Cover Story Archives - Page 118 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

Cover Story, Entertainment
পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে? জন্মদিন আর সকলের মতোই স্পেশাল অভিনেত্রী পূজারিনি ঘোষের কাছেও। আজ তিনি বার্থ ডে গার্ল। বয়সটা তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা। মনের দিক থেকে চিরসবুজ থাকাটাই আসল বলে মনে করেন। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল মধ্যরাত থেকেই। কী কী উপহার পেলেন? ‘‘বন্ধুরা সারপ্রাইজ দিতে এসেছিল গতকাল রাতেই। ছবি দেওয়া বার্থডে কেক এনেছিল। বোন প্রচুর গিফট দিয়েছে। মা বাড়িতে পোলাও, মাটন, চিংড়ি রান্না করেছে। আর প্রত্যেক বছরের মতো এ বারও অনেক ফুলের বোকে পেয়েছি। যেখানে কারও নাম লেখা নেই...। এগুলো কারা পাঠায়?’’ হাসতে হাসতে শেয়ার করলেন অভিনেত্রী। সামনেই বেশ কিছু ছবি শুরু করতে চলেছেন পূজারিনি। তার মধ্যে কোনওটায় তিনি গিটারিস্ট। তার জন্য গিটার বাজানো শিখছেন। আবার কোনওটার জন্য বন্দুক চালানো শিখছেন। জন্মদিনের সকালেও ব্যস্ত ছিলেন ওয়ার্কশপে। বিকেলের প্ল্যান কী? পূজারিনি বললেন...
দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?

দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?

Cover Story, Health and Lifestyle
আনারস খুব উপাদেয় ফল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি। রয়েছে ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে দুধ-আনারস একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনেক সময় ছোটদের এ খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন। তবে আসলেই কি এ রকম হয়? আসুন জেনে নিই আসলে কী হয় আনারস আর দুধ একসঙ্গে খেলে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার।’ অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আনারস একটি এসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যেকোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলাতেও ঘটে। ফেটে ...
গ্যাসট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি!

গ্যাসট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি!

Cover Story, Health and Lifestyle
অনেকে আলসার, গ্যাসট্রিকের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খান। এসব ওষুধ থেকে কি পাকস্থলীর ক্যানসার হতে পারে? এ বিষয়ে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রশ্ন : পাকস্থলীর আলসার বা গ্যাসট্রাইটিসের কারণে  যারা দীর্ঘদিন ওষুধ খেয়ে যান তাদের বেলায় কি পাকস্থলীর ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে? উত্তর : অবশ্যই। এই ধরনের রোগীদের অবশ্যই ঝুঁকিটা বেশি। এর কারণর হলো, যতক্ষণ পর্যন্ত পাকস্থলীর লাইনিং এপিথিলিয়ামে আলসারের ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে কোষের কিছু পরিবর্তন হতে থাকবে। একটি পর্যায়ে এটি ক্যানসারে রূপান্তর হতে পারে। এই ধরনের রোগীরা অবশ্যই সাধারণ মানুষের তুলনায় ঝুঁকির মধ্যে বেশি থাকবে। প্রশ্ন : গ্যাসট্রিকের যেসব ওষুধ খাওয়া হয় এগুলো থেকে কি পাকস্থলীর ক্যানসার হতে পারে? এ বিষয়ে আপনার ম...
এফডিসিতে হাতাহাতি, নায়িকারা লাঞ্ছিত

এফডিসিতে হাতাহাতি, নায়িকারা লাঞ্ছিত

Cover Story, Entertainment
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শেষ হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এফডিসিতে ভেতরে জানাজা পড়ানোর জায়গায় মঞ্চ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শেষ হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এফডিসির ভেতরে জানাজা পড়ানোর জায়গায় মঞ্চ তৈরি, অতিথিদের জন্য ছোট জায়গা বরাদ্দ রাখা, প্রথম দিনে মঞ্চ পুরোপুরি প্রস্তুত না হওয়া, মূল ফটকের সামনে স্ক্রিন বসানোর কথা থাকলেও তা না বসানো, মূল অনুষ্ঠানস্থলের বাইরে ফেস্টুন দিয়ে না সাজানো ইত্যাদি এমন বহু বিষয় নিয়ে এফডিসিভিত্তিক বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, এ দুদিনের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তাকর্মীরা হাত তুলেছেন এফডিসির কলাকুশলীদের ওপর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের ঘটনা নিয়ে নৃত্যপরিচালক হাবিব বলেন, ‘অনুষ্ঠানের প্রয়োজনে আমি যখন স্টেজের...
নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রী !

নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রী !

Cover Story
একজন নাগরিক যে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার প্রমাণ দিলেন কানাডার প্রধানমন্ত্রী । তাই তাকে সাবলীলভাবে দেশের নাগরিককে চেয়ারে বসিয়ে নিজে তার পায়ের কাছে কথা বলতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টো শহরের স্কারবোরো নামক স্থানে। নাগরিক অধিকার দিন দিন খর্ব হতে হতে এমন জায়গায় এসে পৌঁছেছে নাগরিক যেন ফেলনা। কিন্তু কানাডার পিএম জাস্টিন ট্রুডো মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর চেয়েও তারা দেশের সম্মানিত ব্যক্তি। তাই তো তিনি একজন নাগরিকের পায়ের কাছে বসে তার খোঁজখবর নিতে পারেন। জাস্টিন ট্রুডো শনিবার স্কারবোরোতে যান। তারা আসার খবর যেন কেউ তেমন টেরই পাননি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মেয়র জন টরিকে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেন সেখানে। সেখানকার বাংলাদেশি কমিউনিটির নেতা ও লিবারেল পার্টির আবুল আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুল...
খাবার থেকে শিশুর অ্যালার্জি

খাবার থেকে শিশুর অ্যালার্জি

Cover Story, Health and Lifestyle, Kids Health
আপনার বাচ্চা কি ডিম, চকলেট কিংবা সফট ড্রিঙ্কস পছন্দ করে? কিন্তু আপনি জানেন কি  এমন পছন্দের খাবার থেকেই শিশুর অ্যালার্জি হতে পারে? নানা ধরনের খাবার থেকে শিশুর অ্যালার্জি হতে পারে। তবে দুধ, ডিম, চকলেট, বাদাম, গমের তৈরি খাবার, কিছু সবজি, সফট ড্রিঙ্কস, কিছু মাছ সাধারণত অ্যালার্জির জন্য দায়ী। বাচ্চাদের একটা খাবার থেকেও অ্যালার্জি হতে পারে, আবার বিভিন্ন খাবার থেকেও হতে পারে। এ বিষয়ে কথা হয় ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাকসুদুর রহমানের  সঙ্গে। তিনি রাইজিংবিডিকে এ সম্পর্কে বিস্তারিত জানান। খাবারে অ্যালার্জি হলে কি সমস্যা হয় খাবারে অ্যালার্জি হলে দুই ধরনের সমস্যা হতে পারে। সমস্যা কখনো সামান্য হয়, কখনো তা গুরুতর আকার ধারণ করে। ত্বকে প্রথমে লাল লাল দানা বের হয়, সঙ্গে থাকে চুলকানি। হাত-পা ফুলে যেতে পারে চুলকানির কারণে। কখনো ডায়রিয়া, পেটে ব্যথা, বমিও হতে পারে। গুরুতর আকার ধারণ কর...
জেনে নিন ৫ রকমের হৃদরোগ

জেনে নিন ৫ রকমের হৃদরোগ

Cover Story, Health and Lifestyle
হৃদরোগ হচ্ছে নিরব ঘাতক এবং যে কেউ এতে আক্রান্ত হতে পারে। শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ ও জীবনযাপনে অনিয়ম এই রোগের ঝুঁকি বাড়ায়। হৃদরোগের যেকোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। করোনারি আর্টারি ডিজিজ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুসারে, ‘অবরুদ্ধ ধমনী প্রায়ক্ষেত্রে এ ধরনের হৃদরোগের দিকে চালিত করে যা যুক্তরাষ্ট্রে প্রতিবছর সাতটি মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর জন্য দায়ী।’ হৃদপিণ্ডের প্রধান প্রধান রক্তনালীতে প্লেক তৈরি হয়, যার ফলে মাংসপেশীর দিকে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাইয়ে অবস্থিত ইকান স্কুল অব মেডিসিনের কার্ডিওভাস্কুলার সার্জারির সহযোগী অধ্যাপক সন্ধ্যা বালারাম বলেন, ‘এটি হচ্ছে হৃদরোগের এক নম্বর বা প্রধান ধরন যা আমরা তদারক করি।’ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কারণ যেমন- উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস অথবা নিষ্ক্রিয় জীবনযাপনের ...
সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন

সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে মাদ্রাসাছাত্রীর গায়ে আগুন

Cover Story
ফেনীর সোনাগাজীতে আলিমের পরীক্ষাকেন্দ্রে আগুনে দগ্ধ হয়েছেন অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা এক ছাত্রী। শনিবার সকালে পৌরশহরের সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আগুনে নুসরাত জাহান নামের ওই ছাত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। নুসরাত পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা মুচা মিয়ার মেয়ে। অগ্নিদগ্ধ ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, শনিবার সকালে আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে মাদ্রাসায় যায় নুসরাত। এ সময় কতিপয় বখাটে তাকে পরীক্ষা কেন্দ্রের চারতলায় ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন জাতীয় পদার্থ নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। তিনি বলেন, তার চিৎকার শুনে উপস্থিত লোকজন ও পরিক্ষার্থীরা তাকে উদ্ধা...
সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছো?’

সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছো?’

Cover Story, Entertainment
পরনে কালো বিকিনি। সোজা তাকিয়ে আছেন ক্যামেরায়। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন বলি অভিনেত্রী আমিশা পটেল । পাশাপাশি আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?’ আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাঁকে। এই ছবিটি শেয়ার করার পরও তাঁকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ। দিন কয়েক আগেই আমিশা;র বিরুদ্ধে আড়ই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,‘দেশি ম্যাজিক’নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি। তবে সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। এই মুহূর্তে আমিশার হাতে কোনও ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধর...
রান্নাঘরে শ্রাবন্তী , সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ব্যক্তিগত ছবি…

রান্নাঘরে শ্রাবন্তী , সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ব্যক্তিগত ছবি…

Cover Story, Entertainment
তারকাদের জীবনে উঁকি ঝুঁকি দিতে কার না ভালো লাগে। পছন্দের তারকারা ব্যক্তিগত জীবনে ঠিক কেমন? তা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে বৈকি। সেকথা মাথায় রেখেই হয়তবা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ছবি পোস্ট করতে দেখা যায় তারকাদের। টলিপাড়ার জনপ্রিয় তারকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ছেলের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় শ্রাবন্তীকে। সম্প্রতি, রান্নাঘরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে শ্রাবন্তীকে রুটি বানাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশানে দিয়েছেন 'বেস্ট টাইম'।     তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর জীবনে নানান ব্যক্তিগত মুহূর্ত উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তা দোল খেলার ছবিই হোক, কিংবা ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার।   প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী-সোহম জুটির 'গুগলি' ছবিটি। যা ইতি...
নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ)

নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ)

Cover Story, Entertainment
মাঝে মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিয়ো পোস্ট করে ভক্তদের নজর কেড়ে ভাইরাল হন দিশা পাটানি। কখনও বিকিনির ছবি পোস্ট করে, কখনও আবার ডান্স ভিডিও। সম্প্রতি, সেলেনা গোমেজের গান 'I Can't Get Enough' এর সঙ্গে ডান্স করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা। ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কোরিওগ্রাফার ডিম্পল কোটেচাকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে দিশা লিখেছেন #justchilling with @dimplekotecha in love with this new track #cantgetenough."   দিশা পাটানি এই মুহূ্র্তে মোহিত সুরির ছবি 'মালঙ্গ'-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে দিশার বিপরীতে দেখা যাবে আদিত্য রয় কাপুর। রয়েছেন কুণাল খেমু, অনিল কাপুরকে। প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কুংফু যোগা ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা। সলমন খানের 'ভারত' ছবিতেও দেখা যাবে দিশাকে। সিনেমা ছাড়াও মাঝে মধ্যেই জ্যাকি শ্রফ পুত্...
মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

