায় চীন

দক্ষিণ আমেরিকায় প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণায় চীন

China
দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রকল্প শুরু করতে যাচ্ছে চীন। এ লক্ষ্যে শুক্রবার চীন ও পেরুর কয়েকটি প্রতিষ্ঠান একটি সহযোগিতা চুক্তি সই করেছে। চীনের সমাজ বিজ্ঞান একাডেমির প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট, পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের কারাল প্রত্নতাত্ত্বিক অঞ্চল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের প্রত্নতত্ত্ব বিভাগ এ চুক্তিতে সই করে। চুক্তির আওতায় পেরুর প্রাচীন কারাল সভ্যতা নিয়ে যৌথ গবেষণা করা হবে। খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ১৮০০ সালের মধ্যে পেরুর উত্তর উপকূলে এই সভ্যতার বিকাশ ঘটে। এটিকে আমেরিকা মহাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। চীন ও পেরুর প্রত্নতাত্ত্বিক দল কারাল সভ্যতার বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে জরিপ ও খনন পরিচালনা করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রত্নতাত্ত্বিক গবেষণা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নতত্ত্ববিদ...
চীন-ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

চীন-ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

China, আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চীন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের দ্বিতীয় যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশ প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও প্রতিরক্ষামন্ত্রী তোং চুন এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো ও প্রতিরক্ষামন্ত্রী স্যাফরি সামসোউদ্দিন অংশ নেন। বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের সদস্য। তাই দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি ও বান্দুং চেতনা এগিয়ে নিয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। জাতিসংঘ, এপেক ও ব্রিকসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও ইন্দোনেশিয়ার সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে চায় চীন। চীনের প্রতিরক...
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান

China
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) বিমানবাহিনীর একটি দল শুক্রবার মিশরে পৌঁছেছে।‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগস্টে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এটি চীন ও মিশরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ মহড়া। মহড়ায় আকাশযুদ্ধের কৌশল, আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার এবং সামরিক বাহিনীর সমন্বিত অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার চীনের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চীনা বিমানবহরটি ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে দুই মহাদেশের চারটি দেশের আকাশসীমা অতিক্রম করে প্রায় ৯ ঘণ্টা পর মিশরে পৌঁছায়। চীনা দলের সদস্য লি মিংইয়াং বলেন, মিশনে যাওয়ার আগে রুট পরিকল্পনা, আবহাওয়া পরিস্থিতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক বাহিনী একাধিক বিদেশি মিশনে অংশ নিয়ে গ...
বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

Agriculture Tips, China
চলতি বছর বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। শুক্রবার চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ে শরৎকালীন শস্য উৎপাদন ও দুর্যোগ মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও সম্মেলনে তিনি এ আহ্বান জানান। লিউ কুওচোং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর একজন সদস্য। তিনি সম্ভাব্য দুর্যোগের ওপর নিবিড় নজরদারি, সময়মতো পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদান এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী কারিগরি সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শস্যের উৎপাদন স্থিতিশীল ও বাড়াতে সব ধরনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেন। শরৎকালীন শস্য উৎপাদনের শেষ পর্যায়ে আবহাওয়াজনিত দুর্যোগ, ফসলের রোগ ও পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধ ও মোকাবিলা জোরদারের আহ্বান জানান লিউ। এর মাধ্যমে দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষত...
দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের

দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের মধ্যে স্বাভাবিক আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানায় বেইজিং। জাপানের বিভিন্ন দলের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে চীন সফর করবে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লিন এ কথা বলেন। দৃশ্যত, টানাপোড়েনপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরটি হতে যাচ্ছে। লিন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, জাপানের ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন দূরদর্শী ব্যক্তিত্ব চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টায় আগ্রহী। আমরা জাপানের বর্তমান নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাই যেন তাঁরা এই মতামতগুলোকে গুরুত্বের সঙ্গে শোনেন, চীন ও জাপ...
বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

China
বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান এ অভিনন্দন জানান। চীন-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে লিন চিয়ান বলেন, দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। তিনি আরও বলেন, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গঠনে নতুন অগ্রগতি অর্জনের লক্ষ্যে চীন কাজ করবে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচি...
জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন বা ম্যান্ডেট ছাড়া আরোপিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বৃহস্পতিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনা মুখপাত্র এ কথা বলেন। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র, ইরানের ওপর “ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা” আরোপ করতে যাচ্ছে এবং এই অর্থনৈতিক চাপের ফলে যুদ্ধক্ষেত্রে নতুন করে সংঘাত বা সামরিক তৎপরতা শুরু হওয়া ঠেকানো সম্ভব হতে পারে। এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে জানান, তিনি কোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের “সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান” শুরু করতে যাচ্ছেন; যার মধ্যে রয়েছে “অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া।” লিন চিয়ান বলেন, “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নির...
নানচিং গণহত্যা স্মৃতি জাদুঘর: এক টুকরো মাটির ক্ষত ও শান্তির ঘণ্টাধ্বনি

