China Archives - Page 31 of 110 - Mati News
Thursday, September 17

China

উচ্চমানের উন্নয়ন ও পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সফল সূচনার জন্য সচেষ্ট থাকতে হবে

উচ্চমানের উন্নয়ন ও পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সফল সূচনার জন্য সচেষ্ট থাকতে হবে

China, Op-ed
২০২৬ সাল চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। এটি চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছরও। ১০৫ বছরে চীনা জনগণের সুখ ও চীনা জাতির মহান পুনরুজ্জীবনের লক্ষ্যকে সামনে রেখে দেশের সব জাতিগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করে একের পর এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে সিপিসি। চীনের উন্নয়ন ধারা এখন নতুন ও গুরুত্বপূর্ণ একটি ধাপে প্রবেশ করেছে। চলতি বছরের শুরু থেকেই সাধারণ সম্পাদক সি চিন পিং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের সময়কার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান কৌশলগত কাজগুলোর ওপর গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি উচ্চমানের উন্নয়নকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পরিকল্পনার সফল সূচনার ভিত্তি গড়ে তুলছেন। বর্তমানে চীনের উন্নয়ন কৌশলগত সুযোগ এবং নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে। অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত উপাদান ক্রমেই বাড়ছে। সমাজতান্ত্রিক আ...
লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

লাইভস্ট্রিমিং আইন লঙ্ঘনের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপ

China
অনলাইন গ্রুপ লাইভস্ট্রিমে অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জোরদার করেছে চীনের সাইবারস্পেস প্রশাসন-সিএসি। সোমবার সংস্থাটি জানায়, আইন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ১ হাজার ৮৪০টির বেশি অ্যাকাউন্টের বিরুদ্ধে। সম্প্রতি চালানো বিশেষ অভিযানে অবৈধ ‘পিকে’ কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহ দেওয়া, দর্শককে পুরস্কার পাঠাতে প্ররোচিত করা, অশ্লীল ও ক্ষতিকর কনটেন্ট প্রচার এবং অপ্রাপ্তবয়স্কদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়কে লক্ষ্যবস্তু করা হয়। প্রশাসনের তথ্যমতে, অশালীন পোশাক, ইঙ্গিতপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচারের দায়ে কয়েকটি অ্যাকাউন্টের লাইভস্ট্রিম সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে পরিচালিত একটি গ্রুপ লাইভস্ট্রিম অ্যাকাউন্ট বন্ধ করে সংশ্লিষ্ট এমসিএন সংস্থাকেও প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অর্থ ও উপহার আদ...
আগামী ৫০ বছরের সহযোগিতার ভিত্তি গড়ছে চীন-বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আগামী ৫০ বছরের সহযোগিতার ভিত্তি গড়ছে চীন-বাংলাদেশ: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story
আগামী ৫০ বছরের দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে চীন ও বাংলাদেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), অবকাঠামো উন্নয়ন, সুশাসন এবং উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদারে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে এবং ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের মাধ্যমে এই অংশীদারত্ব আরও গভীর হবে। সোমবার ঢাকায় ‘কমপারেটিভ গভর্ন্যান্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলতি বছরের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্...
ইন্দোনেশিয়ায় চীনা জাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়

ইন্দোনেশিয়ায় চীনা জাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়

China
চীনের গণমুক্তি ফৌজের-পিএলএ নৌবাহিনীর ৮৩তম টাস্ক ফোর্স চার দিনের শুভেচ্ছা সফরে রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে পৌঁছেছে। সফরকালে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সদস্যরা একে অপরের যুদ্ধজাহাজ পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশ নেবেন। এ ছাড়া টাস্ক ফোর্সের পক্ষ থেকে যুদ্ধজাহাজে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে এবং বাসিন্দা ও ইন্দোনেশিয়ায় বসবাসরত চীনা সম্প্রদায়ের সদস্যদের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হবে। টাস্ক ফোর্সের ক্যাডেট কুও পাইসিয়ং বলেন, ‘বিদেশের বন্দরে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন যে, একটি যুদ্ধজাহাজ শুধু দেশের ভাসমান ভূখণ্ডই নয়, শান্তি ও বন্ধুত্বের বার্তা বহনকারী একটি সেতুও। এই সফর তার পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি চীনা নৌবাহিনীর উন্মুক্ত ও সহযোগিতামূলক মনোভাবকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।’ জাহাজ পরিদর্শনে আসা শিক্ষার্থী চেন সিংচুও ব...
চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের মূল কাঠামো সম্পন্ন

চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের মূল কাঠামো সম্পন্ন

China
চীন ও রাশিয়াকে সংযুক্তকারী প্রথম আন্তঃসীমান্ত যাত্রীবাহী রোপওয়ের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে দু’দেশের যোগাযোগ আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। এমনটা জানান চীনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের হেইলংচিয়াং প্রদেশের হেইহে শহর এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরকে হেইলংচিয়াং নদীর ওপর দিয়ে যুক্ত করতে ২০১৯ সালের জুলাইয়ে এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। হেইহে মুক্ত বাণিজ্য কর্মকর্তারা জানান, এ বছরের শেষ নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। চালু হলে নদী পারাপারে সময় লাগবে মাত্র ৬ থেকে ৮ মিনিট। ৯৭০ মিটার দীর্ঘ এই রোপওয়েতে দুটি কেবিন থাকবে, যার প্রতিটিতে একসঙ্গে ১১০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২ মিটার গতিতে চলতে সক্ষম রোপওয়েটির বার্ষিক একমুখী যাত্রী পরিবহন সক্ষমতা ২৬ লাখ। কর্তৃপক্ষের মতে, নতুন এই রোপওয়ে চালু হলে সড়ক সেতু ও ফেরি পরিষেবার পাশাপাশি হে...
নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু

নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু

China
চীন-ভারতের সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ নাথু লা গিরিপথে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৪৫ মিটার উচ্চতায় অবস্থিত নাথু লা গিরিপথ চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিকাতসে শহরের ইয়াতোং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি ২০২০ সালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে, ২০১৯ সালে এই পথ দিয়ে আমদানি রপ্তানি ৭ কোটি ৩০ লাখ ইউয়ানের বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইয়াতোং কাউন্টি। কাউন্টির প্রধান কং সিচুন বলেন, নাথু লা গিরিপথ পুনরায় চালু হওয়ায় সীমান্তের উভয় পাশের বাসিন্দাদের পারস্পরিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল।...
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতায় চীনের তুলা শিল্প সমিতি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতায় চীনের তুলা শিল্প সমিতি

China
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন (ইউএফএলপিএ)- এন্টিটি লিস্টে তুলা ও বস্ত্রশিল্প ছাড়াও ৪৩টি চীনা প্রতিষ্ঠান রয়েছে। এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীনের তুলা সংশ্লিষ্ট সমিতি-সিসিএ। সংগঠনটির মতে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যের মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন। শনিবার বিবৃতিতে সিসিএ জানায়, যুক্তরাষ্ট্রের কথিত ‘জোরপূর্বক শ্রম’ সংক্রান্ত অভিযোগের কোন বাস্তব বা আইনি ভিত্তি নেই। এ সংগঠনটি বলেছে, চীনের তুলাশিল্প দীর্ঘদিন ধরে বাজারভিত্তিক ও আধুনিক উন্নয়নধারায় পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চীনের প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চল সিনচিয়াংয়ে বর্তমানে ৯০ শতাংশেরও বেশি তুলা যান্ত্রিকভাবে সংগ্রহ করা হয়। চাষাবাদ, ফসল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বস্ত্র উৎপাদন পর্যন্ত পুরো শিল্পশৃঙ্খলই এখন উচ্চমাত্রার স্বয়ংক্রিয় ও আধুনিক প্রযুক্তিনির্ভর। তুলাচাষি ও শিল্পশ্রমিকদের ...
ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

ঢাকায় বাংলাদেশ-চীন যৌথ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম শুরু, এমওইউ স্বাক্ষর

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম ২০২৬’। সোমবারবিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফুতান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছেন চিমিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। তারা বাংলাদেশ-চীন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
এই প্রামাণ্যচিত্রটি তিয়াও ইয়ু থাও দ্বীপের তরঙ্গের নিচের সত্য উন্মোচন করে

