China Archives - Page 60 of 110 - Mati News
Friday, September 18

China

শানসিতে ঝাড়ুদারদের জন্য বিনামূল্যে নাস্তা কর্মসূচি চালু

শানসিতে ঝাড়ুদারদের জন্য বিনামূল্যে নাস্তা কর্মসূচি চালু

China
গত ১০ বছর ধরে চীনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা পরিষ্কারকারী কর্মীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সকালের নাস্তা সরবরাহ করে আসছে। চীনের শানসি প্রদেশের ইয়ুনছেং শহরের ইয়ানহু জেলায় দেখা গেল এমন উদ্যোগ। ইয়াহু জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন পরিচালিত উদ্যোগটি ২০১৫ সালে শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং মোট ২ লাখ ৭০ হাজারেরও বেশি খাবার পরিবেশন করা হয়েছে। প্রতিদিন ভোর ৪টার দিকে রান্নার কাজ শুরু হয় এবং সকাল ৫টার মধ্যে খাবার প্রস্তুত করা হয়। সকাল ৬টা নাগাদ বিভিন্ন বিতরণ কেন্দ্রে খাবার পৌঁছে দেওয়া হয়। প্রকল্পের সূচনাকারী ও সংগঠনের সভাপতি চাং ছাংছিন জানান, ১০ বছর আগে শীতের এক সকালে তিনি লক্ষ্য করেন, পরিচ্ছন্নতাকর্মীরা ঠান্ডা খাবার খাচ্ছেন, যা তাকে এই উদ্যোগে অনুপ্রাণিত করে। ৬৩ বছর বয়সী পরিচ্ছন্নতা কর্মী লি ওয়েইছান জানান, প্রতিদিন গরম খাবার পাওয়ায় তাদের ক...
চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে: শ্বেতপত্র

চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে: শ্বেতপত্র

China
চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে এবং বৈশ্বিক শাসন উদ্যোগ (জিজিআই) প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে বলে বুধবার প্রকাশিত এক শ্বেতপত্রে জানানো হয়। বুধবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় প্রকাশিত ‘আরও ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন: চীনের নীতি, প্রস্তাবনা ও কর্মকাণ্ড’ শীর্ষক শ্বেতপত্রে বলা হয়েছে, এর কারণ হলো চীন জানে কীভাবে সময়ের চাহিদা মেটাতে হয় এবং আমাদের সময়ের ধারাকে রূপ দিতে হয়। শ্বেতপত্রটিতে উল্লেখ করা হয়েছে, একটি সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং সার্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নই হলো সময়ের ধারা এবং প্রকৃত বহুপাক্ষিকতাই হলো এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এতে জোর দিয়ে বলা হয়েছে যে, জিজিআই চীনে প্রতিষ্ঠিত হলেও এটি বিশ্বের জন্য উপকারী। শ্বেতপত্রে বলা হয়, চীন এমন কিছু নতুন ...
চীনের ইনার মঙ্গোলিয়ার ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি

চীনের ইনার মঙ্গোলিয়ার ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোহট শহরের একটি ডেইরি কারখানায় দুধ উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়া পরিচালিত হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয় প্রযুক্তিতে। এখানে দুধের কার্টন সিল করা ও ফিলিং লাইনে চলার পর স্বয়ংক্রিয় যন্ত্রে প্যাক করা হয়, রোবোটিক আর্ম দিয়ে স্তূপ করা হয় এবং রিমোট কন্ট্রোলড যানবাহনের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। মংনিউ ডেইরির প্লান্টটি দেখিয়েছে কীভাবে ইনার মঙ্গোলিয়া ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) সময়কালে দুগ্ধশিল্পে প্রক্রিয়াজাতকরণ, আধুনিক উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে। কারখানাটিতে স্বয়ংক্রিয় উৎপাদন লাইন ও স্মার্ট যন্ত্রপাতির মাধ্যমে হাজার হাজার টন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়। এখানে কর্মীরা মূলত যন্ত্রপাতি পর্যবেক্ষণ, মান নিয়ন্ত্রণ ও পরিচালন ব্যবস্থাপনার কাজ করেন। একটি স্মার্ট অপারেশন স্ক্রিনে উৎপাদন, নিরাপত্তা, যন্ত্রপাতির অব...
চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত

চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত

China, Tech news
চীনে গড়ে উঠছে একটি সুবিশাল ‘কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক’, যা ইতিমধ্যেই ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগের একটি চক্র তৈরি করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উচ্চ-প্রযুক্তি খাতে বড় উন্নয়ন এনেছে। সাম্প্রতিক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও সিভিল ইঞ্জিনিয়ারিংসহ কম্পিউটিং অবকাঠামোতে সরাসরি বিনিয়োগ ট্রিলিয়ন ইউয়ান পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত যানবাহন, নিম্ন উচ্চতার অর্থনীতি এবং সিন্থেটিক বায়োলজির মতো খাতে দ্রুত প্রবৃদ্ধি ঘটাচ্ছে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোরিঙ্গার ডাটা সেন্টার ক্লাস্টারে ‘পুবের ডেটা, পশ্চিমের কম্পিউটিং’ প্রকল্পের অধীনে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমনআবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণার বাণিজ্যিকীকরণ, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডেটা ট্রেডিং—ক্রমাগত গড়ে উঠছে। এখানে চীনের সবচেয়ে বড় সিন্থেটিক ব...
জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

China
জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সম্পর্কে শান্তিপ্রিয় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং দেশটির ‘নব্য সামরিকতাবাদী’ পদক্ষেপ রোধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। জাপানের ২০২৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ‘অভূতপূর্ব এবং সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা এবং একই সঙ্গে দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছেন সি বলেন, জাপান বারবার তথাকথিত ‘চীনের সামরিক হুমকি’ তত্ত্ব প্রচার করছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এবং নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে। তিনি বলেন, তথাকথিত এই প্রতিরক্ষা শ্বেতপত্রে জাপান আবারও চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালিয়েছে। ছেন শি দাবি করেন, যারা নিজেদের হুমকির শিকার বলে তুলে ধরছে, প্রকৃতপক্ষ...
মহাকাশের পরিবেশে নজর রাখতে স্যাটেলাইট পাঠাল চীন

মহাকাশের পরিবেশে নজর রাখতে স্যাটেলাইট পাঠাল চীন

China
চীন একটি লং মার্চ-৩বি বাহক রকেটে করে সফলভাবে নতুন একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। শিচিয়ান-৩১ নামের স্যাটেলাইটটি দক্ষিণ-পশ্চিম সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় মঙ্গলবার বিকেলে উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটির মূল কাজ হবে মহাকাশের পরিবেশ শনাক্ত করা। এটি লং মার্চ সিরিজের ৬৫১তম ফ্লাইট মিশন। সূত্র: সিএমজি...
ভর্তুকিতে চীনের মরু নিয়ন্ত্রণ এখন লাভজনক উদ্যোগ

ভর্তুকিতে চীনের মরু নিয়ন্ত্রণ এখন লাভজনক উদ্যোগ

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমির দক্ষিণ প্রান্তে সারি সারি ছোট ওলিয়াস্টার গাছের চারা বাতাসে দুলছে। চারাগুলোর পাশে বাঁশের খুঁটি, আর মাঝের জমিতে গম ও আলফালফার সবুজ আচ্ছাদন। একসময় যেখানে ১০ মিটারেরও বেশি উঁচু বালিয়াড়ি ছিল, সেখানে এখন সবুজের ছোঁয়া। এই পরিবর্তনের পেছনে রয়েছে ২০২৪ সালে হোতান অঞ্চলে চালু হওয়া ‘আগে নির্মাণ, পরে ভর্তুকি’ নীতি। এ নীতির আওতায় সরকার স্থানীয় বাসিন্দাদের বিনা ভাড়ায় মরু-জমি ব্যবহার করতে দেয়। বাসিন্দারা নিজেদের অর্থে বালিয়াড়ি সমতল করে খরা-সহনশীল গাছ লাগান। পরে স্বাধীন পরিদর্শনে গাছের বেঁচে থাকার হার ৮৫ শতাংশের বেশি প্রমাণিত হলে সরকার ভর্তুকি প্রদান করে। আয়িমাক গ্রামের বাসিন্দা ও উদ্যোক্তা সুদিওমার তুরসুন এ কর্মসূচির প্রথম দিকের অংশগ্রহণকারীদের একজন। গত বছরের অক্টোবরে তিনি ১৮ জন গ্রামবাসীকে নিয়ে একটি কৃষি সমবায় গঠন করে মরু-জম...
বিসিআই প্রযুক্তিতে আলো ছড়াচ্ছে চীনের থিয়েনচিন

বিসিআই প্রযুক্তিতে আলো ছড়াচ্ছে চীনের থিয়েনচিন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের থিয়েনচিনে সম্প্রতি ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির জন্য একটি বিশেষায়িত শিল্প ক্লাস্টার উদ্বোধন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে নন-ইনভেসিভ (অস্ত্রোপচারবিহীন) বিসিআই প্রযুক্তির গবেষণা ফলাফলের বৃহৎ পরিসরে শিল্পায়ন ও ব্যবহার আরও দ্রুত এগিয়ে যাবে। সম্প্রতি থিয়েনচিন সরকার ২০২৬-২০৩০ মেয়াদের জন্য ব্রেন-কম্পিউটার ইন্টারফেস উদ্ভাবনী উন্নয়ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, উন্নত উৎপাদনসহ বিভিন্ন খাতে বিসিআই পণ্যের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের একটি শিল্প তহবিল গঠন করা হবে এবং ১০টিরও বেশি নন-ইনভেসিভ বিসিআই পণ্যকে ব্যাপক ক্লিনিক্যাল ব্যবহারে আনা হবে। হাইহ্য ল্যাবরেটরি অব ব্রেন-কম্পি...
কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