নানচিং গণহত্যা স্মৃতি জাদুঘর: এক টুকরো মাটির ক্ষত ও শান্তির ঘণ্টাধ্বনি

China, Cover Story
  ইয়াং ওয়েইমিং স্বর্ণা চোখ বন্ধ করুন। একটি জায়গার কথা ভাবুন। পায়ের নিচে হাড়গোড়ের স্তূপ। মাথার ওপর নীরব আকাশ। চারপাশে অসংখ্য তরুণ-তরুণীর বিষণ্ন মুখ, যারা কিনা বহুকাল আগের একটি শীতের দিনে চিরকালের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের আর বড় হয়ে ওঠা হয়নি, কাউকে ভালোবাসা হয়নি, দেখা হয়নি পৃথিবীর সৌন্দর্য। এটা নানচিং। এটা চিয়াংতুংমেন। নানচিং শহরের পশ্চিমে একটি জায়গা—চিয়াংতুংমেন। সেখানে দাঁড়িয়ে আছে একটি ধূসর ভবন। নীরব অথচ ভারী। ইতিহাসের মৌন সাক্ষী—যে কথা বলতে চায় না, কিন্তু নীরবও থাকতে পারে না। এটাই জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘর।     ১৯৮৫ সালে এখানে নির্মাণকাজ চলার সময় শ্রমিকদের কোদাল ও মাটি খোঁড়ার যন্ত্রে উঠে আসে এক অকল্পনীয় বাস্তবতা—একটি কঙ্কাল, তারপর আরেকটি, তারপর অগণিত অস্থি। এগুলো ছিল ১৯৩৭ সালের নানচিং গণহত্যার সময় নিহতদের তাড়াহু...
বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

China, Education
বাংলাদেশে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর আওতায় কনফুসিয়াস ইনস্টিটিউটকে নিবন্ধিত হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবে পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন ও স্ব-নির্ধারিত এআই প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেবে হুয়াওয়ে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত চীনা প্রতিষ্ঠানগুলোর চাকরি মেলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা পেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য গণিতের মৌলিক বিষয়, এআইয়ের পরিচিতি, ইন্টেলিজেন্ট কালচারাল ...
স্বল্প ও আধুনিক চিকিৎসার ভরসা চীন, বাড়ছে বিদেশি রোগী

স্বল্প ও আধুনিক চিকিৎসার ভরসা চীন, বাড়ছে বিদেশি রোগী

China, Health, Health and Lifestyle
চিকিৎসা খাতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে চীন। উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও বিদেশি রোগীদের জন্য সহজতর সেবাব্যবস্থায় দেশটি এখন আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের গুরুত্বপূর্ণ গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ নানা দেশ থেকে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিতে চীনে আসছেন। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা ও চিকিৎসাপরবর্তী সেবাও আকর্ষণ বাড়াচ্ছে বিদেশিদের। আপস… ইন্দোনেশিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনের কুয়াংচৌয় এসেছেন রোনাল্ড। নিজ দেশে চিকিৎসার সুযোগ সীমিত থাকায় উন্নত চিকিৎসার আশায় ছুটি এসেছেন তিনি। চিকিৎসার প্রথম ধাপ শেষ করে এখন সুস্থতার পথে তিনি। রোনাল্ডের মতো আরও অনেক বিদেশি রোগী চিকিৎসার জন্য এখন বেছে নিচ্ছেন চীনকে। উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিদেশি রোগীর জন্য প্রশাসনিক সহায়তা বাড়ায় চিকিৎসা ভ্রমণের বড় কেন্দ্র হয়ে উঠছে চীন। তেমনি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ ক্যানসার চিকিৎসার...
টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

টেক্সটাইল ও ফ্যাশন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় বিসিসিসিআই ও চীনের চেচিয়াং সাই-টেক বিশ্ববিদ্যালয়ের বৈঠক

China, Education
শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, টেক্সটাইল, ফ্যাশন এবং শিল্পভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চীনের স্বনামধন্য চেচিয়াং সাইন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার বিসিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চেচিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ‘স্কুল অব ফ্যাশন, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ভাইস ডিন, অধ্যাপক সু ছিউছেই। বৈঠকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের বিশেষজ্ঞ অধ্যাপক এবং একাডেমিক পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় অধ্যাপক সু ছিউছেই ফ্যাশন ও টেক্সটাইল প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা ও...