বিয়েতে না : ফেসবুকে অশ্লীল ছবি , প্রাণ দিল স্কুলছাত্রী
ফেসবুকে পরিচয়ে প্রেম, পরে বিয়েতে রাজি না হওয়ায় অন্তরঙ্গের ছবি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতির শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিশারী বিশ্বাস মীম (১৬) নামে এক স্কুলছাত্রী। এই নির্মম ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার মানিকগঞ্জে সিঙ্গাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামে। নিহত মীম ওই গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাস টুলুর মেয়ে ও স্থানীয় কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আর লম্পট প্রেমিক মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কলেজছাত্র আলাউদ্দিন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানিক আগে দিশারী বিশ্বাস মীম ও কলেজছাত্র আলাউদ্দিনের ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে আলাউদ্দিন ফেসবুক ম্যাসেঞ্জার ও ইমো নাম্বারে মীমের সঙ্গে যোগাযোগ শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠ...












