বিশ্বকাপ উন্মাদনায় চীনের সিনেমা হলে দর্শকদের ভিড়
জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপভোগের নতুন মাধ্যম হিসেবে চীনে জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা হলে খেলা দেখা। বড় পর্দা, উন্নত শব্দব্যবস্থা এবং শত শত ফুটবলপ্রেমীর সম্মিলিত উচ্ছ্বাস বিশ্বকাপের ম্যাচগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলছে।
গত বৃহস্পতিবার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
চীনের শাংহাইয়ের একটি সিনেমা হলে বিশাল পর্দা, সারাউন্ড সাউন্ড ও আরামদায়ক আসনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মতো পরিবেশ।
চীনা পুরুষ ফুটবল দলের সাবেক প্রধান কোচ চু কুয়াংহু বলেন, দেশের কোনো সিনেমা হলে প্রথমবারের মতো ম্যাচ দেখলাম। ঘরে বসে দেখার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। বড় পর্দা এবং অন্য দর্শকদের সঙ্গে একসঙ্গে খেলা দেখা...











