যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : পরিবর্তন না-হলে ভবিষ্যৎ অন্ধকার
সেনেটের ১০০, আর হাউসের ৪৩৫! এর মধ্যে কার কত আসন, তা নিয়ে এত দিন বিশেষ মাথা ঘামাইনি। কিন্তু এ বার ভাবছি। দেশের পরিস্থিতিই এ বার ভাবতে বাধ্য করছে। আর মনে মনে চাইছি— হোক পরিবর্তন।
মঙ্গলবার, ৬ নভেম্বর। সেনেটের ১০০টি আসনের মধ্যে ভোট হবে ৩৫টি আসনে। হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের ক্ষেত্রে আবার সব ক’টি, অর্থাৎ ৪৩৫টি আসনেই নির্বাচন। এখন যা পরিস্থিতি, তাতে সেনেটে বারাক ওবামা, হিলারি ক্লিন্টনদের ডেমোক্র্যাট দলকে অন্তত দু’টি আসনে জিততেই হবে। এমনটা অসম্ভব নয়। বরং হাউসে লড়াইটা কঠিন। হাউসের দখল নিতে হলে বিরোধী পক্ষকে অন্তত ২৩টি আসনে জিততেই হবে।
যদি তা না হয়? তা হলে আমার ভবিষ্যৎ যে অন্ধকার, সেই আশঙ্কাতেই ভুগছি। সেনেট বা হাউসের কোনও একটাতেও যদি রিপাবলিকানরা নিজেদের দখল টিকিয়ে রাখতে পারে, তা হলে সর্বনাশ। এক জন কলেজ পড়ুয়া হিসেবে ভয় পাচ্ছি, এ বার নারী-স্বাধীনতার উপরেও কোপ ফেলবে ডোনাল্ড ট্...














