কলকাতায় গুজব : মরফিন ভাইরাস! মাছ খেলে অনিবার্য মৃত্যু!
বড় মাছ! আপাতত এক মাস একেবারেই ছোঁবেন না। কারণ সেই মাছের মাধ্যমেই নাকি ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মরফিন ভাইরাস। অনেকে ইতিমধ্যে এই মরফিন ভাইরাসের কবলেও পড়তে শুরু করেছেন। এখনই সাবধান না হলে এক সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারাও যাবেন!
গত কয়েক দিন ধরেই বনগাঁয় মানুষের ফোনে ফোনে এই ভুয়ো হোয়াটসঅ্যাপ ছড়িয়ে পড়ছিল। আতঙ্কিত হয়ে পড়ছিলেন সাধারণ মানুষ। তদন্তে নেমে ভুয়ো হোয়াটস্অ্যাপ ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের তিন জন অ্যাডমিন এবং এক গ্রুপ সদস্যকে গ্রেফতার করল ভারতীয় সিআইডি।
ঘরে বসে আয় করতে এই লিংকে ক্লিক করে ইন্সস্টল করে নিতে পারেন ব্রাউজারটি।
সূত্রে খবর, ‘বনগাঁ লোকাল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই মরফিন ভাইরাসের ভুয়ো মেসেজ পাঠানো হয়। সেই হোয়াটস্অ্যাপে ডেভিস ডিসুজা নামে কোনও এক চিকিৎসক বনগাঁর মানুষদের সতর্ক করছেন এই ভাইরাস থেকে। তিনি বলছেন, ইছামতি নদীর মাছ, যেগুল...













