মোনালিসার নাচ অন্তর্জালে ভাইরাল! ভিডিও সহ
ভোজপুরি চলচ্চিত্র শিল্পে অন্যতম জনপ্রিয় ও তারকা অভিনেত্রী মোনালিসা , যিনি টেলিভিশন ধারাবাহিক ‘নজর’ দিয়েও অসংখ্য ভক্তের মন জয় করেছেন। সম্প্রতি তিনি নেচে অন্তর্জালে ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে মোনালিসার অনুসরণকারী ১.৩ মিলিয়নের বেশি। আজ সোমবার তিনি নাচের রিহার্সালের একটি ভিডিও শেয়ার দিয়েছেন। বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ ছবির ‘জে ম্যানু পিয়ার না মিলে’ গানের তালে নেচেছেন মোনালিসা। নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন তাঁর কোরিওগ্রাফার।
সাবেক বিগ বস প্রতিযোগী মোনালিসা যেভাবে পা দুলিয়েছেন, তার দিকে না তাকিয়ে পারবেন না ভক্তরা!
সংবাদমাধ্যম ডিএনএ বলছে, স্টার পরিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচবেন মোনালিসা। তাই তিনি রিহার্সালে সময় দিচ্ছেন। ভিডিওতে মোনালিসাকে তাঁর কোরিওগ্রাফারের সঙ্গে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে।
তবে আসন্ন অনুষ্ঠানে নাচবেন বলেই যে মোনালিসা পরিশ্রম করছেন, এমনটা নয়। সবসময়ই কঠোর অন...














