তাজিকিস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে পাঠচক্র
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বুধবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
চীন ও তাজিকিস্তানের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা বইটি নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন এবং চীনা ধাঁচের আধুনিকায়ন ও চীন-তাজিকিস্তান সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।
‘একসঙ্গে আধুনিকায়নের পথে এগিয়ে চলা এবং অভিন্ন ভবিষ্যতের চীন-তাজিকিস্তান সম্প্রদায় গড়ে তোলা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ, তাজিকিস্তানে চীনা দূতাবাস এবং তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপসার্ভিস।
তাজিকিস্তানে চীনের রাষ্ট্রদূত কুও চিচুন বলেন, ‘বইটি শুধু চীনের উন্নয়নের বাস্তব অভিজ্ঞতার দলিল নয়, এতে রাষ্ট্র পরিচালনা, সামাজিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গভীর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। বইটি নতুন যুগে চীনা বৈশি...











