লং মার্চের বিদায়ের গল্প, নাটকের মঞ্চে জীবন্ত
আফরিন মিম
চীনের চিয়াংসি প্রদেশের ইউতু কাউন্টির একটি ফেরিঘাটে আজকাল দেখা যায় এক অন্যরকম দৃশ্য। নদীর পাড়ে জড়ো হন দর্শকরা, আর শিল্পীরা অভিনয়ের মাধ্যমে ফিরিয়ে নিয়ে যান প্রায় ৯০ বছর আগের এক ঐতিহাসিক সময়ে।
‘ফেয়ারওয়েল’ বা ‘বিদায়’ নামের এই ছোট্ট বহিরাঙ্গন নাটকে তুলে ধরা হয় ১৯৩৪ সালের একটি আবেগঘন মুহূর্ত। তখন ইউতু কাউন্টির মানুষ লং মার্চে যাত্রা করা রেডআর্মির সদস্যদের বিদায় জানিয়েছিলেন। সেই বিদায়ের আবেগ, মানুষের ভালোবাসা ও ঐতিহাসিক ঘটনাকে সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পরিবেশনায়।
কয়েক দিন পরপর ইউতুর ওই ফেরিঘাটে বসে এই বিশেষ আয়োজন। খোলা আকাশের নিচে হওয়া এই নাটক দেখতে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় জমে। মঞ্চের কৃত্রিম সাজসজ্জার চেয়ে এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাস্তব স্থান ও ইতিহাসের সঙ্গে মানুষের অনুভূতির যোগ।
এই পরিবেশনাকে প্রাণবন্ত করতে বিভিন্ন পেশার প্রায় ৩০০ জন স্বেচ্ছ...














