নিজের কী কী অভ্যাস বদলালে সুস্থ থাকবে শিশু , জানেন?
বাড়ির খুদে সদস্যকে নিয়ে চিন্তা কার না হয়? ঠিক সময়ে খেল কি না, ঠিক মতো পুষ্টি পেল কি না চিন্তা থাকে সবেতেই। সামান্য আবহাওয়ার বদলেই ভয় বাসা বাঁধে। কিন্তু যার সুস্থতা নিয়ে এত ভাবনা, আপনার কিছু ভুল পদক্ষেপেই সে দিনকে দিন আরও অসুস্থ হয়ে পড়ছে না তো! আপনার কোন অভ্যাস বদলালে সন্তান হয়ে উঠতে পারে আরও সতেজ, আরও সুস্থ, জেনে নিন
বাইরে খেলতে যেতে চাইলে না বকে উৎসাহ দিন। ছুটোছুটি করে খেললে শরীরে যে পরিমাণ এটিপি খরচ হয়, ইনডোর গেমে তার ছিটেফোঁটাও হয় না। কম পরিশ্রম শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই বাড়ির কাছাকাছি কোনও মাঠ না থাকলে চেষ্টা করুন অন্তত কিছুটা সময় সাইকেলিং, সাঁতার বা কোনও খেলার প্রশিক্ষণে ভর্তি করতে। যোগব্যায়ামও এ ক্ষেত্রে উপকারী।
পড়াশোনার উপর জোর দিতে গিয়ে বা মোবাইলে গেম খেলার জেরে কি শিশুর ঘুম কম হচ্ছে? এই কম ঘুম ওর মস্তিষ্কে অক্সিজেন সংবহনে বাধা সৃষ্টি করে। ফলে অল্পে...












