রিফাতকে হত্যার পরিকল্পনার সময় নয়ন বন্ডকে যা বলেন মিন্নি
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নির ফাঁসি সহ মোট ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির আদেশের পরই মিন্নিকে হেফাজতে নেয় পুলিশ। রিফাত হত্যার পর থেকেই নানা রকম তথ্য প্রকাশিত হতে থাকে। তার বেশিরভাগ তথ্যই পাওয়া গেছে মিন্নি, রিফাত ও নয়নের ফোন কল থেকে।
আলোচিত এই ঘটনার আগে ও পরে মিন্নির সঙ্গে নয়ন বন্ডের কথোপকথনসহ মেসেজ আদান-প্রদানের তথ্য উদ্ধার করে পুলিশ। বরগুনা জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, মিন্নি একটি সিম ব্যবহার করতেন যেটি নয়ন বন্ডের দেওয়া। সিমটি নয়ন বন্ডের মায়ের নামে রেজিস্ট্রেশন করা।
পুলিশের দাবি, রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরও নয়নের সঙ্গে যোগাযোগ রাখতে ওই সিমটি ব্যবহার করতেন মিন্নি। হত্যাকাণ্ডের দিন সকাল ৯টা ৮ মিনিটে ওই নম্বর দিয়েই নয়ন বন্ডকে কল করে ৬ সেকেন্ড কথা বলেন মিন্নি। ...













