কানাডা প্রবাসীর ভালোবাসা যখন কাঠগড়ায়
আফরিন জাহান, ক্যালগেরি, কানাডা
‘আজকাল আর বিদেশ বলে কিছু নেই। ইন্টারনেটের কল্যাণে পৃথিবী এখন সবার কাছে সুপরিচিত। এক জায়গার জীবনাচরণ, পরিবেশ অন্য জায়গার মানুষ চাইলেই জানতে বুঝতে পারে। অনেকটা উপলব্ধিও করতে পারে।’ বেশ কয়েকজনের মুখে এই কথা শুনে শুনে রুনি খুব আশ্বস্ত হয়েছিল, যাক দেশের মানুষ এখন অনেক বেশিই জানে।
তারপরও সবাই একটু সাবধানেই থাকতে বলেছিল। কেননা রুনিরা বাস করে বাংলাদেশের একেবারে বিপরীত গোলার্ধে। যেখানে মাইনাস ৪০ ডিগ্রির তীব্র শীত পড়ে, আর বাংলাদেশে পজিটিভ ৩৭-৩৮ ডিগ্রির গরম। আর এই গরমের দিনেই রুনি গিয়েছিল দেশে। তার ওপর ট্রপিক্যাল ডিসিজ বলে বেশ কিছু রোগ বালাই আছে। যার সঙ্গে এই ঠান্ডা অঞ্চলের মানুষের শরীর পরিচিত নয়। আবার ঢাকায় আছে বিশুদ্ধ পানির অভাব। দেশের মানুষ এই সব কিছুর মধ্যে থাকতে থাকতে তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই। তেমনি এসব থেকে দূরে থেকে থেকে রুনি ও তার...