China
জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের থোংরেন শহরে রবিবার শুরু হয়েছে বর্ণাঢ্য ড্রাগন বোট শোভাযাত্রা। আসন্ন এই নৌকা বাইচ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য উৎসবের আগাম আমেজ নিয়ে এসেছে। রোববার সকালে একটি স্থানীয় ঘাটে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় প্রায় ২০০টি নৌকা বিভিন্ন বিন্যাসে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা প্রমোদতরী, বাঁশের ভেলা, ঐতিহ্যবাহী ড্রাগন বোট এবং স্থানীয় বিশেষ প্রতিযোগিতা ‘নিউলং’-এর নৌকা। শোভাযাত্রার পথটি সিনচিয়াং নদীর প্রধান মনোরম অঞ্চল অতিক্রম করে, যা থোংরেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও সাংস্কৃতিক আকর্ষণকে সংযুক্ত করেছে। প্রমোদতরীগুলোতে শিল্পীরা দর্শকদের জন্য ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। ঘন্টা ও ঢাকের শব্দের মধ্যে নাবিকরা একে অপরের ওপর জল ছিটিয়ে দেন। এই বিশেষ রীতির মাধ্যমে তারা পরস্...
সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির পর যখন ফুলের গুণগত মান ও বাজারদর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জুঁইচাষি, তখন তাদের উদ্ধারে এগিয়ে আসে আবহাওয়া পূর্বাভাস। চীনের বৃহত্তম জুঁই উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহর এখন আবহাওয়াভিত্তিক সেবা ব্যবহার করে জুঁই শিল্পকে আরও টেকসই করে তুলছে। মে’র শেষ দিকে হেংচৌর বিস্তীর্ণ মাঠে জুঁই ফুল সংগ্রহের মৌসুম শুরু হয়। সুগন্ধি ও চা শিল্পে ব্যবহৃত এই ফুল আবহাওয়ার প্রতি বেশ সংবেদনশীল। অতিরিক্ত বৃষ্টি ফুলের সুগন্ধ কমিয়ে দেয় এবং গুণগত মান নষ্ট করে, অন্যদিকে খরা ও অতিরিক্ত তাপ কুঁড়ির বিকাশ ব্যাহত করে উৎপাদন কমিয়ে দেয়। হেংচৌর ৬৬৭ হেক্টর আয়তনের জুঁই বাগান ‘চাইনিজ জেসমিন গার্ডেন’-এর ব্যবস্থাপক উ চিফু বলেন, জুঁই আবহাওয়ার ওপর নির্ভরশীল। রোদেলা দিনে ফুলের সুগন্ধ বেশি থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়। তবে টানা বৃষ্...
প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ রাত গভীর। চীনের কুইচৌ প্রদেশের একটি হাসপাতালের ওয়ার্ডে শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব ছেন ইউকুও। চোখে ঘুম নেই। হাসপাতালের বেডে শুয়ে কেটেছে কয়েকটি দিন। টেনশনটা নিজের রোগ নিয়ে নয়। মন পড়ে আছে বাড়ির খামারে। গবাদিপশুগুলোকে ফেলে এসেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রীও কাছছাড়া হয়নি। প্রাণীগুলোকে খাবার দেওয়ার কেউ আছে? এদিকে হাসপাতালের বিলটাও বেড়ে চলেছে লাগামহীন। ছেন স্পষ্ট বুঝতে পারছিলেন, তার এমন অসুস্থতা মানেই সংসারটা আবার রাতরাতি চলে যাবে দারিদ্র্যের পাড়ায়। যে দারিদ্র্যটাকে তিনি এর আগে একবার ঝেঁটিয়ে বিদায় জানিয়েছিলেন। তবে ছেনের কানে তখনও একটা খবর পৌঁছায়নি। তার এই ঘোরতর সংকটের খবর কিন্তু চলে গেছে স্থানীয় প্রশাসনের কানে। হাসপাতালের বিলের খবরটাও তারা জানেন। কীভাবে? ছেনের মতো নিম্নবিত্ত মানুষের হাসপাতাল বিল যখন একটা সীমা অতিক্রম করে, তখনই টনক নড়ে কুইচৌ প্রদেশের একটি এআই পর্যবেক্ষণ ...
‘আমি হবো নিঃস্বার্থ; জনগণের প্রতি থাকব অঙ্গীকারাবদ্ধ’

‘আমি হবো নিঃস্বার্থ; জনগণের প্রতি থাকব অঙ্গীকারাবদ্ধ’

China
১৯৭৪ সালে, তরুণ সি চিন পিং, শ্যানসি প্রদেশের লিয়াংচিয়াহে গ্রামে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং উত্পাদন ব্রিগেডের সিপিসি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় লিয়াংচিয়াহের জমি ছিল অনুর্বর। সম্পাদক হওয়ার পর, তিনি গ্রামের মানুষের সঙ্গে মিলে পলি-ধারণ বাঁধ নির্মাণ করেন। তখন তিনি বলেছিলেন, “এখানে বাঁধ তৈরি হলে সেচযোগ্য জমির পরিমাণ অনেক বেড়ে যাবে; ভবিষ্যতে লিয়াংচিয়াহের প্রজন্মের পর প্রজন্ম এর সুফল ভোগ করবে।” লিয়াংচিয়াহেতে সাত বছরের সময়কালে তিনি গ্রামবাসীদের নিয়ে কূপ খনন, পলি-ধারণ বাঁধ নির্মাণ, টেরেসিং জমি তৈরি, বায়োগ্যাস পুল নির্মাণ এবং লৌহশিল্প সমবায়, বিক্রয়কেন্দ্র ও সেলাই সমবায় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষের জন্য বহু কল্যাণকর ও বাস্তব কাজ করেছেন। ১৯৮২ সালের মার্চ থেকে ১৯৮৫ সালের মে পর্যন্ত সি চিন পিং, হেপেই প্রদেশের চেংতিং জেলায় সিপিসির উপ-সম্পাদক ও পরে সম্পাদক ...
সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

