কোমরের ছোট্ট একটা ট্যাটুতে গোটা পরিবারকে বাঁধলেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর
দিন কয়েক আগে ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের আগের আচারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খুশি। সেখানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রর নকসা করা লহঙ্গা পরেছিলেন তিনি। লহঙ্কায় জেল্লায় খুশির নতুন ট্যাটুতে তখন নজর পড়েনি কারও।
নিজের পোশাকের পছন্দের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন শ্রীদেবীর কনিষ্ঠা কন্যা খুশি কাপুর। তাঁর কেতাদুরস্ত পোশাক অবাক করে দিয়েছে অনেক ফ্যাশন বিশেষজ্ঞকেও। অনেক তরুণীই তাঁকে অনুসরণ করতে শুরু করেছেন। এরই মধ্যে প্রকাশ্যে এল খুশির নতুন ট্যাটু। যার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাঁর মা শ্রীদেবী, বাবা বনি কাপুর ও দিদি জাহ্নবীও।
দিন কয়েক আগে ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের আগের আচারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খুশি কাপুর । সেখানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রর নকসা করা লহঙ্গা পরেছিলেন তিনি। লহঙ্কায় জেল্লায় খুশি কাপুর এর নতুন ট্যাটুতে তখন নজর পড়েনি কারও। সম্প্রতি মণীষ...














