China Archives - Page 17 of 107 - Mati News
Monday, September 14

China

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

China, Education, ক্যাম্পাস, জাতীয়, শিক্ষা সংবাদ
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার সিনো-বাংলা ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। সাদিক কায়েম বলেন, গত ১৫ মে চীন সরকারের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সফরে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক নগরী শাংহাই ও কুয়াংচৌ পরিদর্শন করে। এ সময় চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রসংসদের সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রত...
চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

China, Tech news, আন্তর্জাতিক
খনিজ সম্পদ অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যবহার বাড়াতে নতুন জিও-এআই মডেল চালু করেছে চীন। শুক্রবার সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগরে ‘চংলিং এআই জিওডিসকভারি’ নামের মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। স্থানীয় কয়েক দশকের ভূতাত্ত্বিক তথ্যের ওপর প্রশিক্ষিত এই মডেল জটিল ভূ-প্রকৃতিতে খনিজ অনুসন্ধানের বিশেষায়িত কাজে সহায়তা করবে। সাধারণ ভাষাভিত্তিক এআইয়ের মতো শুধু লেখা বিশ্লেষণ নয়, চংলিং সরাসরি ভূ-তাত্ত্বিক তথ্য নিয়ে কাজ করতে সক্ষম। মডেলটি ভূতাত্ত্বিক তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, শিলা ও খনিজ শনাক্ত করা এবং রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূ-পৃষ্ঠে খনিজের সম্ভাব্য সংকেত শনাক্ত করতে পারে। সংশ্লিষ্টদের আশা, নতুন এআই মডেল খনিজ সম্পদ অনুসন্ধানকে আরও দ্রুত, নির্ভুল ও দক্ষ করে তুলবে। সূত্র: সিএমজি বাংলা...
চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

চীন সরকারের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে

Career, China, Education
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থী জান্নাতুন নাহার। চীন সরকারের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় না, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করে। চীনা সরকারি বৃত্তির মাধ্যমে পিএইচডি করার সুযোগ পাওয়ায় চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাতুন নাহার বলেন, এই বৃত্তি তার কাছে শুধু একটি শিক্ষাবৃত্তি নয়; এটি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে বাংলাদ...
ইয়ুননানে মিলল বিরল কালোমাথা আইবিস

ইয়ুননানে মিলল বিরল কালোমাথা আইবিস

China
চীনের ইয়ুননান প্রদেশের মেংলিয়ান কাউন্টিতে প্রথমবার একটি বিরল কালোমাথা আইবিস পাখির দেখা মিলেছে। পরিবেশবিদদের মতে, এ পাখির উপস্থিতি সেখানকার জলাভূমির পরিবেশ উন্নত হওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। জলাভূমি সংরক্ষণে নেওয়া নানা উদ্যোগের ফলে মেংলিয়ানের জলাভূমি আগের তুলনায় আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়ে উঠছে। একই সঙ্গে সেখানে পাখিদের খাদ্যের উৎসও বেড়েছে। ফলে উপযুক্ত আবাসস্থল তৈরি হওয়ায় নানা প্রজাতির জলচর পাখি ও বিরল প্রাণী এ এলাকায় আকৃষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কালোমাথা আইবিসের মতো বিরল পাখির উপস্থিতি শুধু জীববৈচিত্র্যের সমৃদ্ধিই নির্দেশ করে না, একটি এলাকার জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশের সুস্থ অবস্থারও প্রতিফলন ঘটায়। সূত্র: সিএমজি বাংলা...
চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ

China
চীনের আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘ভিটা’র প্রথম প্রিন্ট সংস্করণ প্রকাশ করা হয়েছে। ওপেন লাইফ সায়েন্স এলায়েন্সের সদস্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এই জার্নালটি আত্মপ্রকাশ করেছে। ‘ভিটা’ সিরিজটি “প্রধান জার্নাল এবং সাব-জার্নাল” মডেলে পরিচালিত হচ্ছে এবং এটি একটি উন্মুক্ত প্রবেশাধিকার বা ওপেন-অ্যাক্সেস নীতি গ্রহণ করেছে। এর ফলে বিষয়বস্তু বিশ্বজুড়ে বিনামূল্যে পাওয়া যাবে এবং লেখকদের কাছ থেকে কোনো প্রকাশনা ফি নেওয়া হবে না। গবেষণা মূল্যায়নে ‘ভিটা’ এবং এর সাব-জার্নালগুলোকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সমকক্ষ জার্নালগুলোর সমতুল্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোটের সদস্যরা, যা চীনা গবেষণা দলগুলোকে এই জার্নালে তাদের মৌলিক গবেষণা প্রকাশে উৎসাহিত করবে। সম্প্রতি বৈজ্ঞানিক প্রকাশনায় চীনের দ্রুত প্রবৃদ্ধি এবং সাইটেশন ও ইমপ্যাক্ট ফ্যাক্টর বাড়লেও, দেশটির শীর্ষস্থানীয় গবেষণাপত্...
কলম্বিয়ায় ভূমিকম্প উদ্ধারে চীনা ভারী ক্রেন মোতায়েন