এই প্রামাণ্যচিত্রটি তিয়াও ইয়ু থাও দ্বীপের তরঙ্গের নিচের সত্য উন্মোচন করে

China
২৭ জুলাই, সিএমজি-এর অধীনস্থ সিজিটিএন-এর প্রযোজিত ডকুমেন্টারি “তিয়াও ইয়ু থাও: স্মল আইল্যান্ডস,বিগ স্টেক্স” বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। ডকুমেন্টারিটি চীন ও জাপানের মধ্যে তিয়াও ইয়ু থাও এবং এর সংলগ্ন দ্বীপসমূহের সার্বভৌমত্ব সম্পর্কিত মতবিরোধকে কেন্দ্র করে তৈরি। এটি চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জুড়ে চিত্রায়িত হয়েছে এবং রাজনীতি, ইতিহাস ও আইনে পারদর্শী ত্রিশেরও বেশি চীনা ও বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতদের সাথে সংলাপ রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। ঐতিহাসিক সত্য ও আইনি ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং ডকুমেন্টারি চিত্রায়ণ ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি স্পষ্ট, পূর্ণাঙ্গ ও বাস্তব চীনা তিয়াও ইয়ু তাও উপস্থাপন করা হয়েছে। তাইওয়ানের ইলান কাউন্টির জেলে ছাই ইউয়ানলং ষাট বছর আগে থেকেই প্রবীণদের সঙ্গে সমুদ্রে যেতেন। এখ...
৩১ জুলাই জাপানের নবপ্রতিষ্ঠিত ‘জাতীয় গোয়েন্দা সংস্থার’ উদ্দেশ্য কী?

৩১ জুলাই জাপানের নবপ্রতিষ্ঠিত ‘জাতীয় গোয়েন্দা সংস্থার’ উদ্দেশ্য কী?

China
জাপানি সামরিক আগ্রাসনের শিকার দেশগুলোর জন্য, ‘৩১শে জুলাই’ অগণিত যুদ্ধাপরাধের প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৮১ বছর পর, ৩১শে জুলাই জাপান সরকারের আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় গোয়েন্দা ব্যুরো’ প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সভাপতিত্বে প্রথম ‘জাতীয় গোয়েন্দা সম্মেলন’ আয়োজনের পেছনের আসল উদ্দেশ্য কী?- এ নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপান একটি জাতীয়-স্তরের সমন্বিত গোয়েন্দা-ব্যবস্থা প্রতিষ্ঠা করল। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ও প্রতিরক্ষার আড়ালে জাপান সরকার তার গোয়েন্দা সক্ষমতাকে একীভূত ও শক্তিশালী করতে, যুদ্ধকালীন কেন্দ্রীভূত গোয়েন্দা কাঠামোর অনুকরণ করতে, সামরিকবাদের চেতনা পুনরুজ্জীবিত করতে এবং তার সামরিক শক্তি সম্প্রসারণের বিপজ্জনক উদ্দেশ্য সাধন করতে চায়; যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বাস্তব হুমকি। এই ‘নতুন যুদ্ধ-পূর্ববর্তী গোয়েন্দা-...
মূল্যের উপর নয়, বরং প্রযুক্তির উপর মনোযোগ দেয় চীন

মূল্যের উপর নয়, বরং প্রযুক্তির উপর মনোযোগ দেয় চীন

China
বিশ্ব বাজারে চীনে তৈরি পণ্য নতুন লেবেল যুক্ত করছে– এবার, "নতুন নতুন তিনটি পণ্য"! পোশাক, আসবাবপত্র এবং গৃহস্থালী সরঞ্জামের অ্যাসেম্বলি লাইন উৎপাদন থেকে শুরু করে নতুন শক্তির যানবাহন, লিথিয়াম ব্যাটারি এবং ফটোভোল্টাইক পণ্যের সবুজ শক্তির বিপ্লব, এবং আরও এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং উদ্ভাবনী ঔষধ পর্যন্ত, চীনা উৎপাদনে উচ্চ-মানের উন্নয়নের দক্ষতা বিস্ময়কর। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন কর্তৃক বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, ৯৩.১% উত্তরদাতা মনে করেন যে, ‘নতুন নতুন তিনটি পণ্য’-এর ব্যাপক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বাজারে চীনের মৌলিক প্রযুক্তি, বুদ্ধিমান সিস্টেম এবং সমাধান প্রদানের সূচনাকে প্রতিফলিত করে, এবং ভবিষ্যতে আরও বেশি উদ্ভাবনী সুফলের প্রত্যাশা করে। রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের তথ্য অনুসারে, ২০২৬ সালের প্রথমার্ধে চীনের শিল্প...
গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের অর্ধেক সময়ের আগেই চীনের রেলপথে ৪৩ কোটিরও বেশি যাত্রী!

