চীনের জাতীয় দিবসে মহাকাশ থেকে শুভেচ্ছা - Mati News
Friday, October 2

চীনের জাতীয় দিবসে মহাকাশ থেকে শুভেচ্ছা

চীনের জাতীয় দিবস উপলক্ষে মহাকাশ থেকে মাতৃভূমি ও নিজ দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কক্ষপথে থাকা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ের শেনচৌ-২৩ মিশনের তিন সদস্য। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে তারা এ শুভেচ্ছা জানান।

মিশনের কমান্ডার চু ইয়াংচু বলেন, ‘মহাকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সময় জাতীয় পতাকা সবসময় আমাদের সাথে থাকে। এটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় মাতৃভূমিকে হৃদয়ের গভীরে ধারণ করার এবং আমাদের মিশনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা।’

বার্তা দিয়েছেন প্রথমবার মহাকাশ যাত্রায় অংশ নেয়া চাং চিইউয়ানও। এদিকে, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং অঞ্চল থেকে আসা প্রথম মহাকাশচারী লাই কা-ইং বলেন, পুলিশ কর্মকর্তা থেকে মহাকাশচারী—আমার মাতৃভূমিই আমাকে আরও দূর ও উচ্চতর এক অবস্থানে উন্নীত করেছে। আমি হংকং ও ম্যাকাওয়ের তরুণদের বলতে চাই: স্বপ্নের কোনো সীমানা নেই এবং প্রচেষ্টার ক্ষেত্রে দূরত্বের কোনো বাধা নেই।”

লাই কা-ইং মহাকাশচারীদের চতুর্থ ব্যাচের অন্তর্ভুক্ত প্রথম ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবেও মহাকাশে যাত্রা করেছেন।

এই তিন মহাকাশচারী চলতি বছরের ২৪ মে ‘শেনচৌ-২৩’ মহাকাশযানে করে যাত্রা শুরু করেন এবং ২৫ মে ‘থিয়ানকং’ মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। এখন পর্যন্ত তাঁরা চার মাসেরও বেশি সময় ধরে কক্ষপথে কাজ করে চলেছেন।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *