মেহজাবীন আমার জমজ বোন : শিশির
অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চেহারার মিল রয়েছে- এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে সাকিব ও শিশিরের একটি বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার পর থেকে। কিন্তু মেহজাবীন বা শিশির কি বিষয়টি জানেন? আলবত জানেন, নইলে শিশির ফেসবুকে স্ট্যাটাস দিলেন কী করে? স্ট্যাটাসে তিনি বলেই বসেন, মেহজাবীন তাঁর বোন, শুধু বোন নয়, একেবারে যমজ!
সম্প্রতি উম্মে আহমেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট সাকিব উম্মে আল হাসান থেকে নিজের সঙ্গে মেহজাবীনের তোলা একটি সেলফি পোস্ট করেন এবং ছবির ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া যমজ বোন’ (The Long lost twin sisters)। পোস্টটিতে তিনি মেহজাবীনকে ট্যাগ করেন। ছবিটির লাইক এ পযর্ন্ত ৩০ হাজার ছাড়িয়েছে।
মেহজাবীন দেশের প্রতিষ্ঠিত মডেল হলেও শিশির পেশাদার মডেল নন। তারপরও তাঁকে সাকিবের সঙ্গে মডেলিং করতে দেখা যাচ...














