বেইজিংয়ে লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক অনুষ্ঠিত - Mati News
Thursday, November 5

বেইজিংয়ে লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক অনুষ্ঠিত

https://www.mfa.gov.cn/web/wjbz_673089/xghd_673097/202611/W020261104675806034750.jpg

বেইজিংয়ে লানছাং-মেকং সহযোগিতার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) অনুষ্ঠিত এ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নরোদম সিহাসাক।

বৈঠকে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন, লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থংসাভান, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং এবং মিয়ানমারের জাতীয় পরিকল্পনা, বিনিয়োগ ও বৈদেশিক অর্থনীতি মন্ত্রী অং কিয়াও হু অংশগ্রহণ করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, এই বছর ‘লানছাং-মেকং সহযোগিতা’ নেতাদের বৈঠকের দশম বার্ষিকী পালিত হচ্ছে। গত দশকে ছয়টি দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায় লানছাং-মেকং সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠা ও ক্ষেত্র সম্প্রসারণের নির্মাণ পর্যায় থেকে শক্তিশালী কার্যপ্রণালি ও বাস্তব ফলাফলের ওপর জোর দিয়ে গভীর উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে এবং সবচেয়ে প্রাণশক্তি ও সম্ভাবনাসহ আঞ্চলিক সহযোগিতার এক ‘সোনালী মডেল’-এ পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গত এক দশকে লানছাং-মেকং দেশগুলোর ভাগ্য আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়েছে। তাদের উন্নয়নের গতি আরও বিপুল হয়েছে, নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত হয়েছে এবং জনগণের মধ্যে আদান-প্রদান আরও গভীর হয়েছে। ছয়টি দেশের নিজ নিজ জাতীয় আধুনিকীকরণ প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রেখেছে এটি।

ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে, লানছাং-মেকং পরিবারকে অবশ্যই একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সহযোগিতার কাঠামোকে নতুন স্তরে উন্নীত করতে হবে। সেইসঙ্গে লানছাং-মেকং সহযোগিতা ২.০-কে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যৌথভাবে সহযোগিতার নতুন ‘সোনালী দশক’-এর সূচনা করতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন মেকং দেশগুলোর নেতাদের দ্বারা নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে জোরালো পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টায় অভিন্ন ভবিষ্যত্সম্পন্ন লানছাং-মেকং সম্প্রদায়ের তাত্পর্য সমৃদ্ধ করতে দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, লানছাং-মেকং সহযোগিতা বৈশ্বিক দক্ষিণাঞ্চলে ঐক্য ও আত্মনির্ভরশীলতার মানদণ্ড হয়ে উঠবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *