China Archives - Page 21 of 107 - Mati News
Tuesday, September 15

China

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৮ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮২ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

China
চীনের তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ বুধবার প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না এই ফ্লাইট পরিচালনা করবে। প্রথম আন্তর্জাতিক রুটে সি৯১৯ চীনের রাজধানী বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে যাতায়াত করবে। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি৯১৯ এর আগে শুধু দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে। এবার আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করায় উড়োজাহাজটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ মোট ২৫টি শহরকে যুক্ত করে ৫৭টি রুটে চলাচল করেছে। এ সময় উড়োজাহাজটিতে ৭৫ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। সূত্র: সিএমজি...
ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

China
শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ার বিভিন্ন জায়গায়। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এক হয়ে লড়ছে দেশটির জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন। মঙ্গলবার এ কথা জানান চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা-সিআইডিসিএ’র মুখপাত্র থাং ইং। দেশটির ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৮০ জনে। আহত আরও অনেকে। এ অবস্থায় চীনা মুখপাত্র বলেন, সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বেইজিং। কলম্বিয়ার প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত উপায়ে দেশটিকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে চীন। দেশের সক্ষমতার মধ্যে থেকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত বলেও জানান থাই ইং। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্যোগ মোকাব...
‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

China
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম-পিআইএফ সচিবালয়কে ‘একচীন নীতি’ মেনে চলা এবং চীনের তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে তাইওয়ান অঞ্চল নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। তা অবশ্যই ‘একচীন নীতি’র ভিত্তিতে পরিচালিত হতে হবে। পিআইএফের এক কর্মকর্তার বরাতে এক সাংবাদিক জানান, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পালাউয়ে অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক নেতাদের বৈঠকে তাইওয়ান অংশ নেবে। এর আগে চীনের প্রতিবাদের পর সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গেল বছরের বৈঠকে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কুও চিয়াখুন বলেন, ‘একচীন নীতি’ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মৌলিক নীতি ও বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্...
চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

চীনের গেমিং শিল্প বদলে দিচ্ছে এআই

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চরিত্র কথা বলছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, এমনকি খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের ধরনও বদলে নিচ্ছে—সবকিছুর পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীনের বৃহত্তম বার্ষিক গেমিং প্রদর্শনী চায়নাজয়ের এবারের আসরে দর্শকদের নজর কেড়েছে এআই-চালিত গেম ডেভেলপমেন্ট প্রযুক্তি থেকে শুরু করে বাস্তবসম্মত হিউম্যানয়েড রোবট। একজন বলেন, ‘চরিত্রটি অবিশ্বাস্য রকম জীবন্ত। মনে হচ্ছে সত্যিকারের একজন মানুষের সঙ্গে কথা বলছি।’ এআইয়ের ফলে এখন সাধারণ ভাষায় নিজের ধারণা তুলে ধরেই কোড তৈরি করা সম্ভব হচ্ছে। এআইয়ের ফলে খেলোয়াড়রা এখন গেমের চরিত্রগুলোর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন চালাতে পারছেন। মিওনথাইন প্রতিষ্ঠানের প্রজেক্ট দলের সদস্য সিয়াও হানা বলেন, ‘এবার আমরা এআই এজেন্ট যুক্ত করেছি, যাতে খেলোয়াড়রা তাদের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারেন। এর পেছনে প্রতিটি চরিত্রের জন্য প্রায় এক লাখ শব্দের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হ...
উত্তাল সাগর জয় করে ভাসমান বিদ্যুৎ চীনে

উত্তাল সাগর জয় করে ভাসমান বিদ্যুৎ চীনে

China
লুৎফর কবির উত্তাল সাগর, গভীর জল আর প্রতিকূল আবহাওয়া—এসব বাধা পেরিয়ে এবার সমুদ্র বশে এনে জলের বুকেই বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক গড়ল চীন। দক্ষিণ চীন সাগরে তৈরি হলো বিশ্বের প্রথম ১৬ মেগাওয়াট ক্ষমতার ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্ম ‘হাইইউ আনলান’। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন—সিএনওওসি জানিয়েছে, প্ল্যাটফর্মটি লুফেং তেলক্ষেত্রের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি সরবরাহ করছে পরিবেশবান্ধব বিদ্যুৎ। সাবমেরিন কেবলে করে সেই বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে তেলক্ষেত্রে। বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ কিলোওয়াট ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে এই প্লাটফর্মের। উত্তাল ও গভীর সমুদ্রে যেখানে টিকে থাকাই কষ্ট, সেখানে ভাসমান বায়ুবিদ্যুৎ প্ল্যাটফর্মের স্থিতিশীলতা নিশ্চিত করছে চীনের তৈরি বিশেষ ভাসমান কাঠামো। ‘হাইইউ আনলান’-এ ব্যবহার করা হয়েছে হালকা নকশা। প্রচলিত সেমি-সাবমার্সিবল প্ল্যাটফর্মের তুলনায় এতে ইস্পাতের ব্...
আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে সর্বশেষ বৈজ্ঞানিক সাফল্য নিয়ে বিশ্বের গবেষকদের আলোচনা

আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে সর্বশেষ বৈজ্ঞানিক সাফল্য নিয়ে বিশ্বের গবেষকদের আলোচনা

China
২০২৬ সালের আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস শুরু হলো বেইজিংয়ে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিতদের অংশগ্রহণে আয়োজিত এই কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের সর্বশেষ সাফল্য এবং নতুন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আলোচনা হচ্ছে। রোববার শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই কংগ্রেসে চীন ও বিদেশের ১ হাজারেরও বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ পণ্ডিত অংশ নিয়েছেন। আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এ আয়োজন। কংগ্রেসে মৌলিক বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং আন্তঃবিষয়ক গবেষণার নানা দিক নিয়ে ৫০০টিরও বেশি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বৃহৎ মডেলের যুক্তি প্রয়োগ, কম্পিউটার দৃষ্টিবিদ্যা, মানব-কম্পিউটার মিথস্ক্রিয়া এবং কোয়ান্টাম তথ্যসহ বিজ্ঞানের বিভিন্ন অগ্রণী বিষয় গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিজ নিজ ক্ষেত্রে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানা...
চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে ৪ ট্রিলিয়ন ইউয়ান নতুন বিনিয়োগ হবে

চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে ৪ ট্রিলিয়ন ইউয়ান নতুন বিনিয়োগ হবে

China, Tech news
পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে (২০২৬-২০৩০) চীনের কম্পিউটিং শক্তি নেটওয়ার্কে চার ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৮৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রত্যক্ষ বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারীর একজন কর্মকর্তা। ‘পূর্বে তথ্য, পশ্চিমে কম্পিউটিং’ উদ্যোগের আওতায় এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলজুড়ে আটটি জাতীয় কম্পিউটিং শক্তি কেন্দ্রকে ঘিরে মিলিসেকেন্ড-স্তরের কম্পিউটিং সেবা নেটওয়ার্ক গড়ে তোলা। সম্প্রতি চীনে একটি নতুন জাতীয় সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও সময়সূচি নির্ধারণ প্ল্যাটফর্ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের ৬০ শতাংশেরও বেশি কম্পিউটিং শক্তিকে এই ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হয়েছে। নতুন এই ব্যবস্থা কম্পিউটিং সেবা পাওয়ার সুযোগ ও চাহিদার সঙ্গে কম্পিউটিং শক্তির সমন্বয় সক্ষমতা বাড়াবে। পাশাপাশি ক...
বোহাই সাগরে চীনের বিশাল গ্যাসক্ষেত্রের প্রথম ধাপ চালু

বোহাই সাগরে চীনের বিশাল গ্যাসক্ষেত্রের প্রথম ধাপ চালু

China
চীনের বোহাই সাগরে দেশটির বড় গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন জানিয়েছে, এই প্রকল্প থেকে প্রতিদিন ৫ হাজার ২০০ টনের বেশি তেল ও গ্যাস উৎপাদন হচ্ছে। চীনের জ্বালানি সরবরাহ বাড়াতে এই গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে এটি বোহাই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে। বোহাই সাগরের মাঝামাঝি এলাকায় অবস্থিত পোচং ১৯-৬ গ্যাসক্ষেত্রে ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে ২০ কোটি ঘনমিটারের বেশি তেলজাতীয় তরল সম্পদ। গ্যাসক্ষেত্রটি সমুদ্রের নিচে ৫ হাজার মিটারেরও বেশি গভীরে অবস্থিত। এ কারণে এখান থেকে তেল ও গ্যাস উত্তোলন বেশ কঠিন। কারণ, এই এলাকায় তেল-গ্যাসের মজুত অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে এবং মাটির নিচের শিলাস্তরও বেশ জটিল। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীন এই ...
পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

China
পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত প্রকৃতি পুনরুদ্ধারে আরও বড় উদ্যোগ নিয়েছে চীন। এ বছর দেশটির বিভিন্ন এলাকায় প্রযুক্তি ব্যবহার করে বন, মরুভূমি ও বৃষ্টিবনের পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী কয়েক মাসে নতুন করে আরও বেশ কিছু পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে। উত্তর চীনের হ্যপেই প্রদেশের চাংচিয়াখৌ এলাকায় গাছ লাগানোর কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন গবেষকরা। বালুময় জমিতে লাগানো চারার শিকড় যাতে মাটির আরও গভীরে যেতে পারে, সে জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘রুট-গাইডিং টিউব’। এই পদ্ধতিতে গাছের শিকড় গভীরে গিয়ে মাটির নিচের পানি পর্যন্ত পৌঁছাতে পারছে। ফলে গাছকে বাঁচিয়ে রাখতে প্রচলিত পদ্ধতিতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন কমছে। গবেষকদের তথ্য অনুযায়ী, নতুন এই পদ্ধতি ব্যবহারের ফলে প্রায় ৬৬৭ হেক্টর বালুময় জমিতে তিন বছর পরও বেঁচে থাকা গাছের হার প্রায় ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে দাঁড়িয়েছে। হ্য...
চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

