বাঙালি যুবকদের বৌদি-প্রীতির কারণ কী? জেনে নিন উত্তর
বৌদি বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি -প্রীতির কারণ কী?
ওবাড়ির ঝুমুর বৌদি ভেজা চুলে বারান্দায় এলেই তাঁর দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবাড়ির ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার সুনন্দা বৌদির কথা ভেবে ভেবে রাত্রে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ বান্টির। এইসব ‘বৌদি’ বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি-প্রীতির কারণ কী?
মনস্তত্ত্ব জানাচ্ছে, বৃহত্তর অর্থে বাঙালি পরিবারের বিশেষ ধরনের গঠনতন্ত্রই যুব সম্প্রদায়ের এই মানসিকতার কারণ। বাঙালি পরিবারতন্ত্রে সন্তানধারনের পরে মহিলাদের সাধারণভাবে একটা সময়পর্ব কাটাতে হয় যৌনতাবঞ্চিত অবস্থায়। স্বামীর সঙ্গে সহবাস সেই সময়ে একরকম নিষিদ্ধ সদ্য মা হওয়া মহিলাদের। এই অবস্থায় মায়ের অবদমিত যৌনাকাঙ্ক্ষা মেটানোর উপায় হয়ে দ...














