সেপ্টেম্বর ৩০: রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিবাদ নিরসনকে সমর্থন করে চীন। ইরান ও যুক্তরাষ্ট্র যেন শান্তিপূর্ণ পথ বেছে নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসে এবং দ্রুত আলোচনা আবার শুরু করে, এমনটাই প্রত্যাশা চীনের। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
মুখপাত্র বলেন, সংঘাত শুরুর পর থেকে চীন সবসময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ধারাবাহিক উদ্যোগ ও প্রস্তাব পেশ করেছেন। ওই উদ্যোগ অনুসরণ করে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি পুনরুদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত বলেও জানান কুও চিয়াখুন।
সূত্র: সিএমজি

