কলম্বিয়ায় ভূমিকম্প উদ্ধারে চীনা ভারী ক্রেন মোতায়েন

China, আন্তর্জাতিক
কলম্বিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম পেরেইরায় চীনা ভারী ক্রেন পৌঁছেছে। এসব ক্রেন ধ্বংসস্তূপের নিচে থাকা অত্যন্ত ভারী ও বিশাল কাঠামোগত অংশ উত্তোলন করবে। এর মাধ্যমে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের গভীর ও দুর্গম অংশে পৌঁছানোর সুযোগ পাবে। ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষ সরাতে যেসব সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল, সেগুলোর তুলনায় চীনা ভারী ক্রেনগুলোকে বিশেষভাবে ভবনের বড় বড় অংশ উত্তোলনের জন্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে উদ্ধারকারী দলের জন্য আগে দুর্গম থাকা এলাকাগুলো উন্মুক্ত করা সম্ভব হবে। উদ্ধারকাজে অংশ নেওয়া অনেক স্থানীয় সংস্থাও চীনা সরঞ্জাম বেছে নিয়েছে। দীর্ঘদিন ধরে চীনা যন্ত্রপাতি ব্যবহারের প্রধান কারণ হিসেবে তারা এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার কথা উল্লেখ করেছে। পেরেইরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি কলম্বীয় সংস্থার প...
চীন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

চীন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

China
চীন সোমবার উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের থাইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে একটি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। লং মার্চ-২সি বাহক রকেটের মাধ্যমে এসইও উপগ্রহটি সকাল ১১টা ২ মিনিটে বেইজিং সময়ে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ উৎক্ষেপণটি ছিল লং মার্চ বাহক রকেট সিরিজের ৬৬৪তম উড্ডয়ন অভিযান। সূত্র: সিএমজি বাংলা...
১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীন সফর করবেন চিলির পররাষ্ট্রমন্ত্রী

১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীন সফর করবেন চিলির পররাষ্ট্রমন্ত্রী

China, আন্তর্জাতিক
চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চীনে সরকারি সফর করবেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিনি এই সফর করবেন বলে সোমবার দেশটিরি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সফরকালে চীন ও চিলির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সূত্র: সিএমজি বাংলা...
‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’

‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’

China, আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের ইতিহাসের প্রতি দায় স্বীকার না করার সমালোচনা করেছে জাপানের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয়তে সতর্ক করে বলা হয়েছে যে, জাপান ধীরে ধীরে ‘যুদ্ধপূর্ব যুগে ফেরার’ পথে এগোচ্ছে। শনিবার যুদ্ধাহতদের স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তাকাইচি এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে জাপানের আগ্রাসন ও যুদ্ধকালীন ভুক্তভোগীদের দুর্ভোগের কথা উল্লেখ করেননি। এমনকি ‘অনুশোচনা’ শব্দটিও তার বক্তব্যে ছিল না। গণমাধ্যমে এসেছে যে, অতীতের যুদ্ধের শিক্ষা যথাযথভাবে না নিলে শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপান বিশ্বাসযোগ্যতা হারাবে। এদিকে, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিসহ কয়েকজন মন্ত্রীর ইয়াসুকুনি মন্দিরে সফরেরও সমালোচনা করেছে কেউ কেউ। অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও সামরিক সক্ষমতা ...
১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে মোংলা নদীর ওপর: নৌপরিবহন মন্ত্রী

১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে মোংলা নদীর ওপর: নৌপরিবহন মন্ত্রী

China, আন্তর্জাতিক
বাংলাদেশের নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হবে। এই সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে সরকারের। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। রোববার বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে আসেন। মোংলা বিশেষ অর্থনৈতিক জোন, পশুর চ্যানেল ও আকরাম পয়েন্ট পরিদর্শন করেন। সূত্র: সিএমজি বাংলা...
জাপানের আত্মসমর্পণ দিন; ‘মৃত্যুর রেলপথের’ জন্য মিয়ানমারের কাছে জাপান কখনোই ক্ষমা চায়নি

জাপানের আত্মসমর্পণ দিন; ‘মৃত্যুর রেলপথের’ জন্য মিয়ানমারের কাছে জাপান কখনোই ক্ষমা চায়নি

China, আন্তর্জাতিক
১৫ই আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অনাপত্তি ও বিনাশর্তে আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী। ১৯৪২ সালে জাপানি সামরিক জান্তা থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে স্থলপথের জ্বালানি ও রসদ সরবরাহ সুগম করতে এবং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া পূর্ণাঙ্গ দখলের উদ্দেশ্যে ৬০,০০০-এরও বেশি মিত্রবাহিনীর যুদ্ধবন্দী এবং লাখ লাখ এশীয় শ্রমিককে জোরপূর্বক ‘থাই-বার্মা রেলপথ’ নির্মাণ কাজে বাধ্য করেছিল। এই রেলপথ নির্মাণ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনে কয়েক লাখ মানুষ অকাতরে প্রাণ হারান এবং তাঁদের অস্থিমজ্জা জনমানবহীন প্রান্তরে বিলীন হয়ে যায়। আর এই কারণেই কালক্রমে এই রেলপথটি ইতিহাসে ‘মৃত্যুর রেলপথ’ নামে পরিচিতি পায়। মিয়ানমার প্রেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খিন মং জ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, এই অভিশপ্ত রেলপথ নির্মাণের সময় হাজার হাজার মিয়ানমারের সাধারণ শ্রমিককে বাধ্যতামূলক কায়িক শ্রম দিতে বাধ্য...
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