China
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রত্নতাত্ত্বিক স্থানের সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রথম ধাপে আঞ্চলিক পর্যায়ের পাঁচটি প্রত্নতাত্ত্বিক পার্কের উদ্বোধন করেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং। উদ্বোধন হওয়া এই পাঁচটি বিশেষ স্থানের মধ্যে রয়েছে মধ্য সিচাংয়ে আবিষ্কৃত প্রথম নব্যপ্রস্তরযুগীয় প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরোর কর্মকর্তা সুন তান এই উদ্যোগ সম্পর্কে বলেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রত্নস্থলগুলোর সুরক্ষা, শিক্ষামূলক সফর, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সার্বিক পাবলিক সুবিধার অবকাঠামো নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখবে সিচাং। চীনের কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে সিচাংয়ের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পোতালা প্রাসাদের তালপাতার পাণ্ডু...
শাংহাইয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি হচ্ছে ভিএফএক্স দৃশ্য

শাংহাইয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি হচ্ছে ভিএফএক্স দৃশ্য

China, Entertainment
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ম সিটিকে কাজে লাগিয়ে কম্পিউটিং পাওয়ার, ডাটা, এআই মডেল এবং এর বাস্তব প্রয়োগের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ‘এআই চলচ্চিত্র ইকোসিস্টেম’ গড়ে তুলছে শাংহাই। এর মাধ্যমে শহরটি মূলত চলচ্চিত্র এবং প্রযুক্তির একীভূত উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি বছরের ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ চলাকালীন একটি কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীরা দেখিয়েছেন কীভাবে গ্রিন স্ক্রিন এবং ভার্চুয়াল স্টুডিওর সাহায্যে তরবারির ওপর ভর করে কারো উড়ে যাওয়ার দৃশ্য মাত্র ১০ মিনিটে তৈরি করা সম্ভব। অতীতে এই ধরনের দৃশ্য তৈরিতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। শাংহাইভিত্তিক একটি ভার্চুয়াল প্রোডাকশন প্রযুক্তি কোম্পানির বিপণন পরিচালক ওয়াং ই বলেন, আমাদের নতুন এআই কার্যপদ্ধতি থ্রিডি (মডেল বা অ্যাসেট তৈরির ক্লান্তিকর প্রক্রিয়াটিকে পুরোপুরি এড়িয়ে যেতে পারে। ...
হাঙ্গেরি-চীন যৌথ গবেষণা কেন্দ্র চালু

হাঙ্গেরি-চীন যৌথ গবেষণা কেন্দ্র চালু

China
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চীনের ফুচিয়ান প্রদেশের সানমিং শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘হাঙ্গেরি স্টাডিজ সেন্টার’। এই গবেষণা কেন্দ্রে ২০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ গবেষক অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি হাঙ্গেরিতে অবস্থানরত প্রবাসী চীনা পেশাদারদেরও এই উদ্যোগে যুক্ত করা হয়েছে। মূলত এই অঞ্চলের প্রবাসী চীনাদের নেটওয়ার্ক ও সম্পদকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ের বাস্তবমুখী গবেষণা পরিচালনা করাই কেন্দ্রটির মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সানমিং ইউনিভার্সিটির পার্টি প্রধান ছেন লিপিং বলেন, এই কেন্দ্রটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ওপর ভিত্তি করে একটি অত্যন্ত উদ্ভাবনী গবেষণা সম্প্রদায় গড়ে তুলবে। অনুষ্ঠানে চীনের সমাজ বিজ্ঞান একাডেমি, পিকিং ইউনিভার্সিটি এবং হাঙ্গেরির ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সি...