ফেসবুক আইডি হ্যাক, বিব্রত তারকারা
প্রায়ই হ্যাক হচ্ছে তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তাঁরা। এই ভুক্তভোগীদের তালিকায় মিডিয়ার সব অঙ্গনের তারকারাই কমবেশি আছেন। পুলিশের সাইবার ক্রাইম সূত্র বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। ফলে তারকারা তাঁদের নিত্যদিনের কাজের খবরাখবর ভক্ত-দর্শকদের কাছে ভাগাভাগি করা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি শঙ্কায় আছেন তাঁরা। কারণ আইডি হ্যাকের পর পাসওয়ার্ড পাল্টে ফেলছেন হ্যাকাররা। সেখান থেকে আপত্তিকর ছবি আপলোড বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।
তারকারা মনে করছেন একশ্রেণির হ্যাকার তারকাদের ব্যক্তিগত জীবনের তথ্য আদান-প্রদানের খবর জানার কৌতূহল থেকে কিংবা তারকাদের বিব্রতকর অবস্থায় ফেলতে তাঁদের আইডি হ্যাক করছেন। এমনকি হ্যাক করে কোনো কোনো তারকার কাছ ...














