ছোটবেলা থেকে মৃত্যুর আকাঙ্ক্ষা ছিল কৃত্তিকার! সুইসাইড নোট নিয়ে রহস্য
সম্প্রতি ভারতের কলকাতায় সুইসাইড করে এক স্কুলছাত্রী। যাদবপুরের জি ডি বিড়লা স্কুলের এই ছাত্রীর নাম কৃত্তিকা পাল। জানা গেছে, কৃত্তিকার অনেক আগেই মৃত্যুর ইচ্ছা জেগেছিল। যখন প্রথম শ্রেণির ছাত্রী ছিল কৃত্তিকা ঠিক তখন থেকেই এই ইচ্ছা জাগে তার মনে। পুলিশে বরাতে জানা গেছে, সুইসাইড নোটে কৃত্তিকা লিখেছে, ছোটবেলা থেকেই তার 'ডেথ উইশ' বা মৃত্যুর আকাঙ্ক্ষা ছিল।
বড় হয়ে দশম শ্রেণির ছাত্রীটি মেট্রো রেলস্টেশনে নামলেই সতর্কীকরণের হলুদ লাইন পার হয়ে সামনের দিকে ঝুঁকতো। মনে মনে বলতো, একবার যেন পড়েই যাই।
বাথরুমের মধ্যে কৃত্তিকার আত্মহত্যার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশের হাতে বড় সূত্র (ক্লু) কৃত্তিকা পালের লেখা তিন পাতার সুইসাইড নোট। এর মধ্যে দুটি পাতাই আগে লেখা। সেই নোটের সূত্র ধরেই গোয়েন্দারা জেনেছেন বহু বছর আগে তার 'ডেথ উইশ'-এর কথা।
এক পুলিশ কর্মকর্তা জানান, নোটে একাধিকবার স...











