China Archives - Page 32 of 110 - Mati News
Thursday, September 17

China

চীনের কেন্দ্রীয় ওষুধ সংগ্রহ কর্মসূচি: ১২তম দফায় বাছাই হলো ৬৫ ধরনের ওষুধ

চীনের কেন্দ্রীয় ওষুধ সংগ্রহ কর্মসূচি: ১২তম দফায় বাছাই হলো ৬৫ ধরনের ওষুধ

China, Health, Health and Lifestyle
চীনের কেন্দ্রীয় ওষুধ সংগ্রহ কর্মসূচির দ্বাদশ দফায় মোট ৬৫ ধরনের ওষুধ বাছাই করা হয়েছে। এর ফলে রোগীরা চলতি বছরের শেষ নাগাদ আরও সাশ্রয়ী মূল্যে এসব ওষুধ লাভ করবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল হেলথকেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই কর্মসূচির ফলাফল প্রকাশ করেছে। বাছাইকৃত ওষুধগুলো বিভিন্ন ধরনের চিকিৎসাক্ষেত্রকে কভার করেছে, যার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফেক্টিভ বা সংক্রমণ প্রতিরোধী ওষুধ, অনকোলজি বা ক্যানসার চিকিৎসা, রক্ত জমাট বাঁধা রোধকারী চিকিৎসা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, রিউমাটোলজি এবং ইমিউনোলজি, পাশাপাশি প্রদাহ ও ব্যথা উপশমকারী থেরাপি। এই কর্মসূচির আওতায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো পাবলিক হাসপাতালের সাথে বড় পরিমাণের সরবরাহ চুক্তির বিনিময়ে দাম কমাতে রাজি হয়। এই সর্বশেষ দফার বিডিং বা দরপত্র প্রক্রিয়া শুক্রবার শাংহাইতে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিডিং ফলাফল অনুয...
আন্তর্জাতিক পর্যটকদের জন্য পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন

আন্তর্জাতিক পর্যটকদের জন্য পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন

China, Tech news
আন্তর্জাতিক পর্যটকদের চাহিদা পূরণে পেমেন্ট পদ্ধতিগুলোর ধারাবাহিক উন্নতি করে চলেছে চীন। এই অগ্রগতির সর্বশেষ সংযোজন হলো ইউনিয়নপে কর্তৃক চালু করা ‘নিহাও চীন’ অ্যাপ, যা একটি অফিসিয়াল পেমেন্ট ও ট্রাভেল সার্ভিস অ্যাপ। ওয়ান-স্টপ সার্ভিসের এই অ্যাপটি ব্যবহারকারীদের বিদেশি ব্যাংক কার্ড যুক্ত করার সুবিধা দেয়, যার মাধ্যমে চীনের ভেতরে শপিং, ডাইনিং, যাতায়াত এবং সাংস্কৃতিক পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রে কিউআর কোডে পেমেন্ট করা যায়। বর্তমানে ১৬০টির বেশি দেশ ও অঞ্চলের ব্যবহারকারী এই অ্যাপের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া অ্যাপটিতে একটি বহুভাষিক এআই-চালিত সহকারী রয়েছে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য মোবাইল পেমেন্ট ব্যবহারের ক্ষেত্রে ভাষার বাধা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় অপশনের সমন্বয়ে গঠিত বৈচিত্র্যময় ও সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিগুলো চীনে আন্তর্জাতিক পর্যটকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ...
ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

China, Tech news
ভবিষ্যৎ শিল্পের বিকাশে চীনের মেধাস্বত্ব ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির উন্নয়ন পরিকল্পনা বিষয়ক বিশেষজ্ঞ তোং ইউ। সম্প্রতি চীনের শীর্ষ মেধাস্বত্ব নিয়ন্ত্রক সংস্থা মেধাস্বত্ব সুরক্ষায় আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের চায়না ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট প্ল্যানিং-এর নির্বাহী উপ-ডিন তোং ইউ এ মত দেন। চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসন (সিএনআইপিএ) জানায়, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) বাস্তবায়নের অংশ হিসেবে মেধাস্বত্ব অধিকার (আইপিআর) সুরক্ষা ও ব্যবহারের পরিকল্পনা অদূর ভবিষ্যতে কার্যকর করা হবে। এই পরিকল্পনা মেধাস্বত্বের সৃষ্টি, সুরক্ষা, ব্যবহার, ব্যবস্থাপনা, সেবা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে। তোং বলেন, একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআ...
বিশ্বমঞ্চে চীনের তরুণদের সাফল্যে সন্তুষ্ট বেইজিং: মাও নিং

