উত্তর-পশ্চিমাঞ্চলের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বুধবার সন্ধ্যায় এ স্যাটেলাইট পাঠানো হয়।
বেইজিং সময়, বুধবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে লং মার্চ-টুডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
এ উৎক্ষেপণের মধ্য দিয়ে লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৭৭তম মিশন সম্পন্ন হলো।
সিএমজি





