China, Entertainment
উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে নতুন একটি ভ্রমণভিত্তিক টিভি অনুষ্ঠান চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। শনিবার সিনচিয়াং অঞ্চলের ক্বাপকাল শিবে স্বায়ত্তশাসিত কাউন্টিতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। সিনচিয়াংয়ের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের উন্নয়ন আরও বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটির নাম ‘ব্লসম রোড: আ জার্নি অব দ্য মোস্ট বিউটিফুল উইশেস’। এটি সিএমজি এবং সিনচিয়াংয়ের সংস্কৃতি ও পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে । অনুষ্ঠানটিতে সিনচিয়াংয়ের চারটি গুরুত্বপূর্ণ পর্যটন রুটকে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে কারাকোরাম হাইওয়ে এবং ইনিং-চাওসু হাইওয়ে। থিয়ানশান পর্বতমালা পেরিয়ে এসব পথে ভ্রমণের সময়কার প্রাকৃতিক দৃশ্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন আকর্ষণ দর্শকদের সামনে তুলে ধরা হবে। ১২ পর্বের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের ...
মৌলিক গবেষণায় দীর্ঘমেয়াদি সহায়তা জোরদার করছে চীন

মৌলিক গবেষণায় দীর্ঘমেয়াদি সহায়তা জোরদার করছে চীন

China
চীন চলতি বছর মৌলিক গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের জন্য সহায়তা ও সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে। মৌলিক গবেষণার জন্য কেন্দ্রীয় সরকার রেকর্ড ১১৬ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ১৭ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। গত বছরের তুলনায় এই বরাদ্দ ১৬ দশমিক ৩ শতাংশ বেশি। একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে বেসরকারি পুঁজির অংশগ্রহণ উৎসাহিত করছে চীন। এর ফলে মৌলিক গবেষণায় বৈচিত্র্যময় অর্থায়ন কাঠামো গড়ে উঠছে। সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ মৌলিক ও প্রয়োগভিত্তিক গবেষণার প্রথম ধাপের অপ্রচলিত প্রকল্পগুলোর একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে। প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ ২ মিলিয়ন ইউয়ান পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ৩৫ বছরের কম বয়সী তরুণ গবেষকদের মৌলিক ও যুগান্তকারী উদ্ভাবনী গবেষণায় সহায়তা করা সরকারি তথ্য অনুযায়ী, চ...
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

China, Tech news
ডিজিটাল প্রযুক্তির বিপ্লবে চীনের সেবা গ্রহণের ধরন দিন দিন আরও স্মার্ট ও গতিশীল হয়ে উঠছে। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে গ্রাহকদের কেনাকাটা ও ভ্রমণ অভিজ্ঞতা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে চীনে খুচরা সেবার বিক্রি গত বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পণ্য বিক্রির হারের চেয়ে ৪ দশমিক ২ শতাংশ বেশি। বিশেষ করে পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা এবং বিনোদন সেবা খাতে দুই অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সেবাখাতের এই সম্ভাবনাকে কাজে লাগাতে চীন সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়সহ আটটি বিভাগ 'এআই প্লাস কনজাম্পশন' বা ভোক্তাখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে ১৭টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া, স্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপ...
উদ্ভাবন ও প্রযুক্তির নতুন কেন্দ্র শেনচেন

উদ্ভাবন ও প্রযুক্তির নতুন কেন্দ্র শেনচেন

China, Tech news
উদীয়মান শিল্প ও উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের শেনচেন শহর। আগামী নভেম্বরে শহরটিতে ৩৩তম এপেকের অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে চীন ২০০১ সালে শাংহাই এবং ২০১৪ সালে বেইজিংয়ে এই সম্মেলন আয়োজন করেছিল। হংকংয়ের সীমান্তবর্তী কুয়াংতোং প্রদেশের শেনচেন গত চার দশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে প্রযুক্তি ও উন্নত উৎপাদনের অন্যতম বৈশ্বিক হাবে পরিণত হয়েছে। হুয়াওয়ে, টেনসেন্ট, বিওয়াইডি, ডিজেআই এবং ইউবিটেক এর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর এই শহরেই অবস্থিত। ২০২৬ সালের প্রথমার্ধে এপেকের অন্যান্য অর্থনীতির সাথে শেনচেনের বাণিজ্য ৩৩ শতাংশ বেড়ে ১.৯৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। বর্তমানে চীনের প্রায় ৭০ শতাংশ ভোক্তা ড্রোন এবং অর্ধেক শিল্প ড্রোন শেনচেনে উৎপাদিত হয়। বিওয়াইডির মতো শীর্ষ প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে। শেনচেন বৈদ্যুতিক গাড়ির ...
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ২০ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮৪ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...