বিশ্বমঞ্চে চীনের তরুণদের সাফল্যে সন্তুষ্ট বেইজিং: মাও নিং

China
নিজ নিজ ক্ষেত্রে বিশ্বমঞ্চে আরও বেশি সংখ্যক চীনা তরুণের সাফল্য অর্জনে সন্তোষ প্রকাশ করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন। চীনের গণিতবিদ ওয়াং হংয়ের ফিল্ডস মেডেল অর্জন এবং রোবট প্রযুক্তি ও মহাকাশ অনুসন্ধানে তরুণ প্রতিভাদের অগ্রগতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মাও নিং বলেন, চীনের তরুণরা বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, যা তাদের উদ্যম, আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রমাণ। তিনি বলেন, আমরা আনন্দিত যে আরও বেশি সংখ্যক তরুণ চীনা নাগরিক নিজ নিজ ক্ষেত্রে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছেন। এসব ব্যক্তিগত সাফল্য একত্রে চীনা তরুণদের প্রাণবন্ততা, আত্মবিশ্বাস ও সাহসকে তুলে ধরে। মাও নিং আরও বলেন, তরুণরাই ভবিষ্যৎ এবং তারুণ্যের কোনো সীমান্ত নেই। বিশ্বের সব দেশের তরুণদের একসঙ্গে কাজ করে বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা এবং মানবজাত...
অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের ফৌজদারি দায়বদ্ধতা স্পষ্ট করতে চীনের নতুন বিচারিক নীতিমালা

অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের ফৌজদারি দায়বদ্ধতা স্পষ্ট করতে চীনের নতুন বিচারিক নীতিমালা

China
খুদে অপরাধীদের শাস্তি প্রদান ও অপরাধপ্রবণতা রোধে দেশের সার্বিক প্রচেষ্টার অংশ হিসেবে ১২ থেকে ১৪ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের গুরুতর সহিংস অপরাধের ক্ষেত্রে ফৌজদারি দায়বদ্ধতা কীভাবে নির্ধারিত হবে, তা আরও স্পষ্ট করতে এক নতুন সেট বিচারিক নিয়ম চালু করেছে চীন। চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটররেট (এসপিপি) এবং জননিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে ১৫ অনুচ্ছেদের এই নতুন প্রবিধানটি জারি করেছে। প্রবিধানটি প্রকাশের সাথে সাথেই কার্যকর করা হয়েছে। এটি মূলত সংশোধিত অপরাধ আইনের একটি বিধানের বিস্তারিত বাস্তবায়ন নির্দেশিকা, যা ২০২১ সালের ১ মার্চ থেকে কার্যকর হয়েছিল। নতুন এই প্রবিধানে ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতি’ সুনির্দিষ্ট করার পাশাপাশি জননিরাপত্তা ও প্রকিউরেটররেটের মধ্যকার সমন্বয় এবং বয়স ও পারিবারিক পটভূমি যাচাইয়ের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। খুব কম বয়সীদের অপরাধ প্রতিরোধ ও পুনর্বাসনে সাম্প্রতিক বছরগুলোতে চীন অপরাধে...
সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

China
সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সমন্বয় বাড়িয়ে অভিবাসনসংক্রান্ত সমস্যার যথাযথ সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন। স্পেন ও মরক্কোর মধ্যে অভিবাসন ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চীন সব ধরনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। একই সময়ে আমরা মনে করি, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সমন্বয় জোরদার করা এবং বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করা।” এর আগে উত্তর আফ্রিকার উপকূলীয় স্প্যানিশ অঞ্চল সেউতা ঘিরে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। মরক্কো থেকে হাজারো অভিবাসী সীমান্ত পেরিয়ে প্রবেশের পর পরিস্থিতি মোকাবিলায় স্পেন সিভিল গার্ডকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর চেষ্...
কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চ নিয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়াল চীন

কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চ নিয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়াল চীন

China
কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চের ওপর চলমান অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মামলাটির জটিলতা বিবেচনা করে এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে তদন্তের সময়সীমা ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কানাডার মটরশুঁটির স্টার্চ আমদানির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ১২ আগস্ট। এর আগে ২০২৬ সালের ৩০ জুন চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিক সিদ্ধান্ত ঘোষণা করে। এতে কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চের ওপর অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যবস্থার অংশ হিসেবে আমদানিকারকদের কাছ থেকে আমানত (ডিপোজিট) নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। সূত্র: সিএমজি...
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছে চীনের পুলিশ দল

