পরিচালক, মাফিয়ারাজ, যৌনতা… মুক্তি পেল ‘ ধানবাদ ব্লুজ ’-এর টিজার
সশব্দ বিস্ফোরণ। ধানবাদের ঝরিয়ায় গাড়িতে করে সহকারী সহ এক পরিচালকের যাত্রা। মাফিয়ারাজ। নেতা। যৌনতা…
বহু উপকরণের মিশেলে মুক্তি পেল সৌরভ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘ ধানবাদ ব্লুজ ’-এর টিজার। রান্নাটা কেমন করেছেন তা জানার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা। সে দিন থেকেই ট্রিকস্টারের প্রযোজনায় এই ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হবে ‘হইচই’ প্ল্যাটফর্মে।
সৌরভ আগেই বলেছিলেন, ‘‘ ধানবাদ ব্লুজ সব থেকে কঠিন প্রজেক্টগুলোর মধ্যে একটা। ডার্ক থ্রিলার। স্যাটায়ারও রয়েছে। মৃণাল সেন, এক ব্যর্থ পরিচালক। তাঁর কথায় কেউ পাত্তা দেয় না। কিন্ত ওঁর অ্যাসিস্ট্যান্ট মনে করেন, স্যর এক দিন ঠিক ভাল ছবি বানাতে পারবেন। জীবনে কোণঠাসা মুহূর্তে একটা অফার পান। ঝরিয়াতে একটা ছবি বানাতে হবে। মোটা টাকা দেবে। ঝরিয়া ধানবাদের খাদান এলাকা। মাফিয়া রাজ চলে। ওখানে পৌঁছে মৃণাল বুঝতে পারেন তাঁকে যে ছবিটা করতে ডাকা হয়েছে তার সঙ্গে তাঁর মূল্...














