নিউইয়র্কে জেবিবিএ সভাপতি দিদার, সম্পাদক কামরু
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর ১৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবুল ফজল দিদারুল ইসলাম ও মো. জামান কামরু।
বুধবার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে সর্বস্তরের ব্যবসায়ীগণের এ সভায় জেবিবিএর পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদের তালিকাও চূড়ান্ত করা হয় ব্যাপক আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন নবগঠিত কমিটির কর্মকর্তারা।
কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনসুর এ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন ও মোহাম্মদ এ নমী, যুগ্ম সাধারণ সম্পাদক-আবুল কাশেম ও বিপ্লব সাহা, কোষাধ্যক্ষ-সেলিম হারুন, সা...