China
গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীন সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ-এর এক সাংবাদিক প্রশ্ন করেন: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো তেওদোরো অভিযোগ করেছেন যে, ফিলিপাইনে চীনা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত আইন প্রয়োগকারী অভিযানের বদলা নিতে ও ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টি করতেই চীন ফিলিপিনো কর্মীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া কী? এর জবাবে মুখপাত্র কুও চিয়া খুন স্পষ্ট ভাষায় বলেন, ‘চীনে অবস্থানরত যেকোনো বিদেশি নাগরিকের অবশ্যই চীনের প্রচলিত আইন ও নীতি অনুসরণ করে চলা উচিত। চীনের অভিবাসন কর্তৃপক্ষ সম্পূর্ণ আইনানুযায়ী তাদের দায়িত্ব পালন করছে এবং জড়িত ব্যক্তিদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করছে; এটি কোনো...
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনের দ্বীপ সফর নিয়ে জাপানের প্রতিবাদ খারিজ করেছে

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনের দ্বীপ সফর নিয়ে জাপানের প্রতিবাদ খারিজ করেছে

China, আন্তর্জাতিক
রুশ সূত্রে ১৪ জানুয়ারি জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৩ তারিখ প্রথমবারের মতো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের (জাপান যাকে উত্তরাঞ্চলীয় দ্বীপ বলে) ইটুরুপ দ্বীপ পরিদর্শন করেন। এরপর জাপান সরকার এই সফরের প্রতিবাদ জানায় এবং দাবি করে যে এই দ্বীপ ঐতিহাসিকভাবে জাপানের অন্তর্গত। রাশিয়া জাপানের উচ্চপদস্থ ব্যক্তিদের এই বিষয়ে প্রকাশিত একাধিক বক্তৃতার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ১৩ তারিখ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর রুশ প্রেসিডেন্ট পুতিনের ইটুরুপ দ্বীপ পরিদর্শন সংক্রান্ত বক্তৃতার প্রতিবাদ জানিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, মিত্রশক্তির প্রাসঙ্গিক চুক্তি এবং জাতিসংঘ সনদ অনুযায়ী দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার অন্তর্গত। ইটুরুপ দ্বীপ দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের অংশ এবং এটি রাশিয়ার “অবিচ্ছ...
‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’

‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’

China, আন্তর্জাতিক
তরুণ প্রজন্মের আমেরিকানরা চীনকে হুমকি হিসেবে দেখার সম্ভাবনা কম; কারণ তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। ‘জেনজিরা চীনকে নিয়ে উদ্বিগ্ন নয়’ শীর্ষক ওই প্রতিবেদনে 'শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স' জানিয়েছে যে, বিভিন্ন বয়সের আমেরিকানদের মধ্যে চীনের প্রতি দৃষ্টিভঙ্গি ক্রমশ ইতিবাচক হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ তরুণ আমেরিকান চীনকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো ‘হুমকি’ হিসেবে মনে করে না; বরং তারা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততার নীতিকেই সমর্থন করে। প্রতিবেদনটির সিদ্ধান্তগুলো দুটি জনমত জরিপের তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে: একটি হলো শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এবং বৈশ্বিক জরিপ সংস্থা 'ইপসোস'-এর যৌথ উদ্...
জানুয়ারি-জুলাইয়ে বেইজিং বন্দরে ট্যাক্স-রিফান্ডের দাবি ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

জানুয়ারি-জুলাইয়ে বেইজিং বন্দরে ট্যাক্স-রিফান্ডের দাবি ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China
গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে আগমন পর্যটন খরচ ক্রমাগত বাড়ছে। বেইজিং কাস্টমসের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর কাস্টমস ও তাসিং বিমানবন্দর কাস্টমস মোট ১.৩ লাখের বেশি ট্যাক্স-রিফান্ড আবেদনপত্র যাচাই করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১৬.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবেদনকৃত পণ্যের মোট মূল্য ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ৪৫.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য আগমন পর্যটন বাজারের শক্তিশালী গতিশীলতা প্রতিফলিত করে। এ বছরের ১ জুলাই থেকে ‘পূর্ণ প্রক্রিয়া কাগজবিহীন’ ও ‘ছোট নমুনা যাচাই’ ইত্যাদি ট্যাক্স-রিফান্ড ২.০ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সব দলিল ডিজিটালাইজড হয়েছে, যার ফলে যাত্রীদের কার্যক্রম পরিচালনার সময় আরও কমেছে। সম্পর্কিত জরিপে দেখা গেছে, প্রযুক্তি পণ্য ও স্মার্ট ডিভাইস আগমন পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ৯০ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন, মোবাইল পেমেন্ট, হাই-...