ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতেও চীন অত্যন্ত দুঃখিত।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সংঘাত ও সহিংসতা বন্ধ, নিরীহ মানুষের জীবন রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
ফু ছোং বলেন, পশ্চিম তীর ও গাজায় পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ধর্মীয় স্থাপনায় হামলা, শরণার্থী শিবির অবরোধ ও ব্যাপক গ্রেপ্তারের পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বাড়ছে ব...