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছে চীনের পুলিশ দল

China
চীনের দুইটি পুলিশ শান্তিরক্ষা দল জাতিসংঘের মিশনে যোগ দিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সাত সদস্যের এই দুই দলে থাকা কর্মকর্তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বেইজিংয়ে এই দুই দলের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশন এলাকায় পৌঁছানোর পর চীনা শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় পুলিশ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করা, মানবিক ত্রাণ কার্যক্রমে সহযোগিতা এবং জাতিসংঘের কর্মকর্তা ও স্থাপনার সুরক্ষায় কাজ করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে সমর্থন করে আসছে এবং এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির পুলিশ শান্তিরক্ষীরা জাতিসংঘের নির্...
চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে দেশটির অর্থনৈতিক উন্নয়ন জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতে উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারের বিদ্যমান নীতিগুলোর কার্যকর ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে বড় প্রকল্প বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। বৈঠকে পানি নেটওয়ার্ক, নতুন বিদ্যুৎ গ্রিড, কম্পিউটিং নেটওয়ার্ক, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শহুরে ভূগর্ভস্থ পাইপলাইন ও লজিস্টিকস নেটওয়ার্ক—এই ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলা হয়। চীনের জাতীয় বাজারকে আরও সমন্বিত করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং...
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

China
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়। সূত্র: সিএমজি...
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

China
আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের ন্যায়বিচারপন্থী দেশ ও শক্তির সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন। চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন যৌথভাবে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি বাস্তব পদক্ষেপের মাধ্যমে একটি দায়িত্বশীল দেশের সামরিক বাহিনী হিসেবে নিজেদের ভূমিকা পালন করবে পিএলএ। তং চুন আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চীনের সামরিক বাহিনী প্রস্তুত থাকবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় এবং তাইওয়ানের স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে চীন দৃঢ় অবস্থানে থাকবে। সূত্র: সিএমজি...
শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

China
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম এবং ৫ম চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই)-এর প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনের ১৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের সরবরাহ শৃঙ্খলভিত্তিক প্রদর্শনী হিসেবে ২০২৩ সালে যাত্রা শুরু করে চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর পঞ্চম আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে ইলিনয় ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল বেলফ্লিউর বলেন, চীনের বাজার অত্যন্ত বৃহৎ এবং উৎপাদন সক্ষমতার দিক থেকে দেশটি বিশ্ব সেরা। তিনি বলেন, উভয় দেশের অর্থনীতির আকার, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং পারস্পরিক তুলনামূলক সুবিধা কাজে লাগাতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স...
হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

China
আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুয়াংইয়ান তাও দ্বীপকে ঘিরে ফিলিপাইনের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের সীমারেখা’ নির্ধারণের পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে জানায়, ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিপাইনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (ইউএনসিএলওএস) সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি সম্পূর্ণ অবৈধ, অকার্যকর এবং বাতিলযোগ্য। চীন এটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং কখনোই মেনে নেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের ভূখণ্ড একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং হুয়াংইয়ান তাও কখনোই তার অংশ ছিল না। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী, হুয়াংইয়ান তাওয়ের ...
হুয়াংইয়ান তাও এলাকায় যৌথ নৌ-আকাশ মহড়া চালিয়েছে চীনের পিএলএ

হুয়াংইয়ান তাও এলাকায় যৌথ নৌ-আকাশ মহড়া চালিয়েছে চীনের পিএলএ

China
চীনের গণমুক্তিফৌজ (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড শনিবার হুয়াংইয়ান তাও এবং এর আশপাশের চীনের দাবি করা আঞ্চলিক সমুদ্র ও আকাশসীমায় যৌথ নৌ ও বিমান মহড়া পরিচালনা করেছে। সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং অঞ্চলের কিছু দেশের এমন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর বাস্তব যুদ্ধ সক্ষমতা যাচাই ও উন্নত করা এবং চীনের দাবি করা আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার এবং স্বার্থ রক্ষার সক্ষমতা জোরদার করা। সূত্র: সিএমজি...
ইরানে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করল চীন

ইরানে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করল চীন

China
আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নিয়ে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগ সত্য নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে চীন আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, চীন সব সময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানে কাজ করে। এদিকে, সিজিটিএনের তথ্য-যাচাই প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট হান্টার’ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত দাবিগুলো পর্যালোচনা করেছে। তাদের দাবি, এক্স, ইউটিউব ও ব্লুস্কাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশিরভাগ পোস্টের মূল উৎস ছিল রয়টার্সের ওই একটি প্রতিবেদন। সিজিটিএনের মতে, রয়টার্সের প্রতিবেদনটি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্...