Entertainment, Cover Story
সুনিল শেঠির মেয়ে আতিয়া শেঠি। বাবার পথ ধরে মেয়ের সিনেমায় মেয়ে পা রেখেছে আগেই। সম্প্রতি অভিযোগ উঠেছে সুনিল শেঠি মেয়ে আতিয়া শেঠি ছবিতে কী করবেন সেটা নিয়ে হস্তক্ষেপ করছেন। আথিয়া শেঠির  আগামী সিনেমা ‘মোতিচুর চাকনাচুর’  এর নির্মাতারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যাতে বলা হয়েছে, অভিনেত্রীর বাবা সুনীল শেঠি এই প্রকল্পে হস্তক্ষেপ করছেন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়ের হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার সুনীলের নেই এবং এক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করলে তা নিজস্ব ঝুঁকিতে গোপনীয়তা লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে। মুম্বাই মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রের সহ-প্রযোজক রাজেশ এবং কিরণ ভাটিয়া এই প্রকল্পের প্রতিটি বিষয়ের একমাত্র চূড়ান্ত কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। সুনীল শেঠিকে যখন এই পাবলিক নোটিশ সম্পর্কে জানতে চাওয়া তখন তিনি ‘আমি সঠিক সময়ে কথা বলব।’ বলে জানিয়েছিলেন...
যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

Cover Story, Entertainment
স্কুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু পড়ালেখা শেষ করে গ্রাম থেকে শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও গিয়ে দেখে সেখানে তালা দেয়া। এতো বড় শহরে কোথায় থাকবে সে বুঝে উঠতে পারেনা। অত:পর একজন রিক্সওয়ালার সাহায্যে বহু কষ্টে একটা কমদামী হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। কিন্তু ততোক্ষনে যা হবার হয়ে গেছে। পত্রিকায় যৌনকর্মীদের এহজন হিসেবে ছবি চলে এসেছে তার। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘একাকী একটি মেয়ে’। আনিসুল হকের উপন্যাস ‘একাকী একটি মেয়ে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। যৌথভাবে পরিচালনা করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়। এতে স্কুলমাস্টারের আদরের মেয় শিমুর চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও অভিনয় করেছেন সম...
দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ

দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ

Cover Story, Entertainment
বিয়ের ঠিক আগের রাতে দুর্ঘটনাটি ঘটে। যে দূর্ঘটনায় তানহার ( পিয়া বিপাশার ) জীবনে নেমে আসে অন্ধকার। সুন্দর মুখ আর সুন্দর থাকেনা। বিগড়ে যায় চেহারা। এখন কী হবে তানহার? বিয়ে কী হবে? পুড়ে যাওয়া এমন চেহারার মেয়েকে বিয়ে করাতে চায়না দীর্ঘদিনের ভালোবাসার মানুষ জুবায়েরের পরিবার। কিন্তু পরিবার না চাইলেও জুবাইর তানহাকেই বিয়ে করতে চায়। কারণ কারণ প্রকৃত ভালবাসা সকল কিছুর উর্ধ্বে।  এ জন্য পরিবার থেকে ত্যাজ্য হওয়ারও হুমকী আসে জুবায়েরের। শেষ পর্যন্ত কী বিয়েটা হবে? এমন প্রশ্নে উত্তর জানা যাবে ‘গল্পটা শুধু তোমার আমর’ নাটকে। এতে দুর্ঘটনায় ঝলসে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা । আর জুবায়েরের চরিত্রে ইমন। আরও অভিনয় করেছেন সাইকা আহমেদ, কাজী উজ্জলসহ অনেকে। এতে অভিনয় প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, গল্পটা অনেক টাচি। এমন দুর্ঘটনার শিকার হওয়া আমাদের চারপাশের অনেক নারী রয়েছে। তারা পরিবার ও সমাজে কী ধরনে...
সমকামিতা আইন বনাম ব্রুনেই সুলতানের অধপতিত জীবন

সমকামিতা আইন বনাম ব্রুনেই সুলতানের অধপতিত জীবন

Cover Story
এশিয়ার ছোট একটি দেশ ব্রুনেই। দেশটির রাজা সুলতান হাসানাল বোলখিয়া। তিনিই দেশটির সর্বেসর্ব্বা অধিপতি। বর্তমানে দেশটিতে কঠোর শরিয়াহ আইন প্রবর্তন করা হয়েছে। ওই আইনের ভয়ে দেশটিতে মানুষেরা আতঙ্কে রয়েছে। সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সমকামিরা। তারা দলে দলে দেশ ছাড়ছে। সুলতান হাসানাল বোলখিয়া ব্রুনেইর সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তিনিই দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী। শুধু তাই নয়, সুলতান হাসানাল বোলখিয়া ব্রুনাইয়ের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার অব দ্য আর্মড ফোর্সেস। এমনকি ব্রুনেইর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি। ব্রুনেইর সুলতানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে সম্পদশালী শাসকদের একজন তিনি। সম্প্রতি তিনি তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমাল...