আগুন নিয়ে বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী
মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই। নির্ধারিত সময়েই সবার মৃত্যু হবে—এটা মহান আল্লাহর বিধান। মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্বলক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার, মহান আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পাওয়া যায়। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না। মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, ‘নিশ্চয়ই কিয়ামতের আলামতসমূহের মধ্য থেকে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৭৯১২)
আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হলো, অগ্নিকাণ্ডে বা অগ্ন্যুৎপাতে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু। তবে স্মরণ রাখতে হবে যে ইসলাম এ ধরনের মৃতদের শহীদ হিসেবে আখ্যায়িত করেছে।
কিয়ামতের আগে অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়া সম্পর্কে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামত কায়েম হ...