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের অর্ধেক সময়ের আগেই চীনের রেলপথে ৪৩ কোটিরও বেশি যাত্রী!

China, Travel Destinations
চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোং, লিমিটেড সূত্রে জানা গেছে যে, ১লা জুলাই থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ৩১শে জুলাই তার অর্ধেক সময় অতিক্রম করেছে। এ সময় চীনের জাতীয় রেলপথ মোট ৪৩২ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এবং রেল পরিষেবা নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খল ছিল। যাত্রীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে, দেশজুড়ে রেল বিভাগগুলো স্টেশন ও ট্রেন পরিষেবা জোরদার করেছে এবং যাত্রীদের ভ্রমণে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সূত্র: সিএমজি...
গার্মেন্ট টেক বিডি এএসসিএম কনটেস্টে বাংলাদেশের সেরা সাত, চ্যাম্পিয়ন আসাদুজ্জামানের গন্তব্য হংকং

গার্মেন্ট টেক বিডি এএসসিএম কনটেস্টে বাংলাদেশের সেরা সাত, চ্যাম্পিয়ন আসাদুজ্জামানের গন্তব্য হংকং

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, উৎপাদন ও লজিস্টিকস খাতের সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো ‘গার্মেন্ট টেক বিডি এএসসিএম ডিকশনারি কন্টেস্ট ২০২৬’। প্রথমবারের মতো আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় সেরা হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লিডা টেক্সটাইল ও ডাইং কোম্পানি লিমিটেডের আসাদুজ্জামান খান। বিজয়ী হিসেবে তিনি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘ডেটা ডেভলপ প্রাইজ হংকং ২০২৬ কেস কম্পিটিশন’-এ সরাসরি অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন। শুক্রবার গাজীপুরের পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তিন ধাপে অনুষ্ঠিত এই মেধা লড়াইয়ের প্রথম ধাপের অনলাইন কুইজ হয় গত ৪ জুলাই এবং উন্নত কুইজের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয় ১৮ জুলাই। দেশসেরা পেশাজীবীদের কঠোর ...
বিশ্বজুড়ে পিএলএর ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: শান্তি, আধুনিকায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা

বিশ্বজুড়ে পিএলএর ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: শান্তি, আধুনিকায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা

China
৯৯ বছরে পা রাখল চীনের গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে আয়োজন করা হয় সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের। এসব আয়োজনে বিভিন্ন দেশের সামরিক ও কূটনৈতিক প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পিএলএর দীর্ঘ পথচলা, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় এর ভূমিকার প্রশংসা করেন। আফ্রিকার জিবুতিতে চীনা দূতাবাস এবং পিএলএ সাপোর্ট বেসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনার অন্যতম আকর্ষণ ছিল চীনের সামরিক আধুনিকায়ন নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে পিএলএর প্রযুক্তিগত সক্ষমতা, শান্তিরক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দ...
মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা চীনের

মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা চীনের

China
যুক্তরাষ্ট্র কর্তৃক ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে তথাকথিত "উইগুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন এনটিটি লিস্ট"-এ অন্তর্ভুক্ত করার ঘোষণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মার্কিন এই পদক্ষেপের কোনো বাস্তব ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ আইন অনুযায়ী চীনা উদ্যোগগুলোর ওপর একপক্ষীয় নিষেধাজ্ঞা আরোপের জন্য তথাকথিত "মানবাধিকার" এবং "জোরপূর্বক শ্রম" বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে চলেছে, যা এক ধরনের আদর্শিক ও অর্থনৈতিক জবরদস্তি। মুখপাত্র আরও বলেন, মার্কিন এই পদক্ষেপগুলো সংশ্লিষ্ট চীনা এন্টারপ্রাইজগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে গভীরভাবে ব্যাহত করেছে। বর্তমানে সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্...